1087> || আজ হোলি ||-2025

    1087> || আজ হোলি ||-2025

      <-----আদ্যনাথ---->

  আজএক অনাবিল আনন্দের দিন,

মন মাতানো রঙ মাখা-মাখির দিন।

বসন্তে স্নিগ্ধ ফুলের সৌরভ মাখা দিগন্তে,

মধুকর লোভাতুর  নুতন ফুলের গন্ধে।


ফুলের রঙিন আকর্ষণ ও মৌ এর গন্ধ,

বসন্তেরস্নিগ্ধ প্রভাতে নানা পুষ্পরস গন্ধ।

মাতাল হয়ে ওঠে মধুকর ও কীট পতঙ্গ,

এ-ই-তো প্রকৃতি সুন্দর রূপ রসের বসন্ত।


আজ ফাল্গুনে প্রেমেআকুল প্রাণীকুল,

হোলির রঙিন আনন্দে মন ভরপুর।

খেলবো হোলি প্রিয় জনের মন রাঙাতে,

হোলির আনন্দ দিগন্তে ছড়িয়ে দিতে।


বসন্তের চোখ ধাঁধানো ফুলের বাহার,

পলাশের ডালে ডালে কিবাহার কিবাহার।

ভ্রমর ভ্রমরী ধায় মিলনের আনন্দে,

মৌমাছি মেতেছে নুতন মৌয়ের গন্ধে।


আমের মুকুলে প্রজাপতির বাহার,

গাছে গাছে ফুলের সৌরভ বসন্ত বাহার।

ঋতুরাজ বসন্ত নিতান্ত স্নিগ্ধ শান্ত,

যৌবন অধীর আগ্রহে মিলনে শ্রান্ত।


বসন্ত আনে মনে প্রেমের বাহার,

যৌবন ব্যাকুল প্রেমের জোয়ার।

অর্ধ কুসুমিত গোলাপের কুড়ি,

প্রেম নিবেদনের আকর্ষণের চাতুরী।


প্রকৃতি মিলনআনন্দপ্রেমে মাতোয়ারা,

নিবিড় মিলনে যেন প্রকৃতি দিশেহারা।

ফুলের সৌরভে প্রকৃতি যেন পূর্ন যৌবনা,

প্রেমমিলনই বসন্তের গোপন কামনা।


হোলি এক রঙিন আনন্দ উৎসব বিশেষ,

হোলি এক মিলন উৎসবের মধুর আবেশ।

হোলি রঙ ও প্রেমের এআত্ম মধুরমিলন,

আবিরের  গন্ধমিলনে আপ্লুত হৃদয় মন।


হোলির নিবেদন রঙের নানান বাহার,

হোলি রাঙাতে চায় মনের ভিতর বাহার।

হোলি এক উৎসব শাসন না মানার,

রঙিন প্রেমপরশে আপ্লুত মন সবাকার।

  <------আদ্যনাথ রায় চৌধুরী------>

        14/03/2025:;---09:20:am

===========================



Comments