1095>|| মূর্খ-আমি ||

 1095>|| মূর্খ-আমি ||

      <----আদ্যনাথ---->

মূর্খ-আমি-কুর্খ-হে,

মূর্খ এই সংসারের জন্য যে।

হাজারো চিন্তায় জড়িয়ে মনকে,

নিজের ভাবনায় জড়াই নিজেকে।


সারদিনের কত চিন্তা ভাবনা,

কোনটাই ধোপে টেকে না।

জে-জার মতন ভাবনা ভাবে,

দোষ জত আমার ভাবনায় খোঁজে।


যতই ভাবি মনখুলে বলবো কথা,

ভাবনা গুলি সকলি যায় বৃথা।

কিসের ভালো কিসের মন্দ,

কোন চিন্তারই থাকেনা ছন্দ।


যা কিছু ভাবি, বলি করি আলাপ,

সকলি যেন পাগলের প্রলাপ।

কত চিন্তা কত ভাবনা,

নিত্য নুতন পরিকল্পনা।


আসলে মূর্খ তাই অহেতুক ভাবনা,

জানি আমায় ভাবনায় কেউ সাথ দেবেনা।

তথাপি ভাবনা তো ভাবাবেই,

কিছু ভাবনার আগল খুলবেই।


স্বপ্ন গুলি যায় উরেজায়, 

নিত্য নুতন ভাবনা পাখায়।

মন-জে-চায় বাঁধতে খাঁচায়,

শূন্য হাত যে দিগন্তে ধায়।

<----আদ্যনাথ রায় চৌধুরী--->

=======================


Comments

Popular posts from this blog

1007>/1)|| ওরা বলতে চায় ||+2

1079>|| বৃদ্ধ বয়স-সত্য ঘটনা অবলম্বনে ||(1+2) ||(1+2)

1092>|| তিন ধাপের জীবন ||