1093>|| মৃত্যু::---||
1093>|| মৃত্যু::---||
<--আদ্যনাথ-->
মৃত্যুর ভাবনা নিগেটিভ,
মৃত্যু নেগেটিভ নয়।
মৃত্যু চির সত্য ও নিশ্চিত পজিটিভ।
এই পৃথিবীতে মৃত্যু আছে বলেই জীবন সুন্দর ও আনন্দের।
যেমন, অন্ধকার আছে বলেই আলোর এতো মান্যতা।
জন্ম ও মৃত্যুর বার্তা নিয়েই জীবের জন্ম এই ধরার মাঝে।
জন্ম মাত্র থেকেই মৃত্যুর অভিমুখে যাত্রা শুরু।
জন্ম যখন হয় মৃত্যুও অবশ্যম্ভাবী।
জন্মের মুহূর্ত থেকে জীবন শুরু হয় প্রশ্বাস গ্রহণের মাধ্যমে এবং জীবনের শেষ হয় মৃত্যু দিয়ে অর্থাৎ মৃত্যু হয় নিঃশ্বাস ত্যাগ করে।
"যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞাসা করেছিল, পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বস্তু কি? যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, মানুষ জানে সে একদিন মারা যাবে, তবুও আনন্দ করে, ভালবাসে, বিবাহ করে, ভবিষ্যতের জন্ম দেয় !!!"
আর এভাবেই জীবন এক রহস্য ময়।
<-----আদ্যনাথ রায় চৌধুরী----->
===========================
Comments
Post a Comment