Posts

Showing posts from November, 2023

1014>আজ ছট পূজার খড়না

 1014>আজ ছট পূজার খড়না আজ ছট পূজার দ্বিতীয় দিনে  শ্রদ্ধালুর ও পার্বন পালনের খড়না। ঠেকুয়া লাও,লাড্ডু চড়াও,গুড়কি খীর বনাও, প্রেম সে ছঠী মাইয়া কী গুণ গাঁও।        <------আদ্যনাথ-----> ======================= মনের সুখ ও কষ্ট বলো যাকে সকলই নিজের মনে লুকিয়ে থাকে। কে শুনবে কার কথা সকলেই রাজা-গজা সময় আসলেই পাবে কর্ম ফলের সাজা। দুনিয়াটাই গোল যে বড় প্রকৃতির লীলা গোলক ধাঁধায় ঘুর মরাই জীবনের খেলা। যে যেমন আছে তেমনি থাকুক ভালো মিছেই করছি কেন নিজের মনকে কালো।    <----আদ্যনাথ রায় চৌধুরী--->   17/11/2023:::দুপুর 12:15:20pm ===========================

1013>| এ কেমন আনন্দ! |

  1013>| এ কেমন আনন্দ! ||       <---আদ্যনাথ--> আমরা আনন্দে বাজি পোড়াই, মনের ইচ্ছায় ফানুস উড়াই। যখন খুশি ধুম্-ধাম পটাকা ফাটাই, আনন্দের সাথে নিজের দম্ভ দেখাই। আমরা মানিনা মানা, যা ইচ্ছা করেজাই শুনিনা মানা। একবার ভেবেও ভাবিনা, অনেক জেনেও মানিনা। চলতে থাকে আমাদের অপ কর্ম, প্রশাসনের উপেক্ষা যেন আমাদের গর্ব। প্রকৃতির করি সর্বনাশ, এ কেমন আনন্দ পরিহাস। অর্থের অপব্যয় প্রকৃতির সর্বনাশ, এযেন বর্বরতার আনন্দ উল্লাস।  কত শিশু আজ অসহায়,    ভুগছে শ্বাস কষ্টে যাতনায়। তবু আমরা মাতি আনন্দে, বাজি ফাটাই মহা আনন্দে। কি করবে প্রশাসন আইন কানুন, যদি আমরাই না মানি বারণ। ক্ষনিকের আনন্দে পাগল প্রায়, ভাবিনা কার কার প্রাণ যায়। পশু পাখি সকল অসহায়, শিশুদের নাই কোন উপায়। আমরা বাজি ফাটাবার আনন্দে, ভুতের নাচ নাচি সানন্দে। আমাদের পেটমোটা, মগজে শিক্ষা, পকেট ভর্তি টাকা, কার সাধ্য আমাদের শেখায়, কেন শিখবো, পকেটে আছে টাকা। আমরা মার্জিত শিক্ষিত অতি, পথে ঘাটে সদাই দরশাই চরিত্র। নানান অপ কর্ম করে শেষে, হেসে বেড়াই আনন্দ উল্লাসে। কখনো হাসি বুক ফুলিয়ে, দাঁত কেলিয়ে লেকচার দিয়ে। পথে ...

1012>|| নাম মাহাত্ম্য ||

  1012>||  নাম মাহাত্ম্য ||              <-----আদ্যনাথ----> নাম কর, নাম কর,   নাম কর সার, নামের গুনেই ঘুচবে সকল অন্ধকার। নাম বিনে নাই গতি জানিও নিশ্চয়, নামের মাহাত্ম জানিও জগৎ ময়। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেন "নাম নাম নাম, কেবল নাম। তীব্র কর্ম কর,আর কর নাম। সব কর্মের ভিতর কর তাঁর নাম।" নাম নাম, নাম কর সার, নামের মধ্যেই খোঁজো বিশ্ব সংসার। নাম বিনা নাই অন্য কোন উপায় আর, নামেই জড়িয়ে আছে জগৎ সংসার। কত মহাপাতকী নামের গুনেই হল উদ্ধার, নাম বিনা জগতে মুক্তির নাই উপায় আর। নামের মাহাত্ম বুঝেছেন যে জন, তাকেই ভক্তি করে সকল মানুষ জন। নাম কর নাম ভজ নাম কর সার, নামের গুনেই জিনিবে মন সবাকার। ধর্ম কর্ম সকলি কর নাম রেখে মনে, নামের গুনেই সর্ব কার্য সমাধান হবে। অলৌকিক শক্তি আছে নাম জপের গুনে, যে বোঝে যে জানে সকলেই তারে খোঁজে। নামের মাহাত্ম্য সত্য সর্বজন বিধিত, যাগ-যজ্ঞ সকলি বৃথা, নাম মাহাত্ম্যই সত্য। কর্মে যদি থাকে নিষ্কাম ভক্তি, নামের গুনেই নিশ্চিত মুক্তি। ভক্তি শ্রদ্ধা সত্য ও শ্রেষ্ঠ পথের দিশারী, নাম-মাহত্য সত্যস্বরূপ ঈশ্বরের অধিকারী। নামে...

1011>|| বিজয়া-সম্মিলনী 2023 ||

  1011>|| বিজয়া-সম্মিলনী 2023 ||       02/11/2023 ;; 08:30 pm যদিও বার্ধক্য আজ অভিশাপ, মনেহয় সমাজের অভিশাপ, বৃদ্ধরা আজ সর্বত্রই অবহেলিত। কোভিডের আগেও ভারতীয় রেল প্রবীণ নাগরিকদের  রেলের ভাড়ায় দিত কিছু ছাড়। আজ সেটুকুও মেলেনা আর। প্রবীণ নাগরিকদের থেকে সকলেই  নিয়েছে মুখ ফিরিয়ে। তথাপি আমরা শ্যামবিহার ফেজ 2 এর  বয়ঃ জেষ্ঠরা আজ সন্ধ্যায় আবার জড়োহয়েছি, জড়োহয়েছি একসাথে একটু সময় কাটাতে। কোন কিছু করতে একটু বাহানা তো চাই, তাই আজকের বাহানা তথা উপলক্ষ্য বিজয়া সনমিলনী। বিজয়া-সম্মিলনী অর্থাৎ 'মা দুর্গার' মৃন্ময়ী প্রতিমা বিসর্জনের পর আমরা পরস্পরকে প্রীতি নমস্কার ও আলিঙ্গন স্বরূপ শুভেচ্ছা জ্ঞাপনের উৎসবে নিজেদেরকে সমিল করেছি। (আজ 02/11/2023 বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামবিহার ফেজ 2 এর  কমিউনিটি হলে।) আমরা সকলে আছি আনন্দে, আমা7দের আড্ডা চলে রোজ সন্ধ্যেতে, আমরা হতেপারি সিনিয়র সিটিজেন, তবুও আছি একসাথে আমরা কজন, আমাদের আড্ডা চলে মনের মতন। আছি আমরা কজন,  রক্তের সম্পর্ক না-ই-বা হোল, তবুও আমরা স্বজন,আপনজন, আছি বেশ আনন্দে আমরা কজন। আমাদের ঝগড়া,মনমালিন্য,হয়, আবার একে অ...