1094>|| ক্ষণিকের জীবন ||
1094> || ক্ষণিকের জীবন || <----আদ্যনাথ----> নিজেই শিখেছি আত্মনির্ভর হতে। অনেক হয়েছে ঠগেতেএই সারকথাটি জানতে। জীবন শিখিয়েছে নিজেই খুশি থাকতে, কারুর কাছে কিছু আশা না করতে। যেমন আছি তেমনি ভালো থাকতে, কখনো কোনকিছুতে লোভ না করতে। নিজেই নিজের সফলতার চেষ্টা করতে, বিফল হলে বারংবার চেষ্টা করতে। জেনেছি কর্মনিষ্ঠ,একাগ্রতা ও ধৈর্য এই তিন সফলতার মূল মন্ত্র। জীবনে ভুল বলে কিছুই নাই, ভুলেই নিত্য নুতন শিক্ষা পাই। হোক না বয়ঃবৃদ্ধ জীবন অগ্রগতি হোক নিত্য নুতন, বয়ঃবৃদ্ধ তো সময়ের পর্যায়ে স্বাভাবিক জীবন। আর্তের সেবা ও দুস্থের সহায় যেন শ্রেষ্ঠ কর্ম হয়। অলসতা ও স্বার্থ চিন্তা যেন কখনো প্রশ্রয় নাপায়। কাজ কখনও কোনটিই কঠিন নয়, কর্মে বিশ্বাস ও মনে সাহস রাখতে হয়। সকল কাজে মনযোগ ও আত্মবিশ্বাসই পথ দেখায়। পরিবেশ সুন্দর রাখতে রোজ কিছু করতে হবে নুতন। কখনো হেরেগিয়ে কর্ম হীনতা যেন মনে স্থান না পায়। সময় জীবনকে সর্বদা সচলতা শেখায়, সময়ের মুহূর্ত ও ক্ষণ কর্ম-ব্যস্ততা জানায়। কর্মনিষ্ঠ আত্মবিশ্বাস যত প্রবল হবে, প্রকৃতি ততোই সহায় ও সুন্দর হব...