Posts

1100|| মনের খোঁজে ||

      1100|| মনের খোঁজে ||         <---- আদ্যনাথ----> অনেক কিছুই বলার আছে, মনের কথা মনেই লুকিয়ে থাকে। কিছু বললেই চারিদিকে হৈ-হৈ হবে, হক কথা বললে নিজের শরীরেই খোঁচা দেবে।  অনেক ভেবে,অনেক দেখে,চুপ থাকাই উচিত হয়, এই ধরায় মাঝে কেউ কী কারুর হয়! সেটা বুঝেও না বোঝাই উচিত হয়। আসলে সংসারটাই গোলক ধাঁধা মনেহয়। যা ছিলো নিজের, সকলই বাজে খরচের ফর্দ, যত ঠেলা ঠেলেছি,অবিশ্রান্ত ঘাম মুছেছি। সকলই নিজের দোষে নিজ কর্ম করেছি, আজ বুঝি ফেলে আসা দিনগুলো ভুলেছি। জানতে হবে বুঝতে হবে গার্হস্থ্য শেষ পর্ব বুঝি, যে পর্বে ভোগের জ্বালাই ভোগ হবে বুঝি। এভাবেই চিরন্তন শান্তির খোঁজ মেলে বুঝি, শান্তির খোঁজে, অনেক জ্বলতে হবে বুঝি। শান্তির ঠিকানা লুকিয়ে মনের গভীরে, তাকে খুঁজতেই এগিয়ে চলা শান্ত মনে। গুরুমন্ত্র ই একমাত্র পথ, খুঁজতে শেষ ঠিকানা, গুরু নিয়েছেন ভার, তিনিই ভেরাবেন তরণী খানা।     <----আদ্যনাথ রায় চৌধুরী----> ========================

1099>|| জাগজের নৌকা ||

   1099>||  জাগজের নৌকা  ||              <-----আদ্যনাথ----> শৈশবে, সাধের কাগজের নৌকা গুলি,  সেই কবেই হারিয়ে গেছে, হয়তো সময়ের প্রবাহে ভেসে গেছে, জানিনা কোন অতল তলে,তলিয়ে গেছে। তবুও মনেপড়ে তারে বারে-বারে, নৌকা গুলি ভাসিয়ে ছিলাম আদরে। বৃষ্টির জমা জলে উঠোনে, হেলে-দুলে চলতো হাওয়ার বেগপানে। আজও সেই স্বপ্ন আছে মনের গভীরে, শৈশবের আনন্দ ক্ষণ ভুলি কি করে। সেদিনের কল্লোলিত শৈশবকে ভুলেযাওয়া,  যেন স্বপ্নসুখের গল্পগুলি হারিয়ে যাওয়া। বর্ষার  দিনে কাগজের নৌকার খেলা চলতো যখন, বাবা মা ব্যস্ত থাকতেন ঘর গোছাতে তখন। কে জানে কখন জল ঢুকেযায় ঘরে, সেদিনের চিন্তা আছে মনের গভীরে। মাটির দেওয়াল মাটির উঠোন, জলের স্রোত বয়ে চলে বেগে জখন। আতঙ্ক দেখেছি বাবা মায়ের মুখে, আমরা ব্যস্ত থাকতাম নৌকা ভাসাতে জলে। সেই আনন্দ ক্ষণে ছিলোনা ভয়ের চিন্তা মনে,  বানভাসি তেওঁ ,খুঁজতাম কাগজের নৌকা এখানে সেখানে। চারিদিকে জল আর জল আমাদের মজার সে দিন, ঘরছাড়া হয়ে স্থান হতো স্কুলে বর্ষার কদিন। শৈশব চিন্তাই সুখের চিন্তা, এড়িয়ে যাওয়া যায়না বাস্তব চিন্তা। স্বপ্নগুল...

1098>|| সেদিন ও আজ ||

 1098>|| সেদিন ও আজ ||         <---- আদ্যনাথ---> প্রীতিদিনেরব রোজ নামচা অনেক গল্প, সেদিন শ্রেষ্ঠত্বের দাবি  রাখতো আমার স্বপ্ন। ভাবনা গুলি ছিল সকলের স্বার্থে, আজ বয়সের ভারে সকলি ব্যর্থ। বিকেলের সেই আড্ডাটা নিশ্চই মনে আছে, কলেজের শেষে একসাথে এক টেবিলে বসে। সেই আড্ডার কথা চিরদিন মনে থাকবে, সব ঘটনাই মনের গভীরে  সজাগ আছে। কফি হাউসের সেই আড্ডার দিনগুলি মনে হয় হারিয়ে গেছে সেই দিন গুলি, বিকেলের আনন্দের সেই দিনগুলি। আজ আর নেই…আজ আর নেই---। স্বপ্ন হারালেও মন আছে সতেজ, চাওয়া না পাওয়ার ভাবনা গুলি শেষ। আজ আছে একান্ত চিন্তার রেশ, নুতন কিছু করবার মন-নিবেশ। ভাবছি এবার চলবো একা, যতদূর যায় পথের দেখা, চলবো গ্রাম থেকে গ্রামে, জঙ্গলের পাকদন্ডী বেয়ে। এবার খুঁজতে হবে শেষ ঠিকানা, আলগা করতে হবে  বাঁধন খানা। অনেকতো হলো এবার নিজেকে খুঁজি, শেষ সম্বল শরীর টুকুই আছে পুঁজি। জানি শরীরের নাম মহাশয় যাহা সহাবে তাহাই সহ, সময় তো বলবান অতি সত্য, আজ রোজনামচায় শরীর বাঁধক নিত্য। তবুও মনবল রাখতে হবে কঠিন, শেষ ঠিকানা তো সময়ের অধীন। কে জানে কখন আসবে শেষ ফরমান, সময়ের মানদণ্ডে ব্যর্...

1097>|| জীবন ||+|| অমরত্ব ||

1097>|| জীবন ||+|| অমরত্ব ||           || জীবন ||           <---আদ্যনাথ---> জীবনটা যদি মজার বা আনন্দের না হতো, তবে জীবন দুঃখময় হয়ে উঠতো। তবে জীবন কঠিন,যে মানুষ যত বোকা তার জন্য জীবন ততই কঠিন ও দুর্বিষহ। জীবনকে ভালো বাসতে হয় তবেই জীবন সুন্দর হয়।      <------আদ্যনাথ---->         11/08/2025::6:00am. ========================    ||  অমরত্ব ||           <--------আদ্যয়নাথ------> কাউকে ভালোবাসলে তবেই তার প্রকৃত ভালো মন্দ বোঝা যায়। তেমনি জীবনকে ভালোবাসলে তবেই জীবনের প্রকৃত সত্তা ও জীবনের অর্থ বোঝা যায়।  ভালোবাসাই জীবনের শ্রেষ্ঠ ও সার কথা, ভালোবাসাতেই সব কিছু জয় করা সম্ভব। ভালোবাসাই জীবনের প্রথম ও শেষ কথা। জীবন শুরু হয় ভালোবাসা দিয়ে, জীবনের শেষ যদি হয় ভালোবাসা দিয়ে  সে জীবন ধন্য হয় জগৎ মাঝে। পরবর্তী জীবন তাকে স্বরণ করে, শ্রদ্ধা করে। এভাবেই জীবন অমর হয় জগতে। তাইতো সকলকে ভালোবাসতে পারা ও সর্বদা হাসতে পারা জীবনের শ্রেষ্ঠ গুণ।     <--...

1096>|| শেষ ইচ্ছা ||

      1096>|| শেষ ইচ্ছা ||    <----আদ্যনাথ--->08/08/2025 মন চায় একটু জিরোতে হেথায়, শান্ত নিবিড় নিরালা যেথায়। যেথা মন জুড়াবে নির্মল পবনে, তন জুড়াবে স্নিগ্ধ প্রকৃতি-সনে। বেদনা জর্জরিত শ্রান্ত এই কায়া, খোঁজে নিরালা সুনিবিড় ছায়া। একটু মনরম স্নিগ্ধ শীতল হওয়া, উচাটন মন চায় প্রকৃতির ছোঁয়া। শান্তির পরশ চায় অস্থির প্রাণে, জানিনা কিসের আশায় কে জানে, বেঁধেছিলাম ঘর-সংসার কোন মায়ার ছলনে। জর্জরিত আজ হাজার শৃঙ্খল বন্ধনে। মন চায় পৌঁছতে নিজ নিকেতনে, হেথায় ক্লিষ্ট মন হাজার আবর্তনে। ভাবনা গুলি ছোটে অলীক স্বপ্ন পথে, চিন্তার স্রোত অন্তঃশীলা ভাবনার সাথে। মনে শঙ্কা, পৌঁছবো কিনা অভিষ্ঠ আলয়ে, কাম,ক্রোধ,লোভ,ত্যাজেছি আয়াসে, ভুলেছি সকল চাওয়া পাওয়ার ইচ্ছা, মনে আছে শুধু আর্তের সেবার ভাবনা। কে জানে কতক্ষন চলবে স্বাস জীর্ণ শরীরে, শক্তির অপচয় নিত্য জীবন যৌবনে, ভাবনা ছিলো লাগাম ছাড়া উন্মত্ত, ছিলোনা শাসনের বেড়াজালের স্যত্ব। ছিল বাউন্ডুলে ভ্রমনপিপাসু জীবন, সকল দ্বায়িত্বকে হেলায় ভুলেছি, জীবনের বহু পথ একলাই চলেছি, লোভ লালসা সকল অনর্থক ভেবেছি। কর্মে একনিষ্ঠ ও সততা ছিল দৃঢ় পন, অলসতা চিরতরে দি...

1095>|| মূর্খ-আমি ||

 1095>|| মূর্খ-আমি ||       <----আদ্যনাথ----> মূর্খ-আমি-কুর্খ-হে, মূর্খ এই সংসারের জন্য যে। হাজারো চিন্তায় জড়িয়ে মনকে, নিজের ভাবনায় জড়াই নিজেকে। সারদিনের কত চিন্তা ভাবনা, কোনটাই ধোপে টেকে না। জে-জার মতন ভাবনা ভাবে, দোষ জত আমার ভাবনায় খোঁজে। যতই ভাবি মনখুলে বলবো কথা, ভাবনা গুলি সকলি যায় বৃথা। কিসের ভালো কিসের মন্দ, কোন চিন্তারই থাকেনা ছন্দ। যা কিছু ভাবি, বলি করি আলাপ, সকলি যেন পাগলের প্রলাপ। কত চিন্তা কত ভাবনা, নিত্য নুতন পরিকল্পনা। আসলে মূর্খ তাই অহেতুক ভাবনা, জানি আমায় ভাবনায় কেউ সাথ দেবেনা। তথাপি ভাবনা তো ভাবাবেই, কিছু ভাবনার আগল খুলবেই। স্বপ্ন গুলি যায় উরেজায়,  নিত্য নুতন ভাবনা পাখায়। মন-জে-চায় বাঁধতে খাঁচায়, শূন্য হাত যে দিগন্তে ধায়। <----আদ্যনাথ রায় চৌধুরী---> =======================

1094>|| ক্ষণিকের জীবন ||

       1094> || ক্ষণিকের জীবন ||              <----আদ্যনাথ----> নিজেই শিখেছি আত্মনির্ভর হতে। অনেক হয়েছে ঠগেতেএই সারকথাটি জানতে। জীবন শিখিয়েছে নিজেই খুশি থাকতে, কারুর কাছে কিছু আশা না করতে। যেমন আছি তেমনি ভালো থাকতে, কখনো কোনকিছুতে লোভ না করতে। নিজেই নিজের সফলতার চেষ্টা করতে, বিফল হলে বারংবার চেষ্টা করতে। জেনেছি কর্মনিষ্ঠ,একাগ্রতা ও ধৈর্য  এই তিন সফলতার মূল মন্ত্র। জীবনে ভুল বলে কিছুই নাই, ভুলেই নিত্য নুতন শিক্ষা পাই। হোক না বয়ঃবৃদ্ধ জীবন অগ্রগতি হোক নিত্য নুতন, বয়ঃবৃদ্ধ তো সময়ের পর্যায়ে স্বাভাবিক জীবন। আর্তের সেবা ও দুস্থের সহায় যেন শ্রেষ্ঠ কর্ম হয়। অলসতা ও স্বার্থ চিন্তা যেন কখনো প্রশ্রয় নাপায়। কাজ কখনও কোনটিই কঠিন নয়, কর্মে বিশ্বাস ও মনে সাহস রাখতে হয়। সকল কাজে মনযোগ ও আত্মবিশ্বাসই পথ দেখায়। পরিবেশ সুন্দর রাখতে রোজ কিছু করতে হবে নুতন। কখনো হেরেগিয়ে কর্ম হীনতা যেন মনে স্থান না পায়। সময় জীবনকে সর্বদা সচলতা শেখায়, সময়ের মুহূর্ত ও ক্ষণ কর্ম-ব্যস্ততা জানায়। কর্মনিষ্ঠ আত্মবিশ্বাস যত প্রবল হবে, প্রকৃতি ততোই সহায় ও সুন্দর হব...

1093>|| মৃত্যু::---||

   1093>||  মৃত্যু::---||       <--আদ্যনাথ--> মৃত্যুর ভাবনা নিগেটিভ, মৃত্যু নেগেটিভ নয়। মৃত্যু চির সত্য ও নিশ্চিত পজিটিভ। এই পৃথিবীতে মৃত্যু আছে বলেই জীবন সুন্দর ও আনন্দের।  যেমন, অন্ধকার আছে বলেই আলোর এতো মান্যতা। জন্ম ও মৃত্যুর বার্তা নিয়েই জীবের জন্ম এই ধরার মাঝে। জন্ম মাত্র থেকেই মৃত্যুর অভিমুখে যাত্রা শুরু। জন্ম যখন হয় মৃত্যুও অবশ্যম্ভাবী। জন্মের মুহূর্ত থেকে জীবন শুরু হয়  প্রশ্বাস গ্রহণের মাধ্যমে এবং জীবনের শেষ হয় মৃত্যু দিয়ে অর্থাৎ  মৃত্যু হয় নিঃশ্বাস ত্যাগ করে। "যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞাসা করেছিল, পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বস্তু কি? যুধিষ্ঠির উত্তর  দিয়েছিলেন, মানুষ জানে সে একদিন মারা যাবে, তবুও আনন্দ করে, ভালবাসে, বিবাহ করে, ভবিষ্যতের  জন্ম দেয় !!!" আর এভাবেই জীবন এক রহস্য ময়।    <-----আদ্যনাথ রায় চৌধুরী-----> ===========================

1092>|| তিন ধাপের জীবন ||

       1092>|| তিন ধাপের জীবন ||             <----আদ্যনাথ---> প্রবীণ-যৌবন-নবীণ সংসার চক্রকাল, সচল সংসারের তিনটি বজবুত হাল। কাউকে বাদ দিয়ে চলেনা সংসার কাল, সমগ্র সৃষ্টি এভাবেই চলছে চিরকাল। আজ যে নবীণ কাল সে প্রবীণ যৌবন তেজ উভয়কে জুড়ে রাখে, সৃষ্টির অদ্ভুত জীববৈচিত্রের ক্রমবিকাশ চলতেই থাকে। জীবন-সৃষ্টি-লয়,সময়ের শৃঙ্খলে জড়িয়ে থাকে, জাগতিক মহা শক্তিরবলে সকলে শক্তিমান থাকে। এই সৃষ্টি-শক্তি, রহস্যের অমোঘ খেলা, মহাজাগতিক শক্তির শৃঙ্খলার মেলা। সেই মহাশক্তি বলে সকল সৃষ্টি এগিয়ে চলে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ হয় তার নিজের  মেধা বুদ্ধির বলে। প্রবীণ-নবীণ-যৌবন এক শৃঙ্খল সমাজ সংসারে, একে অপরকে করা উচিত মান্যতা ও শ্রদ্ধা আদরে। আজ যে নবীণ কাল সে প্রবীণ নিশ্চিত হবে, যৌবন কালেই জীবনের প্রসার বলিষ্ঠ হবে। প্রবীণ, নবীকে হাত ধরে চলতে শেখায়, নবীণ, প্রবীণের সঙ্গে থেকে সাহস যোগায়, প্রবীণ নবিণকে জ্ঞান অভিজ্ঞতা বিলায়, এভাবেই নবীণ ভবিষ্যতের সুগম পথ খুঁজে পায়। প্রবীণ-নবীণ, কালচক্রের সময়ের খেলা, উভয়ের প্রেম-প্রীতিও শ্রদ্ধারই নিরালা। নবীণ সময়ের কাল চক...

1091>||--আমার ভাবনা--||

 1091>||--আমার ভাবনা--|| চন্দন প্রলেপ দিয়ে বন্দনা শীতল প্রভাব বাড়ায়। ধূপের ধোঁয়াতে সুগন্ধ বাড়ায়। ফুলদিয়ে বন্দনা সদা সুন্দর মধুময় হয়। শান্ত মনে একনিষ্ঠ বন্দনাই শ্রেষ্ঠ হয়। যোগীর থেকে সমাজের উপযোগী হওয়াই শ্ৰেষ্ঠ। নিজের প্ৰভাব বৃদ্ধির থেকে স্বভাব সুন্দর হওয়া শ্ৰেষ্ঠ। নিজের প্রয়োজনে সাধনার থেকে নিষ্ঠা পূর্বক কর্মই শ্রেষ্ঠ। মুখের হাসিতে কেবল সৌন্দর্য বাড়ে, হাসি মুখে করলে কাজ সম্মান বাড়ে। সদভাবনা, সদ চিন্তা,উভয়ই শুভ, এমন গুন থাকা উচিত সকলের মনে। সদা সত্য কথা বলা নিতান্ত উচিত, নিজ আত্মবলে। মিথ্যা চার, মিথ্যা ভাষণ-সকল চরিত্রে কলঙ্ক আনে। তীর্থ ভ্রমন,পূজা অনুষ্ঠান অপেক্ষা- পুণ্য লাভ নিঃস্বার্থ দানে। অন্যায় অবিচার হয় অপাত্রে,কুপাত্রে দানে। সর্বকার্যে সিদ্ধিলাভ আত্মবিশ্বাসের কারন, অপরের কুখাপেক্ষি হওয়া মূর্খতার কারন। জীবন সুন্দর হয় স্বভাবের গুনে, জীবন নরক হয় কু-চরিত্রের কারণে। ||-©➽ --ANRC---10/12/2017::----|| ||=====================||

1090>|| ভূতের চরিত্র ||+(1)+(527)

      1090/1>|| ভূতের চরিত্র || 1090/2>|| ভূতে ধরার গল্প কথা || ======================  1090/1>|| ভূতের চরিত্র ||         <----আদ্যনাথ---->      "ভূত" আজ "ভূত" নিয়ে কিছু বলবো,   যেটুকু বলবো একান্ত নিজের অভিজ্ঞতা থেকেই  বলবো। কোন  অবান্তর বা বাড়ন্ত  কথাও নয়, কারুর শোনা কথাও নয়, নিজে যা দেখেছি বুঝেছি সেই টুকুই লিখলাম। আশা করি পড়বেন একটু সময় থাকলে। ভূতের কথা ভেবে আনদেখা করবেন না অবহেলা ছলে।   || ভূতের চরিত্র ||      <----আদ্যনাথ----> ভূতের চরিত্র বোঝ দায়, মানুষ ভূতকে ভয়পায়, আবার ভূত মানুষকে ভয় পায়, ভূত মানুষের পাশেই থাকতে চায়। ভূত আছে সত্যই বোঝা যায়, একটু সচেতন হলেই ভূতকে দেখা যায়। ভূতে-মানুষে সম্পর্ক চিরকাল, সব জেনেও কিছু নাজানার আকাল। আমার হয়েছিল ভূতের সাক্ষাৎকার,  সেই দিনগুলির অভিজ্ঞতাও চমৎকার। সেই সখ্যতা জীবনের এক অভিজ্ঞতা, তবুও অতি জটিল ভূতের চরিত্র ব্যাখ্যা। মানুষের অনেক আশা আকাঙ্খা নিয়ে চলা, ভূতদের অতৃপ্ত বাসনার বোঝা বয়ে চলা। মানুষ এগিয়ে চলে ভবিষ্যতের আশায়, ভ...

1089>|| গুণে ভরা পান্তা ভাত || +(2)

 1089/1>|| গুণে ভরা পান্তা ভাত || 1088/2>|| পান্তাভাতের মজা || 1089/3 || পান্তা পালোয়ান || ============================ 1089>|| গুণে ভরা পান্তা ভাত ||           <-----আদ্যনাথ-----> পান্তাভাতের গুণগাণ করেণ গুণীজন, নানা জনে নানা ভাবে করেণ পান্তার বর্ণন। যুগে যুগে পান্তার মাহাত্ম হয়েছে বর্ণন, সুর-অসুর জনে করেছেন আদর জতন। খাদ্যের সেরা উৎকৃষ্ট  সহজ সরল, পান্তার প্রভাবে দূর হয় অন্ত্রের গরল। শরীর মন রাখে শীতল গ্রীষ্মের তাপদাহে, দূরেযায় ক্লেশ-ক্লান্তি শীতল পান্তা সেবনে। সব খাবারের সেরা পান্তা ভাত হয়, বাংলা,বিহার,আসাম উড়িষ্যায়। সকালে দুপুরে সকলের মনমাতায়, গ্রীষ্ম কালে পান্তার তুলনা কি আর হয়। সবার প্রিয় পান্তা পিয়াজ লঙ্কা মেখে, পান্তার তুলনা নাই ইলিশ ভাজার সাথে। গ্রীষ্মে বাংলা,বিহার, উড়িষ্যায় তাপ যত বাড়ে, তাপের সাথে পান্তার কদর ততোই বাড়ে। পান্তার যতই করি গুণগাণ, কারুরই তুলনা হবেনা পান্তার সমান। একদিন ছিল অচ্ছুৎ ধনী জনের ঘরে, আজ বুজেছে পান্তার গুণ শহরের ঘরে ঘরে। একদিন ছিল গরিবের পেট ভরার খাবার, আজ গুনে পূর্ন তাই সকলের আদরের আহার। পান্তার পুষ্টিগুণ ...

1088>|| হার--জিত ||

  1088>|| হার--জিত  ||    <---আদ্যনাথ---> জীবনের হেড আর টেল কর্ম পথের সঠিক  খেল। এক মুদ্রার এপিঠ ওপিঠ, ঠিক যেন ভাবনা পথ সঠিক। যেমন অন্ধকার আছে,  তাইতো আলোর মান আছে। পরাজয় আছে বলেই  জীবন যুদ্ধে জয়ী হওয়া বলে। জয় পরাজয়, হারজিত, সকলি একে অপরের পরিপূরক। জিত না থাকলে হারা কিসের হারা ইতো জিতের আলো দেখায়। কে জিতেছিলো,  কে হেরেছিলো, কে-তারে মনে রাখে! সময় সফল জীবনকেই বরণ করে। সময় বলবান জীবনে চলার পথে, সময়ের মাহাত্ম না-বুঝলে জীবন বয়ে যায় রসাতলে। সময় শ্রেষ্ঠ সকল যুগে, সময়ের অবদান যুগে যুগে। শিক্ষা, ধর্ম, কর্ম, মানুষকে মহান করে, অহঙ্কার মানুষের সর্বনাশ করে। সময় ও অহঙ্কারের মাহাত্ম  অবিচল সত্য, এই দুইকে না বুঝলে সকলি বৃথা বত্য। এই সার টুকু বুঝেছি সংসার জীবনে, আর সকলি বয়ে চলেছে কালের বলে। <---আদ্যনাথ রায় চৌধুরী--->     11/03/2025::: 9:50 am ==========================

1087> || আজ হোলি ||-2025

    1087> || আজ হোলি ||-2025       <-----আদ্যনাথ---->   আজএক অনাবিল আনন্দের দিন, মন মাতানো রঙ মাখা-মাখির দিন। বসন্তে স্নিগ্ধ ফুলের সৌরভ মাখা দিগন্তে, মধুকর লোভাতুর  নুতন ফুলের গন্ধে। ফুলের রঙিন আকর্ষণ ও মৌ এর গন্ধ, বসন্তেরস্নিগ্ধ প্রভাতে নানা পুষ্পরস গন্ধ। মাতাল হয়ে ওঠে মধুকর ও কীট পতঙ্গ, এ-ই-তো প্রকৃতি সুন্দর রূপ রসের বসন্ত। আজ ফাল্গুনে প্রেমেআকুল প্রাণীকুল, হোলির রঙিন আনন্দে মন ভরপুর। খেলবো হোলি প্রিয় জনের মন রাঙাতে, হোলির আনন্দ দিগন্তে ছড়িয়ে দিতে। বসন্তের চোখ ধাঁধানো ফুলের বাহার, পলাশের ডালে ডালে কিবাহার কিবাহার। ভ্রমর ভ্রমরী ধায় মিলনের আনন্দে, মৌমাছি মেতেছে নুতন মৌয়ের গন্ধে। আমের মুকুলে প্রজাপতির বাহার, গাছে গাছে ফুলের সৌরভ বসন্ত বাহার। ঋতুরাজ বসন্ত নিতান্ত স্নিগ্ধ শান্ত, যৌবন অধীর আগ্রহে মিলনে শ্রান্ত। বসন্ত আনে মনে প্রেমের বাহার, যৌবন ব্যাকুল প্রেমের জোয়ার। অর্ধ কুসুমিত গোলাপের কুড়ি, প্রেম নিবেদনের আকর্ষণের চাতুরী। প্রকৃতি মিলনআনন্দপ্রেমে মাতোয়ারা, নিবিড় মিলনে যেন প্রকৃতি দিশেহারা। ফুলের সৌরভে প্রকৃতি যেন পূর্ন যৌবনা, প্রেমমিলনই বসন্তের ...

1086>|| চক্রব্যূহ ||

        1086>|| চক্রব্যূহ ||            <---আদ্যনাথ---> এই আশা, নিরাশার দোলায় দুলতে দুলতে  চাওয়া পাওয়ার মধ্যে জড়িয়েই জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এসেছি বেড়াতে মনপ্রাণ দিয়ে উপভোগ করতে । যেমন 'সৌন্দর্য দেখার জন্য স্পর্শ করার জন্য নয়' এসেছি হাত মুঠো করে পূর্ব জন্মের অনেক কৃতকর্মের নির্যাস নিয়ে, ফল ভোগ করতে, সাথে নুতন কিছুতো হবে করতে আগামী জন্মের জন্যে। অন্নময় শরীরে প্রকৃতির লীলা ছলে আশা নিরাশার দোলায় ভুলে জীবন যায় বুঝি রসাতলে। তাই চাওয়া পাওয়া সকলি বৃথা। শুধু অহঙ্কার বাড়ে। আর অহঙ্কারের বসে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। ভুলে যায় কি করতে এসেছি আর কি করে চলেছি। এই কর্মে ভুল ভ্রান্তিই জীবনকে দুর্বিষহ করে তোলে। জন্ম জন্মান্তর ভোগের খেলা চলে। দুনিয়া ছেড়ে কেউই যায় না। শুধু সময় চক্রে ঘুরে বেড়ায়। আশার শেষনাই জীবন চক্রে,  জীবন ঘুড়ে মরে চক্রব্যূহের অন্ধকারে।    <-----আদ্যনাথ রায় চৌধুরী----->         21/03/2025 ::-11:00am ========================

1085> || একটু ভাবা উচিত ||

    1085>  || একটু ভাবা উচিত || বন্দুকের গুলির আর মুখের কথা, একবার বেরিয়ে গেলে,আর ফেরেনা। তাই একটু ভাবতে হয় কিছু বলতে গেলে, নচেৎ কপালের দুঃখ কে খন্ডাতে পারে! মুখে যে যতই বলুক খুব ভালো খুব সুন্দর আসলে স্বভাব হতেহবে  নিশ্চত সুন্দর। কিছু বলার আগে একবার ভাবা উচিত, তোমার বলা কথা অস্ত্র হয়ে উঠবে নাতো! কারুর হৃদয়কে চূর্ণ করে দেবে নাতো! কারুর নরম মন ভেঙে দেবে নাতো! কারুর রুগ্নকাঁচা ঘর ভেঙে দেবে নাতো! কারুর বেঁচে থাকার আশাটুকু ফুরিয়ে যাবে নাতো! লাঠির মার মারো   হয়তো সয়ে যাবে, হাতের মার মারো হয়তো একটু ব্যাথা লাগলেও লাগতে পারে, কুকথা বললে নিজের গায়েই লাগতে পারে, তাইতো বলার আগে ভাবতে হবে। একসাথে চলতে গেলে রাগ তো হোতেই পারে, তা হলেও কিছু বলার আগে ভাবতে হবে, রাগে মানুষ জ্ঞান হারায়, শুভ বুদ্ধির লোপ পায়, কথায় কথায় কুকথা বলে যায়, রাগ কমে গেলে মনে দুঃখ হয়। তাইতো একটু ভাবতে হবে, মনশান্ত করার উপায় খুঁজতে হবে, কিছুক্ষন আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে, ধীরে ধীরে  আত্মা ও মন শান্ত হবে, শান্ত মন আকাশের মতন উদার হবে, রাগ ভুলে গিয়ে মন প্রাণ শান্ত হবে। তাই রাগ হলে একটু সময় চুপ থ...

1084>|| ভ্রমণ এক মনের টনিক ||

 এপ্রিল ফুলের সন্ধ্যায় পাঠালাম টনিক::---- 2084>|| ভ্রমণ এক মনের টনিক ||       <------আদ্যনাথ----> একথা নিতান্ত সত্য  "ভ্রমণপিপাসু মানুষের ঔৎসুক্য  মানসিক অবস্থাকে আরও উন্নীত করে।" তবে আমার চিন্তা একটু ভিন্ন ভাবে, সত্য মিথ্যা যাচাই করে নিতে হবে। শুধুই মানসিক অবস্থার উন্নীত করে না  সাথে তার শারীরিক ও চিন্তা শক্তির বৃদ্ধিতে সহায়ক হয়। ভ্রমণ এক প্রাকৃতিক উৎকৃষ্ট টনিক, মেধা বৃদ্ধি ও শরীর সুস্থ হয়, ভ্রমণ মানুষের সুস্থ থাকার সহায়ক হয়, এবং সকল প্রকার শ্রীবৃদ্ধি করে, সমাজে যোগ্য মানুষ করে গড়ে তোলে। মানুষকে প্রকৃত মানুষ করে, সকল সমাজ কে ভালোবাসতে শেখে, যে ভালোবাসেনা  ভ্রমণ, সেতো নিকৃষ্ট কীট পতঙ্গের মতন, ব্যর্থ তার মনুষ্য জীবন ধারণ। ভ্রমণ প্রকৃত এক যোগসূত্র, গ্রাম থেকে শহর, নদী থেকে সাগর, পাহাড় থেকে জঙ্গল, ভূধর থেকে নীলাম্বর, সর্ব স্তরেই স্নেহের বন্ধন। মানুষের সাথে মানুষ, যেথায় প্রকৃতি খোঁজে  শুধুই মানুষ। ভ্রমনেই দৃঢ় হয় হৃদয়ের বন্ধন। ভালোবাসাই একমাত্র শ্রেষ্ঠতার সাধন। জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি সুস্থ সহজ সুন্দর ভ্রমণ। ভ্রমন সর্বদা সুন্দরকে খোঁজে, হ...

1083>|| SV2এর প্রবীণ16 জন রাঙামাটির দেশে || For SV2 Souvenir–-2025

 1083>|| SV2এর প্রবীণ16 জন রাঙামাটির দেশে || For SV2 Souvenir–-2025       <---আদ্যনাথ রায় চৌধুরী----> আমরা শ্যামবিহার ফেজ2 এর সিনিয়র সিটিজেন 16জন ঘুরে আসলাম  রাঙামাটির দেশ, বোলপুর -শান্তিনিকেতনে তিনদিন দুইরাত্রি::- 19/03/2025 থেকে 21/03/2025  রাঙামাটি ও শান্তিনিকেতনের পবিত্র স্পর্শে এক অনাবিল আনন্দ  ও প্রশান্তিতে মনপ্রাণ ভরে গেছে। আমাদের সান্ধ্যআড্ডায় একদিন ডাক্তার সিরাজ সাহেব জানালেন যে উনি আমাদের সকলকে নিয়ে শান্তিনিকেতন বেড়াতে যাবার প্লান করছেন। শান্তিনিকেতন ভ্রমনের ভালো সময় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। সেই কারনে  দোলের পরে 19মার্চ থেকে তিনদিনের ভ্রমনের জন্য উনি নিজে একটি  17/18 সিটের বাসের ব্যবস্থা করেছেন  এবং শান্তিনিকেতনে একটি রিসোর্ট ও রেস্টুরেন্টে আটটি ডবলবেডের এসি রুম  বুক করেছেন। এখন আমরা রাজি হলেই উনি বাস ও হোটেলে বুকিং কনফার্ম করবেন। ডাক্তার সাহেব আরও জানালেন  বাসে করে যাতায়াত ও আশেপাশের ঘুরে দেখতে বাসের ভাড়া উনি নিজেই ব্যবস্থ্য করবেন। আমদের শুধু নিজের নিজের হোটেল ভাড়া ও নিজের নিজের খাওয়া- দাওয়ার ব্যবস্থা নিজ...

1082> होली आई है तो खुशियां लाई। ||*+(1)

1082/1> होली आई है तो खुशियां लाई। || 2> काल 14/03/2025 होलीकी दिन इन चार निर्देश पालन कीजिये । जोरुर  जोरुर जोरुर।========================== 1>होली आई है तो खुशियां लाई। ||*+(1) होली अर्थात वसंत ऋतु के आगमन का प्रतीक है। इस उत्सब बुराई पर अच्छाई की विजय की प्रतीक हैं। होली के दिन लोग एक-दूसरे को रंगों से रंगते हैं, खुशीसे मिठाइयां खाते हैं और पुराने गिले-शिकवे भूलकर भाईचारे और प्रेम का संदेश फैलाते हैं. यह त्योहार  समाज में एकता को बढ़ावा देता है, हर दिल में खुशी और उत्साह का संचार करता है. "आयुर्धनं शुभ्रयशोवितानं  निरामयं जीवनसंविधानम्। समागतो होलिकोत्सवोऽयं ददातु ते मांगलिकं विधानम्॥" भावार्थ :- इस होली के त्योहार पर आपको लंबी आयु, धन-वैभव, निर्मल यश, निरोगी जीवन और सम्मान मिले। यह होली आपको मंगलमय अधिष्ठान प्रदान करे।  जीवनमे सर्वदा हर हाल में खुशी रहनाही श्रेष्ठ ओषध हैं, जिससे जीवन सुंदर व सतेज रहते हैं। इस खुशियां होली उत्सबसे ही प्रारम्भ होते हैं। होली पर आप को सपरिवार हार्दिक शुभकामनाएँ। <---आद्यनाथ राय चौधुरी--->   13/03/2025::;06:15 am ...

1081>|| আড্ডা || (1--to--3)

    1081>||  আড্ডা ||  (1--to--3)        ||-----আড্ডা-----||  (1)          <------আদ্যনাথ-----> বাঙালীর আড্ডা,  সেতো খ্যাতিসম্পন্ন আড্ডা। তথাপি বাঙালীর আছে  আড্ডার খেদ, আড্ডার আছে নানান প্রকার ভেদ। আমাদের শ্যামবিহারের সান্ধ্য আড্ডা, সিনিয়রদের রোমান্টিক চায়ের আড্ডা। এখানেও মাঝে মধ্যে ওঠে কত ফান্ডার তুফান, সিনিয়র সিটিজেন বলে সকলেই করেন সন্মান। শ্যামবিহারের সান্ধ্যআড্ডা আমাদের এক অঙ্গ, আড্ডাটাই যেন আমাদের অস্তিত্বের ছন্দ। আমরা আছি তাইতো শ্যামবিহারে  প্রানের স্পন্দন আছে, আমরা আছি প্রবলপ্রাণে সকল  অনুষ্ঠানের মাঝে। আধুনিকতার ছোঁয়ায় হয়তো একটু ছন্নছাড়া, বাঙালির তো চলে না একটু আড্ডা ছাড়া।  আড্ডা নিয়ে অনেকেই অনেক কথা বলে, তবুওআড্ডা একটু রসিয়ে না দিলে চলে? বাঙালির বদনাম আছে আড্ডার তকমা, তথাপি চলে বাঙালির আড্ডার দমকা। আড্ডার আছে নানান ধরন ধারণ, আড্ডায় মাতেন কত জ্ঞানী গুণী জন। সমাজে ভালো মন্দ সকল শ্রেণীর আড্ডা, আড্ডাতে-ই বাঙালির বিশেষ ফান্ডা। বাঙালি তো হার মানতে শেখেনি,  তাই আড্ডাকেও ভুলতে পা...