1091>||--আমার ভাবনা--||
1091>||--আমার ভাবনা--||
চন্দন প্রলেপ দিয়ে বন্দনা
শীতল প্রভাব বাড়ায়।
ধূপের ধোঁয়াতে সুগন্ধ বাড়ায়।
ফুলদিয়ে বন্দনা সদা সুন্দর মধুময় হয়।
শান্ত মনে একনিষ্ঠ বন্দনাই শ্রেষ্ঠ হয়।
যোগীর থেকে সমাজের উপযোগী
হওয়াই শ্ৰেষ্ঠ।
নিজের প্ৰভাব বৃদ্ধির থেকে
স্বভাব সুন্দর হওয়া শ্ৰেষ্ঠ।
নিজের প্রয়োজনে সাধনার থেকে
নিষ্ঠা পূর্বক কর্মই শ্রেষ্ঠ।
মুখের হাসিতে কেবল সৌন্দর্য বাড়ে,
হাসি মুখে করলে কাজ সম্মান বাড়ে।
সদভাবনা, সদ চিন্তা,উভয়ই শুভ,
এমন গুন থাকা উচিত সকলের মনে।
সদা সত্য কথা বলা নিতান্ত উচিত,
নিজ আত্মবলে।
মিথ্যা চার, মিথ্যা ভাষণ-সকল
চরিত্রে কলঙ্ক আনে।
তীর্থ ভ্রমন,পূজা অনুষ্ঠান অপেক্ষা-
পুণ্য লাভ নিঃস্বার্থ দানে।
অন্যায় অবিচার হয়
অপাত্রে,কুপাত্রে দানে।
সর্বকার্যে সিদ্ধিলাভ আত্মবিশ্বাসের কারন,
অপরের কুখাপেক্ষি হওয়া মূর্খতার কারন।
জীবন সুন্দর হয় স্বভাবের গুনে,
জীবন নরক হয় কু-চরিত্রের কারণে।
||-©➽ --ANRC---10/12/2017::----||
||=====================||
Comments
Post a Comment