Posts

Showing posts from May, 2024

1048>|| সেরা সময় ||

 1048>|| সেরা সময় ||              <-----আদ্যনাথ -----> কে বলে ছোটবেলাই ছিল সেরা সময়, জীবনতো ছিল সুন্দর অফুরন্ত সময়! আসলে সেটা কখনোই নয়, সেরাসময় ছোটবেলা মোটেও নয়,  জীবনের সেরা সময় আজকে এক্ষুনি বয়ে যায় যে সময়। ছেলেবেলা তো অবুঝ বেলা, সেখানে দোষ গুন কোথায়! তবুও ছেলেবেলা কে কি ভোলা যায়! সেই বৃষ্টি ভেজা দিনগুলি কি ভোলা যায়, প্রচন্ড গরমে সেই পুকুরে ঝাপিয়ে পড়া, সেই আমবাগানে ঢিল  ছোড়া, বৈশাখের গরমে কাঁচাপাকা আমের মজা, জানতে পারলেই বাবা দিতেন সাজা। শাসন না মানা দুরন্ত সেই ছোট বেলা, সেই ছোট বেলাকে জীবনে  যাবেকি ভোলা? গাছে ছড়ার পাল্লা হতো, কতবার হরকে পড়েজেতাম কতো। সমস্ত দিন দৌড়ে বেড়ানো, আম, জাম কুড়িয়ে বেড়ানো। কখনো আম গাছের মগ ডালেতে, কখনো ভর দুপুরে খেলার মাঠেতে। পাড়ার লোকের নালিশ যত, বাবার লাঠির বাড়ি ও শাসন তত। মায়ের সেই বকুনি, সে সব কেমনে ভুলি? সেদিনের কথা ভোলা কি সহজ এত, মন চাইতো উড়তে প্রজাপতির মত। সেই দিনগুলি ভুলি কেমন করে, আজও সেদিনের কথা মেনে পড়ে। তাইতো জীবনের সেরা সময় আজ অভিজ্ঞতা আর জীবনের নানা সাজ,  প্রকৃতি কে চেনা,কিছু চাও...

1047>|| আমাদের ছেলে বেলা ||

 1047>|| আমাদের ছেলে বেলা ||      <----আদ্যনাথ---> ছোটবেলা সেতো কত স্বপ্নে গড়া, কত ভালোবাসার সিঁড়িতে চড়া। কতো কবিতায় দৌড়ে অফুরন্ত বেলা, ছোট বেলা যেন কবিতায় কথা বলা। সেই ছিপ নিয়ে মাছ ধরা, ছিপ কোলাবেঙে নিয়ে যাওয়া, ছোঁ মেরে চিলে মাছ নিয়ে যাওয়া। ছেলেবেলা আরো কত স্বপ্নে রাঙ্গা, আরও আছে ঠাকুরমার ঝুলিতে ভরা। দাদুর সাথে ঘুরতে মজা দিদার সাথে খেতে মজা। পা-ব্যাথা হোলেই দাদু তুলবে কোলে, ভালো খাবার টুকু নাতি/নাতনীর পেটে আদরের ছলে। আদরের দাদু নাতি,বুড়ো কোচি, সম্পর্কটা সোজা সুজি বেজায় বুঝি। তবে আজ আর সেই ছোট বেলা নেই, ছোটবেলাটুকুও যেন হারিয়ে গেছে তাই। সেদিনের সেই আম গাছ, জাম গাছ,  আজ আর নেই।, সেদিনের সেই পুকুর ও মাঠ আর নেই, দৌড়ে বেড়াবার জায়গা টুকুও নেই, সেদিনের খোলা হওয়া আজ আর নেই। সব যেন গেছে হারিয়ে সময়ের টানে, আজ গ্রাম বাংলাও ছুটছে শহরের টানে। শহরের অট্টালিকা ও প্রদুশনের হওয়া, ক্রমেই বিষিয়ে দিচ্ছে গ্রামবাংলার হওয়া। ছোটবেলা আজ বুঝি বুড়িয়ে গেছে, ইন্টারনেটের কবলে জড়িয়ে গেছে। আজ আছে শুধু ডিজিটাল সময়, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্টের সময়। আজ আর নেই ভেজামাটির গন্ধে মাখা গ্রামের ন...

1046>|| ত্যাগেই পূর্ন-তৃপ্তি ও প্রাপ্তি ||

 1046>|| ত্যাগেই পূর্ন-তৃপ্তি ও প্রাপ্তি || পুরাতনকে ত্যাগ কলেই নূতনকে গ্রহণকরা সম্ভব। গঙ্গা জল আনতে খালি কলস নিয়ে যেতে হয়। যে আধান যতো খালি সে ততোই গ্রহণ করতে পারে। ত্যাগ বিনা গ্রহণ সম্ভব নয়, ত্যাগের মাধ্যমেই শুদ্ধি করণ হয়। এই জগতে ত্যাগ বিনা  কিছুই পাওয়া সম্ভব নয়। নিতান্ত বেঁচে থাকার জন্য, প্ৰশ্বাস গ্রহণ করতে হলেও  নিঃশ্বাস ছাড়াতে হয়, তবেই বেঁচে থাকা যায়। ত্যাগেই আনন্দ শক্তি, ত্যাগেই বন্ধন মুক্তি, ত্যাগেই শান্তি, ত্যাগেই পূর্ন-তৃপ্তি ও প্রাপ্তি।   <--আদ্যনাথ রায় চৌধুরী--> ===========================

1045>|| ভোট || + || বিশ্বক্ষুধা দিবস ||

1045>|| ভোট || + || বিশ্বক্ষুধা দিবস || || আয় ভোটার আয় || আয় ভোটার আয় ভোট দিয়ে যা, ভোট জন্ত্রে টিপ দিয়ে যা, ভোটের আগে প্রণাম পাবি, ভোট ফুরোলে হাপাবি খালি। ভোট যেন এক ভোজ বাজি ভোট ফুরোলে সবই ফাঁকি এটাই বুঝি ভোটের ম্যাজিক, সব কিছুই  আগের মতন ঠিক। সব দলের দিনভর গলা বাজি, হারজিত নিয়ে চলে তর্কের বাজি। কেউ দেবেনা কোন কাজে ফাঁকি, সবাই শান্ত শিষ্ঠ একনিষ্ঠ হাকি। ভোটের আগে ভোটারের আদর, ভোট ফুরোলেই ফুরায় কদর। ভোটের মজা লুটছে ওরা ওই দেখো এসেম্বলীতে ঘুড়ি ওড়ায় যারা। একজন ভোকাট্টা, একজনের হাতে টেক্কা। সবাই মিলে খাচ্ছে লাড্ডু, ভোটাররা খায় হাবু ডুবু। <---আদ্যনাথ রায় চৌধুরী----> =====================     || 28 May= বিশ্বক্ষুধা দিবস || আজ বিশ্বক্ষুধা দিবস। ভাতের ক্ষুধা কি মেটে ধর্মের কলে। ধর্মের কল তো বাতাসে নড়ে ক্ষুধার জ্বালায় মানুষ অঘোরে মরে। পেটের জ্বালা বড়ই দায় যার আছে সেই টের পায়, ----নাই তাই খাচ্ছ তোমরা ----থাকলে কোথায় পেতে? সহজ কথাটা বুঝেও না বোঝে সবাই মিলে দেখছি আরাম কেদাড়ায় বসে।           28May বিশ্ব ক্ষুধা দিবস,পালন করা হয়।     আজ ...

1044/1>|| অপেক্ষার উপেক্ষা ||(1--3)

   1044/1>|| অপেক্ষার উপেক্ষা ||    1044/2>||  অপেক্ষা এক সম্ভবনা ||     1044/3>||  সুখের মূল || ===================== 1044/1>|| অপেক্ষার উপেক্ষা ||          <------আদ্যনাথ------> অপেক্ষা নূতনের সম্ভবনা, নুতন উদ্ঘাটিত হলেই অপেক্ষা মূল্য হীন। উপেক্ষা দম্ভের পরিচয়। উপেক্ষা বিশ্বস্ত জেনেও অজান্তেই অনেক হারায়।  দম্ভের শেষ দুঃখ ময়, উপেক্ষার দম্ভ অন্ধকার ময়। অপেক্ষা যখন বিধ্বস্ত সময়ে, মন উপেক্ষাকেই বিশ্বাস করে। উপেক্ষা নিষ্ঠুর, যাতনা অনুভব করে, অপেক্ষার শেষ লগ্ন গ্লানিতে ভরে। নূতনের উৎস সঠিক না হলে, অপেক্ষা সম্ভবনার করুন ছলে। অপেক্ষাএক সীমাহীন সাহিত্য, উপেক্ষা দেখেও না দেখা সত্য। জীবনের না আছে শুরু নাই অন্ত, জীবন চক্র ঘুরছে,বেগ তার দুরন্ত। অপেক্ষা চলছে চলবে কালন্ত, অপেক্ষার উপেক্ষা সীমাহীন অনন্ত। অপেক্ষা যদি হয় জীবনের অঙ্গ, উপেক্ষা অজান্তেই নিজে অন্ধ। অপেক্ষা যদি হয় সম্ভাবনার সঙ্গ, উপেক্ষা জীবনে অন্ধকারের সঙ্গ। জীবনটাই যেন অপেক্ষা সম্ভাবনার, অপেক্ষা দশ মাস জীবনের সম্ভাবনা। ভূমিষ্ঠ হওয়া মাত্র শুরু অপেক্ষা,...