1086>|| চক্রব্যূহ ||

        1086>|| চক্রব্যূহ ||

           <---আদ্যনাথ--->

এই আশা, নিরাশার দোলায় দুলতে দুলতে

 চাওয়া পাওয়ার মধ্যে জড়িয়েই জীবন দুর্বিষহ হয়ে ওঠে।

এসেছি বেড়াতে মনপ্রাণ দিয়ে উপভোগ করতে ।

যেমন 'সৌন্দর্য দেখার জন্য স্পর্শ করার জন্য নয়'

এসেছি হাত মুঠো করে পূর্ব জন্মের অনেক কৃতকর্মের নির্যাস নিয়ে, ফল ভোগ করতে, সাথে নুতন কিছুতো হবে করতে আগামী জন্মের জন্যে।

অন্নময় শরীরে প্রকৃতির লীলা ছলে আশা নিরাশার দোলায় ভুলে জীবন যায় বুঝি রসাতলে।

তাই চাওয়া পাওয়া সকলি বৃথা। শুধু অহঙ্কার বাড়ে।

আর অহঙ্কারের বসে মানুষ নিজেকে হারিয়ে ফেলে।

ভুলে যায় কি করতে এসেছি আর কি করে চলেছি।

এই কর্মে ভুল ভ্রান্তিই জীবনকে দুর্বিষহ করে তোলে।

জন্ম জন্মান্তর ভোগের খেলা চলে।

দুনিয়া ছেড়ে কেউই যায় না।

শুধু সময় চক্রে ঘুরে বেড়ায়।

আশার শেষনাই জীবন চক্রে, 

জীবন ঘুড়ে মরে চক্রব্যূহের অন্ধকারে।

   <-----আদ্যনাথ রায় চৌধুরী----->

        21/03/2025 ::-11:00am

========================

Comments

Popular posts from this blog

1007>/1)|| ওরা বলতে চায় ||+2

1079>|| বৃদ্ধ বয়স-সত্য ঘটনা অবলম্বনে ||(1+2) ||(1+2)

1092>|| তিন ধাপের জীবন ||