Posts

Showing posts from July, 2024

1052/1>|| ভালবাসার যাতনা || 2>|| ভালবাসার অহঙ্কার ||

 1052/1>|| ভালবাসার যাতনা ||     2>|| ভালবাসার অহঙ্কার ||       =======================    1>|| ভালবাসার যাতনা ||          <-----আদ্যনাথ----> ভালবাসা কথাটি শুনতে ভালো বলতে ভালো,  ভালবাসাতেই জগৎ আলো। মানুষ কি কাউকে ভালোবাসে  মানুষ ভালবাসে স্বার্থের কারণে, স্বার্থ ছাড়া কোন মানুষ কাউকেই ভালবাসে না, এটাই সমাজ প্রকৃতির একান্ত যাতনা। সংসারে মানুষ একে অপরের চাহিদা পূরণের তরে। যে যতক্ষন চাহিদা মেটাতে পারে  ততক্ষণই সে মান্যতা পেয়ে থাকে, চাহিদা মেটাতে না পারলেই ব্যর্থ  পুরুষার্থের অহঙ্কার। (পুরুষার্থ এক ভাবনা, এক প্রচেষ্টা এক অর্থনৈতিক উন্নয়ন, ইন্দ্রিয় তৃপ্তি  এবং শেষ পর্যন্ত, পরমেশ্বরের সাথে এক হওয়ার প্রচেষ্টা)। ভালবাসার নাম শারীরিক চাহিদা মেটানো নয়, ভালবাসা শারীরিক স্পর্শের সম্পর্ক নয়, ভালবাসায় থাকে আদর, আবেগ, শাসন, ভালবাসায় থাকে আবদার আবেদন। ভালবাসা, ভালবাসাকে পাবার পাগল পন, ভালবাসা দূরে থেকেও উভয় মনকে জানা সর্বক্ষণ, ভালবাসায় না বলা কথাও বুঝে নেওয়া, ভালবাসায় এক বিশ্বাস এক সমর্পণ মেনে নেও...

1051>|| দিন ফুরোনোর দিনে ||

  1051>|| দিন ফুরোনোর দিনে ||             <----আদ্যনাথ----> মনেপোরে কেঁদেছিলাম সেই স্কুলের সংস্কৃত পিরিয়ড পন্ডিত মশাইয়ের বেতের আঘাতে , সে দিনের সেই   নরঃ নরৌ নরাঃ তে। তার পরের জীবন তো চাকুরীর কঠিন ব্যস্ততাতে, ভাবনা ছিল অবসর জীবন কাটবে চিন্তা মুক্ত সুখে, যেখানে হাসবো কাঁদবো ঘুমাবো নিজের ইচ্ছায় আরামে। আজ সেই জীবন অবসরের পালা কিন্তু হাসি ঘুম বহুদূরে কান্নারও সময় খুঁজি নিরালায়, পাছে কেউ দেখেফেলে ভাবনায়। সময় তো ছিল সেদিন কাঁদবার, কাঁদার পরে আবার আদরের সেই বাহার। আজ কাঁদবারও সময় নাই এই দুনিয়ায় বুঝি একটু নিরাও নাই। ফুরিয়ে গেছে ফুরিয়ে গেছে সেই দিন হাসি কান্নার সেই সুন্দর দিন আজ ফিরেদেখি শুধুই নিজের ভুলের দিন। তাইতো দিনবদলের শেষের পালা  বয়ে চলা কর্ম-দায়িত্ব বোধের খেলা, কর্ম ই ধর্ম জগৎ হিতায় চ অলসতা ব্যঞ্জনার কারনৈশ্চ, হাসির বলিরেখা ফুটুক মুখে কান্না থাকুক হৃদয়ের অন্তরে চেপে।  <-----আদ্যনাথ রায় চৌধুরী---->  11/07/2024::02:40:20pm ========================