1073>|| সংসার সুখের ||
1073>|| সংসার সুখের || <------আদ্যনাথ-----> বালি গলেপরেজায় হাতের ফাঁকে, জীবন এগিয়ে চলে সময়ের সাথে, জীবনে জয় পরাজয় লেগেই থাকে, তবুও কিছু স্মৃতি বয় জীবনের সাথে। জীবন অনেক কিছুই হারায় সময়ের ফাঁকে, কার সাধ্য তাকে কেউ ধরে রাখে। মনের ভাবনা অলীক স্বপ্নকে জাগিয়ে রাখে, কিছু সুখ হয়তো জীবনকে জাগিয়ে রাখে। জীবন আশা নিরাশার দোলনায় চলতে থাকে, যখন মনের ভাবনা গুলি হারিয়ে যায়, প্রকৃতি বুঝিয়ে দেয় পৃথিবীর সকল কিছুই গতি ময়। পৃথিবীতে কেউ চিরদিন স্থায়ী নয়, তাইতো জীবনের শেষ সিঁড়িতে নিজেই নিজেকে সুস্থ্ ও হাসি খুশি রাখতে হয়। সংসারে কেউ পর নয় কেউ আপনও নয়, সর্বদা নিজেকে খুশি রাখতে জানতে হয়। তবেই সংসার সুখের হয়, অন্যথায় জীবন শুধুই কণ্টক ময়। <-------আদ্যনাথ রায় চৌধুরী------> 18/12/2024 ::--3:25 pm