1063>|| সভ্যতার ফ্যাশান ||
1063>|| সভ্যতার ফ্যাশান || <-----আদ্যনাথ-----> আজ চারিদিকে বিপর্যয়ের হাতছানি, প্রকৃতিও বুঝি ভারসাম্য হীন অভিমানী, দিকে দিকে প্রাকৃতিক সম্পদের যথেচ্ছাচার, মানুষ বনসম্পদ ধ্বংস করতে করেনা বিচার। মানুষ প্রকৃতির শ্রেষ্ঠ জীব রূপে ধন্য, অহঙ্কারে মত্ত যেন দানব রূপে গণ্য। দেশের সর্বত্র চলছে জলের অপব্যবহার, আজও বন্ধ হয়নি প্লাস্টিকের ব্যবহার। চারিদিকে নারীনির্যাতন,শিশুযৌনাচার , শিশুবেসাতী, এ-হেনসভ্যতার ফ্যাশানে সমাজ পরিবেশ বিপন্ন অতী। দুয়ারে দাঁড়ায়ে অশুভশক্তির আঁতাত, হানিতে সমূহ সর্বনাশের কুঠারাঘাত। অতি শীঘ্র বন্ধ হোক এই ভয়ঙ্কর ত্রাস, হোক প্রার্থনা শুভ প্রচেষ্টা জাগরণের আশ। আমাদের দেশ হয়ে উঠুক বিশ্বশুভ সচেতনার দেশ, বিশ্ব প্রকৃতির সর্বজীব কে করতে বিপদ মুক্ত জাতী-ধর্ম-নির্বিশেষ। গাহি এক জাতি এক প্রাণ যোগসূত্রের মন্ত্র। সম্মিলিত শুভ সচেতনার শুভ যোগসূত্র। শুভ চেতনা জাগরণই একমাত্র পথ উপযুক্ত। হে শুভ শক্তি সব অহঙ্কার দূর করে মোদের করো শুদ্ধ মুক্ত। <--আদ্যনাথ রায় চৌধুরী--...