1096>|| শেষ ইচ্ছা ||

      1096>|| শেষ ইচ্ছা ||

   <----আদ্যনাথ--->08/08/2025

মন চায় একটু জিরোতে হেথায়,

শান্ত নিবিড় নিরালা যেথায়।

যেথা মন জুড়াবে নির্মল পবনে,

তন জুড়াবে স্নিগ্ধ প্রকৃতি-সনে।


বেদনা জর্জরিত শ্রান্ত এই কায়া,

খোঁজে নিরালা সুনিবিড় ছায়া।

একটু মনরম স্নিগ্ধ শীতল হওয়া,

উচাটন মন চায় প্রকৃতির ছোঁয়া।


শান্তির পরশ চায় অস্থির প্রাণে,

জানিনা কিসের আশায় কে জানে,

বেঁধেছিলাম ঘর-সংসার কোন মায়ার ছলনে।

জর্জরিত আজ হাজার শৃঙ্খল বন্ধনে।


মন চায় পৌঁছতে নিজ নিকেতনে,

হেথায় ক্লিষ্ট মন হাজার আবর্তনে।

ভাবনা গুলি ছোটে অলীক স্বপ্ন পথে,

চিন্তার স্রোত অন্তঃশীলা ভাবনার সাথে।


মনে শঙ্কা, পৌঁছবো কিনা অভিষ্ঠ আলয়ে,

কাম,ক্রোধ,লোভ,ত্যাজেছি আয়াসে,

ভুলেছি সকল চাওয়া পাওয়ার ইচ্ছা,

মনে আছে শুধু আর্তের সেবার ভাবনা।


কে জানে কতক্ষন চলবে স্বাস জীর্ণ শরীরে,

শক্তির অপচয় নিত্য জীবন যৌবনে,

ভাবনা ছিলো লাগাম ছাড়া উন্মত্ত,

ছিলোনা শাসনের বেড়াজালের স্যত্ব।


ছিল বাউন্ডুলে ভ্রমনপিপাসু জীবন,

সকল দ্বায়িত্বকে হেলায় ভুলেছি,

জীবনের বহু পথ একলাই চলেছি,

লোভ লালসা সকল অনর্থক ভেবেছি।


কর্মে একনিষ্ঠ ও সততা ছিল দৃঢ় পন,

অলসতা চিরতরে দিয়েছি বিসর্জন।

হৃদয়ে পূর্ন ভালোবাসা সকলের তরে,

এই টুকুই ছিল সম্বল ভবঘুরে জীবনে।


দুর্গমে ভয়ঙ্কর হিংস্র পশুর সম্মুখে,

ভুলেছে হিংস্রতা নাজানি কোন মায়া বলে।

দৃঢ় ছিল ভালোবাসার স্পন্দন হৃদয়ে,

বুঝে ছিলাম ভালোবাসা ছাড়া সকলি ব্যর্থ সংসারে।


সেই সম্বল টুকুই আছে হৃদয় ভরে,

তবুও বার বার ব্যর্থতা গুলি প্রশ্নকরে।

দিবারাত্র জড়াই নানা চিন্তার জালে,

অপেক্ষা কখন বিদায়ের দিন ঢলে।


বিদায় যদি সুন্দর হয় তবেই লাভ হবে

আনন্দ,

সার্থক জীবন  লাভ হবে পরমানন্দ।

যদি রোগক্লিস্ট ভোগ হয় চরম বেদনা, 

আবার ফিরতে হবে ধরা ধামে যাতনা।

     <----আদ্যনাথ রায় চৌধুরী--->

              08/08/2025

==========================


Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||