Posts

Showing posts from June, 2025

1093>|| মৃত্যু::---||

   1093>||  মৃত্যু::---||       <--আদ্যনাথ--> মৃত্যুর ভাবনা নিগেটিভ, মৃত্যু নেগেটিভ নয়। মৃত্যু চির সত্য ও নিশ্চিত পজিটিভ। এই পৃথিবীতে মৃত্যু আছে বলেই জীবন সুন্দর ও আনন্দের।  যেমন, অন্ধকার আছে বলেই আলোর এতো মান্যতা। জন্ম ও মৃত্যুর বার্তা নিয়েই জীবের জন্ম এই ধরার মাঝে। জন্ম মাত্র থেকেই মৃত্যুর অভিমুখে যাত্রা শুরু। জন্ম যখন হয় মৃত্যুও অবশ্যম্ভাবী। জন্মের মুহূর্ত থেকে জীবন শুরু হয়  প্রশ্বাস গ্রহণের মাধ্যমে এবং জীবনের শেষ হয় মৃত্যু দিয়ে অর্থাৎ  মৃত্যু হয় নিঃশ্বাস ত্যাগ করে। "যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞাসা করেছিল, পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বস্তু কি? যুধিষ্ঠির উত্তর  দিয়েছিলেন, মানুষ জানে সে একদিন মারা যাবে, তবুও আনন্দ করে, ভালবাসে, বিবাহ করে, ভবিষ্যতের  জন্ম দেয় !!!" আর এভাবেই জীবন এক রহস্য ময়।    <-----আদ্যনাথ রায় চৌধুরী-----> ===========================

1092>|| তিন ধাপের জীবন ||

       1092>|| তিন ধাপের জীবন ||             <----আদ্যনাথ---> প্রবীণ-যৌবন-নবীণ সংসার চক্রকাল, সচল সংসারের তিনটি বজবুত হাল। কাউকে বাদ দিয়ে চলেনা সংসার কাল, সমগ্র সৃষ্টি এভাবেই চলছে চিরকাল। আজ যে নবীণ কাল সে প্রবীণ যৌবন তেজ উভয়কে জুড়ে রাখে, সৃষ্টির অদ্ভুত জীববৈচিত্রের ক্রমবিকাশ চলতেই থাকে। জীবন-সৃষ্টি-লয়,সময়ের শৃঙ্খলে জড়িয়ে থাকে, জাগতিক মহা শক্তিরবলে সকলে শক্তিমান থাকে। এই সৃষ্টি-শক্তি, রহস্যের অমোঘ খেলা, মহাজাগতিক শক্তির শৃঙ্খলার মেলা। সেই মহাশক্তি বলে সকল সৃষ্টি এগিয়ে চলে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ হয় তার নিজের  মেধা বুদ্ধির বলে। প্রবীণ-নবীণ-যৌবন এক শৃঙ্খল সমাজ সংসারে, একে অপরকে করা উচিত মান্যতা ও শ্রদ্ধা আদরে। আজ যে নবীণ কাল সে প্রবীণ নিশ্চিত হবে, যৌবন কালেই জীবনের প্রসার বলিষ্ঠ হবে। প্রবীণ, নবীকে হাত ধরে চলতে শেখায়, নবীণ, প্রবীণের সঙ্গে থেকে সাহস যোগায়, প্রবীণ নবিণকে জ্ঞান অভিজ্ঞতা বিলায়, এভাবেই নবীণ ভবিষ্যতের সুগম পথ খুঁজে পায়। প্রবীণ-নবীণ, কালচক্রের সময়ের খেলা, উভয়ের প্রেম-প্রীতিও শ্রদ্ধারই নিরালা। নবীণ সময়ের কাল চক...