Posts

Showing posts from September, 2023

1004>আপন পর|| +দেওয়া নেওয়া ||

   1004>আপন পর|| +দেওয়া নেওয়া || 1)| আপন পর ||  2) || দেওয়া নেওয়া || ======================  1)|| আপন পর ||           <---আদ্যনাথ---> এই দুনিয়ায় কেউ নয় আপন  কেউ নয় গো পর সকলই মনের ভাবনার জড়। আজ-যে আপন কাল-সে পর যেমন একটু ভালোবাসাতেই সকলে আপন। ভালোবাসা চায়না উপঢৌকন কিছু চায় একটু  মিষ্টি মুখের হাসি শুদু। মিষ্টি হাসির সাথে থাকলে মিষ্টি বুলি মন্ত্র মুগ্ধের মতন সকলেই খুশি।     ওরা বলে  আপন বলতে এ দুনিয়ায় তো শুধু তোমরাই ছিলে,  কিন্তু কেন যে হঠাৎ কেনো মন্ত্র বলে, আমাদের এতটা পর করে দিলে! জাতি ধর্মে কি কাউকে পর করা উচিৎ ভালোবাসার কোন দাম নাই বুঝি, দিয়ে ছিলাম প্রেম  নিজেকে উজাড় করে আজ তুমি নিজেই দূরে সরে গেলে। আপন পর কেউ নয় সকলি মনের ভাবনার হয়, অহঙ্কার ভুলতে পারলেই সকলে আপন দুনিয়ার কেউ হয়না কারুর মতন। <-----আদ্যনাথ রায় চৌধুরী--->     28/09/2023;;11:16:20 am ==========================            2) || দেওয়া নেওয়া ||             ...

1003/| सोच ही विचारों का उद्गम है ||(1--3)

1003/1)|| सोच ही विचारों का उद्गम है  || 2)|| চিন্তা ভাবনার উৎপত্তি ||  3)|| মন যে কাঁদে || =======================    1)|| सोच ही विचारों का उद्गम है  ||                <--आद्यानाथ---> आपके पास जो अतिरिक्त है, वह किसी के अत्यंत जरूरी हो सकता है, हम जितना बचा हुआ खाना रोज फेंकते है,  उस से कई लोगों की रोज़ भूख मिट सकती है। थोड़ा चिंतन कीजिये उन लोगों के बारे में, जिनका पूरा परिवार माँ पिता बेटी बहु सब है, मगर उनके रहने के लिए एक घर तक नही है,  तन ढकने के लिए कपड़े भी नही है। रोज की भूख मिटाने के लिए वह लाचार हैं, रोज दर बदर जंगल मे भटकना पड़ता है. उनके पूरे समाज का यही हाल है, वे जीवित है तो सिर्फ प्रकृति के सहारे हैं। वे रोज जीते है, हंसते है,  प्रसन्न रहते है, प्रकृति ही उनके जीने का सहारा है, थोड़ाकुछ मिल जाये तो चेहरा खिल उठता है, उनका जीवन बहुत ही सहज और सरल है। आइए, हमसब उनके जीने का सहारा बने,  उनके जीवन मे प्रकाश लाये, उनके बच्चो के भी शिक्षा का प्रसार करे, उनके हँसते खेलते जीवन को और सुखी करे।...

1002>|| দৌড় ||

    1002>||  দৌড় ||                     <---আদ্যনাথ---> প্রবল জাগতিক দৌড়ের টানে এই জগতের একে অন্যকে টানে। এই দৌড়ে কেউই একেলা নয়  তবুও আছে নিজের নিজের বলয়। এভাবেই চলছে সৃষ্টির লড়াই প্রত্যেকের নিজের বেঁচে থাকার লড়াই। জন্ম মুহূর্ত থেকে চলছে এই লড়াই, সমাজে একে অন্যকে হারাবার লড়াই। জাগতিক দৌড় সমাজের ঘরে ঘরে, চলছে অহঙ্কার আর দম্ভের হুঙ্কারে। কারুর অর্থের লোভ কারুর অহঙ্কার, কারুর স্বার্থের লোভ কারুর মনকামনার। কেউ জানেনা এর অন্ত কোথায় তবুও থামেনা দৌড় কোন ভাবনায়। সমাজ সংসারে চলছে অন্তহীন লড়াই, গৃহ যুদ্ধ,ভাই বোন, বাপ-ছেলে মা-মেয়ের লড়াই। তবুও খুঁজে চলেছি,জনি সম্ভব নয়,  শান্তি খুঁজে চলেছি মৃত্যুর স্তব্ধতায়। কোন সুখে কেমনে বলি পৃথিবীতে  বেঁচে থাকা সুখকর বোধহয়। সমাজ প্রকৃতি সকলই বিষাক্ত ময়, সকল জীবের মধ্যে মানুষই শ্রেষ্ঠ হয়। সেই মানুষই প্রকৃতিতে বিষে ভরে, মানুষ নিজেকি সেকথা স্বীকার করে? মানুষ শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর বড়াই করে, তাই নিজের পায়ে নিজেই কুড়াল মারে। জগৎ প্রকৃতি ঈশ্বরের শ্রেষ্ঠ শক্তি, প্রকৃতি জীবের কল্যানেই জ...

1001>|| চুপ থাকা ||

 1001> || চুপ থাকা ||                       <----আদ্যনাথ----> চুপ থাকাটাই এক কঠিন সাধনা, চুপ থাকলেই মিলতে পারে সোনা। চুপের মাহাত্ম যায়না অঙ্ক দিয়ে গোনা চুপ থেকেই জানাযায় অনেক অজানা।  চুপ থাকলেই মস্তিষ্কের চাপ কমে চুপ থাকলেই মন হালকা থাকে। চুপ থাকলেই হৃদয় সুস্থ সুন্দর থাকে চুপ থাকলেই ধীশক্তির বিকাশ ঘটে। চুপ থেকেই যে নীরবতা সে নয় সত্য চুপ থাকা এক মহা শক্তির আধার সত্য।  চুপ থেকে মিথ্যা কে ঢাকা যায় সত্য কে নয়, চুপ থাকা ক্ষমতার এক অস্ত্র শ্রেষ্ঠ হয়। চুপ থাকার গভীরে অনেক কথা লুকিয়ে থাকে, চুপ থাকলেই নীরব কথা ফুটে ওঠে চোখে মুখে। চুপ থেকে অনেক অন্যায়াকে প্রশ্রয় দেওয়া হয়। চুপ থেকে কত অঘটন ঘটে যায় কে রাখে হিসাব, চুপ চাপ চলে কতো ছলা কলা কতো না বলা, চুপ চাপ নীরবতা কতো কথা নীরবে বলা। চুপ চাপে কমে হয়তো হৃদয়ের চাপ, চুপ চাপ চিন্তায় ক্রমেই বেড়ে  মস্তিষ্কের চাপ। <-----আদ্যনাথ রায় চৌধুরী----> ==================================