Posts

Showing posts from October, 2023

1010>|| আমাদের পার্বন ||

    1010>|| আমাদের পার্বন ||          <----আদ্যনাথ----->to fb আমাদের বারো মাসে তেরো পার্বন, সকল পার্বন গুলির অনেক যতন। তার সাথে খাওয়া-দাওয়া মনের মতন, তাইতো এতো সুন্দর পুজো পার্বন। আমাদের পুজো পার্বন মনের মতন, সদাই আতিথেয়তাও আপ্যায়নে যতন। আমাদের ঘরথেকে  যাই বলতে নেই, বলতে হয় এবার আসি ভাই। আমরা কাউকে দেইনা ফিরিয়ে, আদরে ধরে রাখি আপন করে। আমাদের উৎসবের শেষ হয়না, হরেক উৎসবের হরেক বায়না। এই বঙ্গে শেষ বলে কোন কথা হয় না, যাদের 12 মাসে 13 পার্বন তাদের আবার শেষ কখন? শেষ নাই শেষ নাই ওরে পাগল, শেষের চিন্তা করলেই সব গণ্ডগোল। যার শেষ নাই আগা নাই তারতো কোন অন্তও নাই। শেষ খুঁজতে গিয়ে মাথায় হবে ব্যামো, বেশি কিছু হলে দিতে হবে কেমো। তাই চিন্তার কোন কারণ নাই, পার্বণের নামে কিছু করা চাই। এতো এতো দেব দেবী,  কাকে ছেড়ে কাকে ধরি। কেউ দেবে বিদ্যা, কেউ দেবে টাকা, একটু ত্রুটি হলেই সব হবে ফাঁকা। শক্তি দেও ভক্তি দেও বলে চেল্লাই সকলে, এতো ভেজাল খেয়ে খেয়ে লাট খাই অকালে। লাট খেয়ে পড়লেই খোঁজে যুক্তি, না থাকে শক্তি না থাকে ভক্তি, আছে  নানান তর্কের যুক্তি, তবুও ক...

1009>|| পথ শিশু ওরা ||

1009>||  পথ শিশু ওরা  ||              <---আদ্যনাথ---> ভাবনা সুন্দর,চিন্তাও সুন্দর, সুন্দর মনের কল্পনা, সকালে শিউলি ফুলের দর্শন,  ঋতু শ্ৰেষ্ঠ শরতের আগমন। এইতো দশভূজার আগমনের বর্ননা আসছেন "মা" মহিষাসুর মর্দিনী নয়, আমাদের ঘরের মেয়ের আগমনের বর্ননা। আগমনী সুর,বাজে আকাশে বাতাসে শিশু,বৃদ্ধ, যৌবন মাতে আনন্দ আবেশে। তবুও ভুলি কেমনে আমাদের পাশেই আছে সর্বহারা যারা। সবাই বলে পথ শিশু ওরা,  আর ঐযে শিশুকোলে মায়েরা, ট্রাফিক সিগনালে হাত পাতে দুইবেলা। আজ ভিক্ষার স্টাইল পাল্টে গেছে, ওরা ঘোরেনা গৃহস্থের দুয়ারে দুয়ারে, ঘোরেনা পাড়ার অলি গলিতে, থাকে পছন্দের ধর্ম স্থানে ও ট্রাফিক সিগনালে। কারণ যদিও অন্তর্নিহিত, অর্থ সংগ্রহের কারণ বসত। ওরা সকলেই কর্ম করে পেটের দায়ে। কেউ ভীষণ নিজেই পেটের দায়ে, কেউ কোন সংস্থার দায়ে, কেউ স্বভাবে সহজ আয়ের উপায়ে। পূজা অর্থেই ওদেরও পুজো, ওদেরও  মা আছেন নিশ্চয়, ওদেরও  পূজোয় আনন্দ হয়, তাইতো ওই শিশুগুলিকে কিছু দিতে হয়। ওরা এই ভিক্ষার কতটুকু পায় জানিনা আজ কাল  দাদা গিরির জমানা, ওদের পরিচালক হয়তো কেউ আছে ওরা দায...

1008>|| জীবন মৃত্যু ||

    1008>|| জীবন মৃত্যু ||              <---আদ্যনাথ---> সময় যখন বিপরীত হয়, আপন জনও দূরে চলে যায়, বিপদ যখন সাক্ষাত আসে,  কোথাও কেউ থাকেনা পাশে। শরীর আছে তাই আছে সুখ, বলিষ্ঠ সুন্দর যৌবনে অঢেল সুখ। শরীর আছে তাই আছে ভালোবাসা, মনটি সুন্দর নাহলে সকলই দুরাশা। শরীর আছে তাই কত  ভালবাসা, কত চিন্তা ও কত অপেক্ষা, কত কথা রাখা, কত তৃপ্ততা, কত সোহাগ তৃপ্তি আদর মাখা। শরীর আছে তাই কত সুন্দরের পূজা, কত সুন্দরকে কাছে পাওয়া, কত চাওয়া- পাওয়া,কত প্রেম প্রতিজ্ঞা, কত ঝড়,ঝঞ্ঝা, কত স্নেহ ভালবাসা। শরীর আছে তাই কাছে থাকা, কত আনন্দ,কত দুঃখ,কত কথা রাখা, কত ভয়াবহ ভীষণ দুঃস্বপ্নের রাত, কত মৃত্যু কত আদর প্রত্যাখ্যান কত উপেক্ষা করা। শরীর আছে তাই কত আশা,কত ভাবনা,  মনের গোপন ইচ্ছা লোভ বাসনার যাতনা, কত আসক্তি,কত মোহ ভালবাসা, কত হতাশা রোম্যান্টিক ইচ্ছা চাহিদা। শরীর আছে তাই প্রজাপতির কত রং  দুচোখ ভরে দেখা, কত উড়ান কত আক্ষেপ করা, জীবন যতক্ষন ততক্ষণ সকল চাওয়া পাওয়া, মৃত্যুতে সব হারিয়ে যাওয়া,     বুঝি শেষ হয়ে যাওয়া।       <----...

1007>/1)|| ওরা বলতে চায় ||+2

      1007>/1)|| ওরা বলতে চায় ||+2 1007>/1)|| ওরা বলতে চায় || 1007/2)  || অশিক্ষাই দুর্ভাগ্য  ||  1007/3) || ওরা হাসে ||    =========================  1007/1) || ওরা বলতে চায় ||                    <----আদ্যনাথ---> দেখেছি ওদের চোখের ভাষা পড়েছি, ওদের না বলা কথা কিছু বুঝেছি, ওদের মিষ্ট হাসিতেই প্রাণ আছে বুঝি, তাইতো বার বার ওদের হৃদয় খুঁজি, ওদের বুঝতে চাই,তাই হৃদয় দিয়ে দেখি, ধর্য্য আর সহনশীলতা ওদের কাছে শিখি। পথে পথে সেই দূরের গ্রাম গঞ্জে, মনের গভীরে একান্ত কোন আকর্ষণে, ভালো লাগে কিছু সময় ওদের সঙ্গে। বারবার চেষ্টা,পৌঁছতে ওদের কাছে, ওদের নিতান্ত চাহিদাতো কিছু নেই, তবুও ওরা হাসে। অভাব আমার আছে, ওরা কিন্তু প্রাণ খুলে হাসে। সব কিছু ভুলে ছুটে যাই ওদের মাঝে নিরালায় কত স্বপ দেখা সকাল সাঁঝে। তবুও ভালো লাগে হৃদয় কথা বলে, মনের গভীরে, মন কিছু বলে। মনেহয় ওরা আছে তাই বুঝি বেঁচে আছি, ওদের হৃদয় পরশেই বুঝি সুস্থ আছি।     <-----আদ্যনাথ রায় চৌধুরী----> ===========================   ...

1006> || मुस्कुराहट ||

   1006> || मुस्कुराहट ||        <---आद्यानाथ---> मुस्कुराहट एक खुशिकी अनुभब हँसते हैं हृदयसे, चुप रहके भी बोलते हैं आँखोंसे, बोलते नेही खिलते हैं आँखोंमें, खुशी की अश्रु गीले होती हैं कपोल में। मुस्कुराहट उठती हैं  जिन हृदय की अंदर से, उन हृदय की मुस्कुराहट की खुशबू फैलते हैं आनन्दके साथ हर हृदयमें। मुस्कुराहट जिंदगीकी खुशी उपहार, खुशी और मुस्कान जिन्दगीकी एक चम्तकार। मुस्कान की जादू छुपाते हैं आंसू गम की, दूरसे देखते हैं हम प्यारसे खुशी की। हर एक मुस्कान खुशी नेही लाते, मुस्कान  कभी बोलते हैं कुछ बातें। होना चाहिये  मुस्कुराने की सभाब, कभी न छुपाओ गम की अभाब। हर एक मुस्कुराहट थोराही  सहीं, गम को छुपानेके लिये नही। कुछ बात तो होती हैं जो बोला नेही जाती। मुस्कान, खुशी और गम, हैं हर इंशान की हृदय की अंदर। सच्चा मुस्कान होती हैं  हुस्न का खजाना, हजारो दुखमें भी मुस्कुराहट नही भूलना।     <--आद्यानाथ राय चौधरी--->         श्यामबिहार फेज2--6/2A          11/10/2023 ;;;9...

1005>|| শরত নির্মল সুন্দর || +ভাই ফোঁটা,

 1005>/1)|| শরত নির্মল সুন্দর ||                  2) ||  ভাই ফোঁটা  ||     ======================== 1005>|| শরত নির্মল সুন্দর ||                 <---আদ্যনাথ---> শরতের নির্মল সুন্দর আকাশ, পেঁজা তুলোর মতন সাদা ছেঁড়া ছেঁড়া মেঘ ভরা আকাশ। শিউলি ফুলের গন্ধ মাখা শান্ত শীতল বাতাস। মাঠে মাঠে কাশফুলে ভরা সুন্দর শরতের প্রকাশ। মানুষের আহ্লাদ তো এই সকল নিয়েই।  শরতের নিজেস্ব অপরিহার্য সুন্দর কিছু ম্যাজিক আকর্ষণ, যে আকর্ষণ  পাগল করে দেয় মানুষ কে। তাইতো ভালোলাগে শরতকে। শরত মানেই পুজোর আনন্দে মেতে ওঠা, শরত মানেই আনন্দের দুর্গাপূজো, শরত মানেই নুতন জামা জুতো, শরত মানেই নুতনকে খুঁজে পাওয়া, শরত মানেই প্যাডেলে প্যাডেলে ঠাকুর দেখা। শরত মানেই মনের আনন্দে স্বপ্ন দেখা, শরত মানেই মনের গভীরে ভালোবাসাকে খুঁজে পাওয়া। শরত মানেই সকল পরিবার এক হওয়া, শরতের পরেই আসে ভাই ফোঁটা, বোন দেবে ভাইয়ের কপালে ফোঁটা, চন্দন,কাজল,আর ঘিয়ের ফোঁটা, এমন দিনকে তো যায়না ভোলা। আজ শরত প্রকৃতি বোধহয় রুষ্ট, তা...