1081>|| আড্ডা || (1--to--3)
1081>|| আড্ডা || (1--to--3)
||-----আড্ডা-----|| (1)
<------আদ্যনাথ----->
বাঙালীর আড্ডা,
সেতো খ্যাতিসম্পন্ন আড্ডা।
তথাপি বাঙালীর আছে আড্ডার খেদ,
আড্ডার আছে নানান প্রকার ভেদ।
আমাদের শ্যামবিহারের সান্ধ্য আড্ডা,
সিনিয়রদের রোমান্টিক চায়ের আড্ডা।
এখানেও মাঝে মধ্যে ওঠে কত ফান্ডার তুফান,
সিনিয়র সিটিজেন বলে সকলেই করেন সন্মান।
শ্যামবিহারের সান্ধ্যআড্ডা আমাদের এক অঙ্গ,
আড্ডাটাই যেন আমাদের অস্তিত্বের ছন্দ।
আমরা আছি তাইতো শ্যামবিহারে
প্রানের স্পন্দন আছে,
আমরা আছি প্রবলপ্রাণে সকল
অনুষ্ঠানের মাঝে।
আধুনিকতার ছোঁয়ায় হয়তো একটু ছন্নছাড়া,
বাঙালির তো চলে না একটু আড্ডা ছাড়া।
আড্ডা নিয়ে অনেকেই অনেক কথা বলে,
তবুওআড্ডা একটু রসিয়ে না দিলে চলে?
বাঙালির বদনাম আছে আড্ডার তকমা,
তথাপি চলে বাঙালির আড্ডার দমকা।
আড্ডার আছে নানান ধরন ধারণ,
আড্ডায় মাতেন কত জ্ঞানী গুণী জন।
সমাজে ভালো মন্দ সকল শ্রেণীর আড্ডা,
আড্ডাতে-ই বাঙালির বিশেষ ফান্ডা।
বাঙালি তো হার মানতে শেখেনি,
তাই আড্ডাকেও ভুলতে পারিনি।
বাঙালি জানে শুধু মিশতে,আর অপরকে আপন করতে,
বাঙালি পারে আড্ডায়, চায়ের কাপে তুফান তুলতে।
বাঙালির আড্ডার আছে কত গল্প গান,
বাঙালি নিজের আড্ডায় নিজেই মহান।
<--------আদ্যনাথ রায় চৌধুরী----->
25/02/2025:::রাত্রি12:00:00
===========================
আরও একটু লিখতে হবে
তা-না-হলে মনকি ভরে?
==========================
||----আড্ডা----||-(2)
<-------আদ্যনাথ---->
আড্ডার ইতিহাসের নাই কোন শেষ
না আছে অন্ত,
স্মৃতির গোড়া নাড়ালেই মন ছুটে যায় দিগ হতে গিগন্ত।
"মান্না দে-র গাওয়া : কফিহাউসের সেই আড্ডাটা আজ আর নেই/ কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই।"
এ-ও-তো সেই এক আড্ডার ইতিকথা,
সে খানে লুকিয়ে আছে অনেক না-বলা কথা।
আড্ডার ইতিহাস, লিখতে হবে মহাকাব্য লেখা,
কতই গল্প লিখি, কিছুই হবেনা লেখা।
বলার মতন আছে আড্ডার মহিমা বিস্তার,
সব বয়সেই পাওয়া যায় আড্ডার সমঝদার।
গঙ্গার পাড়ে অথবা কফি হাউজের ভিড়ে,
আড্ডা ছিল কলেজ জীবনকে ঘিরে।
তখন ছিল কফি হাউজ বা গঙ্গার পাড়ে
আজ বয়সের পাড়ে,আমরা বসি শ্যামবিহারে,
তবে ডিজিটাল ব্যাস্ততাও বয়সের আড়ালে,
হয়তো সেই আড্ডাই যাচ্ছে হারিয়ে।
বনেদি বাঙালি হোক বা মধ্যবিত্ত,
বাঙালি আড্ডায় নিত্যদিন ব্যস্ত।
নানান দেশে নানা আড্ডাবাজের দেখে মেলে,
রোমানদেরও নাকি চলতনা আড্ডা না হলে।
একথা সত্য যে রোমানরা ছিল ব্যাপক আড্ডাবাজ,
ওদের আবার ছিল রোমান্টিক আড্ডার সাজ।
আড্ডার ব্যাপারে ফরাসিদের সঙ্গে বাঙালিদের বেশ একটা মিল আছে।
এখানে যেমন ফুটপাতে ঝুপড়ি চায়ের দোকানে,
ওদের তেমনি আড্ডার ঠেক আছে বাজারে দোকানে।
সকাল থেকেই আড্ডারসিকদের দেখা মেলে,
সেখানে অবশ্য শুধু চা-কফি নয়,
ফরাসি ক্যাফেগুলোতে নিশ্চয়,
বেশ ভাল পছন্দসই ওয়াইনও মেলে।
ফরাসিদের জম্পেশ ওয়াইনের আড্ডা,
ওয়াইন খাওয়ায় দিন-রাতের করেনা
তোয়াক্কা।
ওয়াইন পানের আবার সকাল-বিকেল হয় নাকি?
ওয়াইনে মুগ্ধ ফরাসিরা এই দর্শনেই বিশ্বাসী।
আমরা বাঙালি ওয়াইনে চিরবিমুখ,
কিন্তু আমরা বুঝি জম্পেশ আড্ডার সুখ।
আড্ডা আমাদের মজ্জাগত ভালো অথবা মন্দ,
আড্ডায় আমরা চিরকাল অবিচল সর্বজ্ঞ।
<-------আদ্যনাথ রায় চৌধুরী----->
==========================
মন ভরেনি,আরও একটু লিখতে হবে,
আজ আর নয়, কিছু লিখবো পরে।
<-----26/02/2025::06:40 am--->
===========================
||-----আড্ডা-----|| (3)
<------আদ্যনাথ------->
উড়িষ্যার আদিবাসীদের সান্ধ্য আড্ডা,
হাড়িয়া সহযোগে নাচ গানের আড্ডা।
দিনান্তে ঝলসানো শিকারের মাংস
হাড়িয়ার নেশায় মন উদার শান্ত।
আজ সর্বস্তরে আড্ডা মানেই দারুর
আদর,
কোথাও হাড়িয়া, কোথাও পকলপচানীর কদর।
কেউ করেন বিলেতি মদের আমদানি,
আড্ডায় উপভোগ করেছি এমন অনেক কাহিনী।
মনেপড়ে কলেজ স্ট্রিটের সেই কফি হাউজের আড্ডা,
আজও মনে জাগে গল্প গাথার মতন
সেই রোমান্টিক আড্ডা।
চার পাঁচ জেনে কফি আর পকড়া নিয়ে সেই রসালো আড্ডা,
কফি হাউসের গোল টেবিলে সেই
মজলিশ আড্ডা।
হয়তো একদিন থাকবোনা আমি
সময়ের কারন বলে।
কিন্তু চিরদিন রোয়েযাবে এই আড্ডাগুলো
স্মৃতির কলমে।
এমন বাঙালি কি আসছে পৃথিবীতে যে আড্ডা দেয়নি জীবনে!
আড্ডা ছাড়া বাঙালি অস্তিত্বই নাই/ছিলোনা, কোনকালে।
আড্ডা চিরসত্য অস্তিত্ত্বের অধিকার,
যখন আড্ডা জমেওঠে আগ্রহে সবাকার।
আড্ডার নির্জাস তো আমরা আদরে উপভোগ করি,
আজও আড্ডায় নূতনের অপেক্ষা করি।
আড্ডা চিরন্তন বন্ধুত্ব অথবা ভাঙাগড়ার প্রতিকি,
সুখ দুঃখের সেই হিসাব রাখে কে সঠিক।
সময়কে সম্মুখে রেখেই আমাদের আড্ডা,
সুখ দুঃখ ভাগ করে নেওয়াই আমাদের আড্ডা।
আধুনিকতার ছোঁয়াতেও অমলীন আড্ডার ঐতিহ্য,
কত ঝড় ঝঞ্ঝা সময়ে সকলি হয়েছে সহ্য।
যৌবনের স্বপ্ন বা রাজনীতির হামবড়াই,
কিছুই ব্যাতিত নয় আড্ডার আমেজে তাই।
<--------আদ্যনাথ রায় চৌধুরী------>
27/02/2025:::08:05:33 pm
==========================
Comments
Post a Comment