1024>|| চাঁদের গায়ে চাঁদ লেগেছে ||
1024>|| চাঁদের গায়ে চাঁদ লেগেছে || <----আদ্যনাথ ---> চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাদের তোমরা বলবে কি? ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হল, আবার এগার মাসে তিনটি সন্তান, এগার মাসে তিনটি সন্তান, কোনটা কোরবে ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, হায় হায় লোক আছে তার বাক্য নাই গো। আবার কে বা তাহার আহার যোগায়, কে বা তাহার আহার যোগায়, কে দেয় সন্ধ্যাবাতি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। লালন ফকির ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো,-- হায় হায় ছেলে মরে মাকে ছুলে গো,-- আবার এই তিন কথার অর্থ নইলে, এই তিন কথার অর্থ নইলে তার হবেনা ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ================ গানটি লালন ফকিরের রচনা। অনেকে মনে করেন যে লালন ফকিরের গুরু সিরাজ সাঁই এর নির্বিকল্প সমাধি হলে সেই অবস্থা দেখে এবং পরবর্তীতে সিরাজ সাঁই এর ...