Posts

Showing posts from June, 2024

1050>|| আমি ভবঘুরে +সেদিন প্রভাতে ||

 1050>|| আমি ভবঘুরে +সেদিন প্রভাতে || আমি ভবঘুরে এক পথিক, ভ্রমণ পিপাসু এক পথিক, পথ হারানো এক পথিক,  চিরকালের এক পথিক। আমি জানতে চাই  প্রকৃতিকে , ভালোবাসি চলার পথকে।  খুঁজে বেড়াই ভ্রমনের আনন্দ ও জীবনের ছন্দ,  পথ হারিয়ে চলি নিজের তালে নিজের পছন্দ। ভ্রমণের মাঝে খুঁজি নিজেকে, খুঁজে পাই কত অচেনাকে, বুক জুড়িয়ে যায় খুঁজে পাওয়া চেনা অচেনাতে। ভালোবেসে প্রকৃতির সাথে মিশে খুঁজি নিজেকে, হঠাৎ পাওয়া জীবনের গভীর ভালোবাসাকে। যে ভালোবাসা কোনদিন হারাবেনা, চিরদিন থাকবে হৃদয়ের অন্তরাত্মার সাথে হৃদয়ের গভীরে। আমি চলতে ভালোবাসি তাই এগিয়ে চলি, দেশ থেকে দেশান্তরে,  আর এভাবেই পৌঁছতে চাই জীবন থেকে অনন্ত জীবনের পথে।  যেখানে আছে শুদু প্রকৃতির অপরূপ ছন্দ, শান্ত নিবিড় মহাজাগতিক গভীর মনের একান্ত ছন্দ আর সুনিবিড় আনন্দ।  ভ্রমণে যেমন প্রকৃতিকে চেনা যায়  তেমনি নিজেকেও জানা যায়,  আর খুঁজে পাওয়াজায়  বেঁচে থাকার ছন্দ ও আনন্দ, আর সেই কারণেই আমি ভ্রমন করি, ভ্রমন করতে ভালোবাসি। ভ্রমন তো শুধু মনের আনন্দে ঘুড়ে বেড়ানো নয়, ভ্রমণে অনেক কিছুই মানতে হয়,জানতে হয়, শিখতে হয়। ভ্রমন...

1049>|| মিথ্যার বসতি + লজ্জাই সংশয় ||।

 1049>|| মিথ্যার বসতি + লজ্জাই সংশয় || ==================== || মিথ্যার বসতি ||           <-------আদ্যনাথ------> মিথ্যার রক্ত মাসে গড়া ব্যস্ততা আমরা হারাচ্ছি আমাদের সভ্যতা, যাকিছু দেখি সকলি বেদনা আসলকে ছেড়ে নকলের বন্দনা। হায়রে মানুষ, ভুলছে সহমর্মিতা, বেদনায় জর্জরিত তবুও হঠকারিতা। যে ছিলো শ্রেষ্ঠ বিশ্বের দরবারে, পথহারায়ে আজ মিথ্যা অহঙ্কারে। তবুও নিজের নয় অপরের ত্রুটি খুঁজি, আমরা ভুলেছি নিজেদের বুঝি! কোনটা আসল কোনটা নকল সেটাই বোঝা দায়, সদা সর্বিদা ব্যস্ত মোরা নিজের অহঙ্কারের সায়ে। সব হারায়ে, আজ অতীত কে অবহেলা, হারিয়েছি পথ তবুও আড্ডা আছে দুইবেলা। যে আড্ডায় মুগ্ধ হাম বড়াই ভাবনা, কে,আছে কেমন সেটাই বুঝতে চাইনা। তবুও মানুষ আমরা সমাজের অহঙ্কার, বুঝেও বুঝিনা নিজের সামান্য অধিকার।   <-----আদ্যনাথ রায় চৌধুরী----->          18/06/2024  ::08:15 am ====================≠====       || লজ্জাই সংশয় ||           <----আদ্যনাথ----> লজ্জা, লজ্জা, কিসের লজ্জা,কিসের ভয়, লজ্জা বড়ই বিষম সং...