Posts

Showing posts from November, 2024

1072>|| টেনশন মুক্ত হওয়ার উপায় || 24/11/2024

1072>|| টেনশন মুক্ত হওয়ার উপায় || 24/11/2024          <----আদ্যনাথ----> আমরা কেমন আছি? খুব সাধারন প্রশ্ন, কিন্তু এই সামান্য জিজ্ঞাসায় অনেক ভাবায়, আছি আমরা আছি সত্যি বলতে কি  আমরা ভিখারীর মানসিকতা নিয়ে অট্টালিকায় যেন রাজপ্রাসাদে আছি। আর এ-হেন স্ববিরোধিতা self-contradiction বা পরস্পরবিরোধী  অবস্থাই  সকল সমস্যার মূল।       আমরা অনেক  কিছুই অর্জন করেছি, কিছু অর্জন করেছি অনেক পরিশ্রম করে ,কিছু অতি সহজে, কিছু চাকুরী করে, কিছু অযাচিত ভাবে, তা যেভাবেই হোক অর্জন করেছি অনেক কিছু, কিন্তু মনটা,-- মনটা সেই থাকছে ভিখারীর মতন।  শুধু চাই আর চাই, দেও আরো দেও, চাওয়া পাওয়ার শেষ নাই , আশাও মেটেনা। রোজ নিত্য নুতন বাড়ন্ত চাহিদা, তবুও চাহিদার শেষ নাই, সন্তুষ্টি ও নাই। চারিদিকে এতো পন্যপ্রাচুর্য আমাদের শক্তিশালী করে তুলছে। আমরা সব কিছুই নিজের কাছে রাখতে চাই। নিজেই চাই, কাউকে ভাগ দিতে ও রাজি নই।  আর সবকিছু কুক্ষিগত করে নিজের কাছে রাখতে গিয়ে চারিদিক থেকে চাপ বাড়ছে। মানষিক চাপ,টেনশন, স্বার্থপরতা, ঈর্ষা, ফলে জন্মনিছে হিংসা, ক্রোধ, পরশ্র...

1071>|| শান্তির খোঁজে ||

       1071>|| শান্তির খোঁজে ||                 <----আদ্যনাথ----> জুড়াইতে মন ব্যাকুল যখন, খুঁজে ফেরে পাহাড়,জঙ্গল,অস্থির নয়ন। একটু শান্তির খোঁজে ব্যাকুল নিরন্তর, সদা-সর্বদা অস্থির অন্তর। কোথা যাই কোন ঠিকানা, ব্যস্ত মনের কতনা ভ্রান্ত ধারণা। বুঝি অস্থির মন পাগল প্রায়, জগৎ সংসার ভ্রান্ত মনেহয়। পেলামনা, কোথাও পেলামনা খুঁজে , ঘরে,বাইরে,গ্রামে,গঞ্জে, পাহাড় জঙ্গলে, অন্ধকার গুহার ভিতরে, কতো সাধুর আড্ডায়, নিভৃতে, একান্তে, আজও পেলামনা খুঁজে। খুঁজে চলেছি, আজও খুঁজছি, খোঁজার কোন জায়গাই নেই বাকি। সাধু বললেন খোঁজো, মনের গভীরে, পাইলেও পাইতে পারো তাহারে। খুঁজেছি, সব গভীরের তল পেয়েছি, মনের গভীর বুঝি অতলস্পর্শী। পাইনি কোন তল, কোন মাটি কাদা, বুঝি ব্যর্থ হলো সকল সাধনা সাদা। শেষে এক ভাবনায় অস্থির মন প্রাণ, কোথা-ও-কি নাই একটু শান্তির স্থান, জানিনা বুঝিনা এ কেমন গোলক ধাঁধা, খুঁজেতে গিয়েও নিত্য নুতন বাঁধা। কে সাধু কে ছল, এ যেন গোলক ধাঁধা, বুঝেও বুঝিনা, দেখেও দেখিনা, সকলকিছুই যেন নিয়ম না মানার বাঁধা, খুঁজিতারে মঠ মন্দির গির্জা মসজিদে, সূরিখানা,...

1070>|| সেদিন ও আজ ||

  1070>||  সেদিন ও আজ ||               <-----আদ্যনাথ----> এইতো সেদিনও ওরা শাসন মানতো, যেটুকু বলতাম মনদিয়ে শুনতো, যখন অল্পতেই বিচলিত হতো, নানা কারণে সান্তনা দিতে হতো। কারণে, অ-কারণে পরামর্শ চাইতো, অবুঝ তাই বোঝাতে হতো। ধর্য্য সহ সঠিক পথে চলা শেখাতাম, ওদের উন্নতির দিকে খেয়াল রাখতাম। মজবুত অট্টালিকা তো একদিন হয় না, এক-একটি ইট, সিমেন্ট বালির মিশ্রণ দিয়ে সুন্দর করে না গাঁথলে হয় না, সামান্য ভুল ত্রুটিতেও অট্টালিয়া খাড়া রায়না। সন্তানকে গড়ে তোলা সহজ নয়, অনেক বোঝাপড়া ত্রুটি বিচ্যুতি সইতে হয়। কোথাও একটু ভুলের খেসারত দিতে হয়, জীবন গড়ে তোলা সহজ কথা নয়। জানিনা কোন অজুহাতে, মনের কোন রোষানলে, আপন জনেরা হয়তো ভুলে গেছে, সম্পর্ক টুকুও বোধহয় হারিয়ে গেছে। সম্পর্কের যেটুকু তার জুড়ে আছে, বোধহয় স্বার্থের কারণ জুড়ে আছে। জীর্ণ এ তরী চলেছে উজানে, নদী পার হয়ে সাগরে প্রবল টানে। সাগরে বাইবো তরী ছিল অনেক আশা, তিলে তিলে গরেছি হৃদয়ের ভালোবাসা, অনেক ভাটার টানে স্থবির হয়ে, খুঁজেছি নুতন পথ উজানের টানে। গ্রীষ্মের তাপদাহে দগ্ধ হয়েছি একলা পথে নিশিত অমাবশ্যাতে তারারা ছিল স...

1069>|| কেন এই জীবন! ||

     1069>|| কেন এই জীবন! ||            <----আদ্যনাথ ----> কেন এলাম, কার ইশারায়, জীবন ভর করে গেলাম হায় হায়। কিছুই র'বেনা যাবার দিন সাথে, তবুও হায় হায় করেই যেতে হবে। কি প্রয়োজন ছিল এই জীবনের, কেন এসেছি কি কারন তার। জানি পৃথিবীতে আছে সবার অধিকার, আজও বুঝিনি কি প্রয়োজন আমার। এতদিন না হয় ছিলাম সংসার বাড়াতে, এখনো টিকে আছি কোন অজুহাতে। শুধু অন্ন ধ্বংস আর সকলের মাথা ব্যাথা, টিকে আছি এটাই বুঝি ব্যর্থতার কথা। অবসর জীবনে টিকে থাকাটাই বিড়ম্বনা, কিছু নুতন কল্পনাও করতে পারিনা। কেবল অন্ন ধ্বংস ও সকলের যাতনা, আর টিকে থাকাটাই যেন ভাগ্যের ছলনা। জ্ঞান হতেই দেখেছি জীবন সহজ নয়, জীবনসংগ্রামেই কেটেগেছে অধিক সময়। যা দেখেছি বুজেছি জীবন লালসা ময়, অর্থ, ক্ষমতার জন্যই লড়াই করতে হয়। শিক্ষা,দীক্ষা,নানান উপদেশ শিখতে হয়, তথাপি হায় হায় করেই জীবন বয়েজায়। জীবন বুঝি প্রতিযোগিতার শিক্ষা মাত্র, শিশু কাল থেকেই শুরু জীবনের সর্বত্র। চাহিদা গুলি ক্রমবর্ধমান আকাশ ছোঁয়া, চাহিদার সাথে লাভ ও লোভ চাঁদছোঁয়া। তথাপি মেটেনা আশা লোভের ভালবাসা, হায় হায় করেই যেতে হবে মিটবেনা আশা। ঘর-বা...