Posts

Showing posts from April, 2024

1043>|| শেষ ইচ্ছা

    1043>|| শেষ ইচ্ছা ||           <-----আদ্যনাথ---> জীবনের চাওয়া পাওয়া পূর্ন হলে  হতাশাই রয় শেষে। হতাশার করুন অশ্রু জলে সর্বদা বুক ভাসে। এ জীবন বুঝি লেখা হোল অন্ধকারের লেখনীর বলে, হাসি টুকু মিলিয়ে গেছে কবে কোন অজুহাতের ছলে। চারিদিকে শুধুই অন্ধকার, বসে আছি নিস্তব্ধতার বেড়া জালে। আছি প্রতীক্ষায় শেষ লগ্নের ক্ষণে, জানানাই মৃত্যু আসবে কোন পথে। জীবন তো ক্ষনিকের,মৃত্যুই চির সত্য, সত্যের সন্ধানে অপেক্ষা নীরবে নিত্য। মৃত্যু বুঝি অলীক নীরব শ্যাম সমান, ভুলতে চাই নিজের সকল মান অপমান। জানিনা কতদূরে সেই শুভ ক্ষণ, এক চিন্তায় মগ্ন হৃদয় সদা অনুক্ষণ। দিবারাত্র খুঁজে চলি অসীমের পথ, জানিনা মিটবে কবে এ জীবনের শপথ। জানি সেই দিন সুন্দর শ্যামসমান, সফলতার শেষ মার্গ মহা নির্বাণ। হৃদয়ের চাহিদা মৃত্যু রূপ সত্যের পরশ। মনে আছে অফুরন্ত আনন্দের হরষ।       <---আদ্যনাথ রায় চৌধুরী--->   30/04/2024::  রাত্রি 12:09:am ==========================

1042>|| ১৪৩০ বিদায় ক্ষণে |

  1042>|| ১৪৩০ বিদায় ক্ষণে ||            <-----আদ্যনাথ----> পুরাতন কে দিয়ে বিদায় এগিয়ে চলা নুতন ভাবনায়। নূতনের করো জয়গান নুতন হোক হৃদয়ের গান। বিদায় বাংলা ১৪৩০ সন এসোহে নুতন ১৪৩১সের ক্ষণ। এসো এসো বন বর্ষ এসোহে পূর্ন করো সকলের চাহিদা কে। তুমিনুতন তোমাকে ভালোবাসি, পুরাতন কে মনের গভীরে ধরে রাখি। পুরাতন দিয়েছে অনেক আদরে ভরে, তাইতো পুরাতনকে ভুলি কি করে! নুতন হোক সুন্দর সেই আশায় মন বাঁধি, নূতনের রঙিন আশায় নুতন ঘর বাঁধি, পুরান আর নুতন মিলেই জীবন, চলার পথে কে কত সুন্দর ভাবিনি কখন। আজ যে নুতন,কালকে হবে পুরাতন, সময়ের খেলা মাত্র নুতন ও পুরাতন। সময়ই বলবান জীবনের প্রতি ক্ষণে, সেই মানুষই শ্রেষ্ঠ যে সময়কে চেনে। সময়কে চেনা ও জানাই শ্রেষ্ঠত্বের পরিচয়, পুরাতনের অভিজ্ঞতা সন্মান বাড়ায়। নূতনের আগমনে হৃদয়ে উৎসাহ জাগে, পুরাতনের স্মৃতি থাকে হৃদয়ের মাঝে।   <-----আদ্যনাথ রায় চৌধুরী--->   14/04/2024::--রাত্রি 11:30pm. ========================== শুভ নববর্ষে নব হরষে রইলো শুভেচ্ছা, শুভ১৪৩১সনে পূর্ন হোক সবার মনবাঞ্ছা। এইটুকুই আর্জি রাখি ঠাকুরের পাদপদ্মে, নিশ্...

1041>|| জীবন কী শুধু বেঁচে থাকা? ||

   1041>|| জীবন কী শুধু বেঁচে থাকা? ||           <-----আদ্যনাথ-----> জীবন কি শুধু বেঁচে থাকা, নাকি লড়াই করে এগিয়ে চলা! শুরু থেকে শেষ জীবনে লুকিয়ে থাকে অনেক ব্যথা, জানিনা কি করে বলা জীবনের কথা। অনেক উথ্যান পতন ভালো বাসা, ভালো থাকা, জীবনই বলে জীবনের কথা, ওই যে ফুটপাথে শুয়ে আকাশ দেখা, সুউচ্চ অট্টালিকার কাঁচের ঘড়ে বসে নীচের বস্তিকে দেখা, সেও তো নিশ্চই জীবনকে দেখা। এক টুকরো রুটি চুরি করার জন্য  শিশুটির গায়ে গরম জল ঢেলে দেওয়া, সেও তো জীবনের কথা বলা। এসি গাড়িতে বসে ট্রাফিক সিগনালে শিশুটিকে ভিক্ষা চাইতে দেখা, একটু এগিয়ে পুজোর চাঁদার জুলুম সওয়া, দেখেও কিছু না বলা, এও তো জীবনের পথ চলা, জীবন কি শুধু কাঁচের ওপার বসে কিছু দেখা। নাকি জীবন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা! দেখেও না বলা, দেখেও না দেখা। জীবনই বলে জীবনের কথা, সময় কোথায় এতো চিন্তা করা, চিন্তাকে জোড়করে থামিয়ে রাখা। জীবন হয়তো কিছু খুঁজে পাওয়া, চেয়েও অনেক না পাওয়া। হয়তো নিজেকেই না চিন্তে পারা, চেনার চেষ্টা নাই বা করা, চলছে চলুক জীবনের ওঠা পড়া। কে দেবে জীবনের হিসাব জীবন কি কিছু করতে পারা! সহজ কি...