1094>|| ক্ষণিকের জীবন ||

       1094> || ক্ষণিকের জীবন ||

             <----আদ্যনাথ---->

নিজেই শিখেছি আত্মনির্ভর হতে।

অনেক হয়েছে ঠগেতেএই সারকথাটি জানতে।

জীবন শিখিয়েছে নিজেই খুশি থাকতে,

কারুর কাছে কিছু আশা না করতে।

যেমন আছি তেমনি ভালো থাকতে,

কখনো কোনকিছুতে লোভ না করতে।

নিজেই নিজের সফলতার চেষ্টা করতে,

বিফল হলে বারংবার চেষ্টা করতে।

জেনেছি কর্মনিষ্ঠ,একাগ্রতা ও ধৈর্য 

এই তিন সফলতার মূল মন্ত্র।

জীবনে ভুল বলে কিছুই নাই,

ভুলেই নিত্য নুতন শিক্ষা পাই।

হোক না বয়ঃবৃদ্ধ জীবন অগ্রগতি হোক নিত্য নুতন,

বয়ঃবৃদ্ধ তো সময়ের পর্যায়ে স্বাভাবিক জীবন।

আর্তের সেবা ও দুস্থের সহায় যেন শ্রেষ্ঠ কর্ম হয়।

অলসতা ও স্বার্থ চিন্তা যেন কখনো প্রশ্রয় নাপায়।

কাজ কখনও কোনটিই কঠিন নয়,

কর্মে বিশ্বাস ও মনে সাহস রাখতে হয়।

সকল কাজে মনযোগ ও আত্মবিশ্বাসই পথ দেখায়।

পরিবেশ সুন্দর রাখতে রোজ কিছু করতে হবে নুতন।

কখনো হেরেগিয়ে কর্ম হীনতা যেন মনে স্থান না পায়।

সময় জীবনকে সর্বদা সচলতা শেখায়,

সময়ের মুহূর্ত ও ক্ষণ কর্ম-ব্যস্ততা জানায়।

কর্মনিষ্ঠ আত্মবিশ্বাস যত প্রবল হবে,

প্রকৃতি ততোই সহায় ও সুন্দর হবে।

উজানে হাল বেয়ে এইটুকুই শিখেছি জীবনে,

এভাবেই এগিয়ে চলেছি কখনো হার না মেনে।

জীবন  ক্ষণিকের তরে জানি

কর্মের পথ অতিশয় দীর্ঘ অমসৃণ জানি।


জীবন তো প্রভাতের শিশিরবিন্দু সমান

সূর্যের আলো প্রখর হলেই মিলিয়ে যায়, 

তথাপি জীবনের মুহূর্ত গুলিকে উদযাপন করতে হবে,

নচেৎ জীবনের সার্থকতা কোথায় কিভাবে!

জীবনকে ভালো বসতে হয়,চিনতে হয়,

নিজেকে চিনতে না পারলে জীবন বৃথা যায়।


শরীরের একফোঁটা রক্ত পরীক্ষা করেই সকল রোগ ব্যাধি বোঝা যায়,

তেমনি নিজেকে জানলেই সৃষ্টির অমোঘ শক্তিকে জানা যায়।

নিজেকে জানতে চিনতে মনকে শান্ত ও একাগ্র করতে হয়,

মন একাগ্র হলেই জ্ঞান ও শক্তির উদয় হয়,

জ্ঞানের উদয়ে বিদ্যা- অবিদ্যার ভেদ বোঝা যায়,

শক্তি লাভেই মনের ভয় ও অন্ধকার দূর হয়।


সৃষ্টি তত্ত্ব এক অনাবিল সত্য, 

যাকে বুঝতে ত্যাগ তপস্যার থাকেনা অন্ত।

নির্জনে জপ ধ্যান মনের একাগ্রতা আনে,

প্রকৃতির লীলা তত্ত্ব বোঝা যায় নির্মল জ্ঞানে।


সৃষ্টি যেমন সত্য

জ্ঞানও তেমনি নির্ভীক তত্ত্বসত্য,

জ্ঞান ততক্ষণই ভালো,

যতক্ষন জ্ঞানীর মন ও শুদ্ধ-বুদ্ধি ভালো।


করেজাই কাজ নিজের মনে

শান্ত মনে গোপনে নির্জনে,

শুধু খেয়াল থাকে একটাই গভীর মনে,

কেউ যেন দুঃখী নাহয় আমার কারণে।

     <------আদ্যনাথ রায় চৌধুরী----->

            15/07/2025::--10:40pm

==========================





Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||