Posts

Showing posts from February, 2025

1081>|| আড্ডা || (1--to--3)

    1081>||  আড্ডা ||  (1--to--3)        ||-----আড্ডা-----||  (1)          <------আদ্যনাথ-----> বাঙালীর আড্ডা,  সেতো খ্যাতিসম্পন্ন আড্ডা। তথাপি বাঙালীর আছে  আড্ডার খেদ, আড্ডার আছে নানান প্রকার ভেদ। আমাদের শ্যামবিহারের সান্ধ্য আড্ডা, সিনিয়রদের রোমান্টিক চায়ের আড্ডা। এখানেও মাঝে মধ্যে ওঠে কত ফান্ডার তুফান, সিনিয়র সিটিজেন বলে সকলেই করেন সন্মান। শ্যামবিহারের সান্ধ্যআড্ডা আমাদের এক অঙ্গ, আড্ডাটাই যেন আমাদের অস্তিত্বের ছন্দ। আমরা আছি তাইতো শ্যামবিহারে  প্রানের স্পন্দন আছে, আমরা আছি প্রবলপ্রাণে সকল  অনুষ্ঠানের মাঝে। আধুনিকতার ছোঁয়ায় হয়তো একটু ছন্নছাড়া, বাঙালির তো চলে না একটু আড্ডা ছাড়া।  আড্ডা নিয়ে অনেকেই অনেক কথা বলে, তবুওআড্ডা একটু রসিয়ে না দিলে চলে? বাঙালির বদনাম আছে আড্ডার তকমা, তথাপি চলে বাঙালির আড্ডার দমকা। আড্ডার আছে নানান ধরন ধারণ, আড্ডায় মাতেন কত জ্ঞানী গুণী জন। সমাজে ভালো মন্দ সকল শ্রেণীর আড্ডা, আড্ডাতে-ই বাঙালির বিশেষ ফান্ডা। বাঙালি তো হার মানতে শেখেনি,  তাই আড্ডাকেও ভুলতে পা...

1080>সনাতনধর্ম--ব্রহ্ম--জগৎ::--

 1080>সনাতনধর্ম--ব্রহ্ম--জগৎ::-- ধর্ম অর্থ ধারণ করা। ধর্ম সংস্কৃত 'ধৃ' ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। ধর্ম অর্থাৎ  যার দ্বারা নিজের এবং অপরের জীবন ও সমৃদ্ধি নির্ধারিত (বিধৃত) হয়, তা-ই ধর্ম। অতএব ধর্ম হোল সর্বজনীন এবং সকলের কল্যানসাধন করে এমন। মনু সংহিতা মতে ধর্মের 10 টি লক্ষণ যেমন:--ধৃতি(ধারণ বা ধৈর্য), ক্ষমা, দম(দমন), আস্তেয়( অচৌর্য), শৌচ(শুচিতা), ইন্দ্রিয়নিগ্রহ, ধী(বুদ্ধি), বিদ্যা,সত্য ও অক্রোধ---এই দশটি ধর্মের সাক্ষাৎ লক্ষণ।  ধার্মিক লোক মাত্রেই এই দশটি আচরণই থাকতে হবে, তিনি যে কোন ধর্ম, ধর্মমতে বিশ্বাসী হোন- না-কেন। হিন্দুধর্মের যথার্থ নাম সনাতন ধর্ম। 'সনাতন' অর্থ --যা অনাদিকাল থেকে চলে আসছে।  সনাতন ধর্ম বলতে হিন্দুধর্মকে বোঝায়। সনাতন শব্দের অর্থ হলো শাশ্বত বা চিরন্তন। অর্থাৎ, যা আগে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, তাই সনাতন।  সনাতন ধর্ম হলো সংস্কৃত এবং অন্যান্য ভারতীয় ভাষায় ব্যবহৃত হিন্দুধর্মের বিকল্প নাম।  হিন্দুধর্মের অনেক অনুশীলনকারী হিন্দুধর্মের "প্রচলিত" রূপকে সনাতন ধর্ম বলে উল্লেখ করেন।  সনাতন শব্দটি পবিত্র অথর্ববেদে, মনুসংহিতা সহ অন্যান...

1079>|| বৃদ্ধ বয়স-সত্য ঘটনা অবলম্বনে ||(1+2) ||(1+2)

    1079>||  বৃদ্ধ বয়স-সত্য ঘটনা অবলম্বনে ||(1+2)  1079/1>||  অবাঞ্চিত বৃদ্ধ বয়স  ||     1079/2> || বার্ধক্য কর্মপঙ্গু || বিশেষ কারনেই লিখলাম দুই কলম::--- একটু সময় থাকলে দেখে নিন খবরটা -- তার পরে না হয় পড়বেন আমার লেখাটা।  ||  অবাঞ্চিত বৃদ্ধ বয়স  ||      <------আদ্যনাথ----->  বৃদ্ধ হওয়াকে অবাঞ্ছিত মনে হয়, মাঝে মাঝে ভীতিকর  মনে হয়। বার্ধক্যের উদ্বেগ আসলে অজানা, আপন জনরাও যেন চেনেন না। অচেনার ভান করাটাই ভয়ঙ্কর, আজ যে বয়ঃ বৃদ্ধ, একদিন ছিল যৌবন। আজ ভাবনা কিভাবে কাটবে জীবন, পরজীবী হয়ে থাকা কঠিন ভীষণ। অজানা অচেনা অস্থির এক ভাবনা, দিবারাত্র কেবল মৃত্যুই বুঝি কামনা। মৃত্যু, সুন্দর, শান্ত কিনা তাও অজানা, বোধহয় মৃত্যুতে আছে নানান যাতনা। তবুও তারে চায় ক্ষণিক ভুলতে বেদনা, কতকবি করেছেন মৃত্যর সুন্দর বন্দনা। কে বলবে, মৃত্যুতেই কি চীর শান্তি, কিন্তু শরীর ও মনে অফুরন্ত ক্লান্তি।     <-------আদ্যনাথ রায় চৌধুরী----->             19/02/2025::13:30:10 hr =============...

1078>|| সুখ স্বপ্ন ||

      1078>|| সুখ স্বপ্ন ||           <-----আদ্যনাথ------> সুখ আপাত সুন্দর হয় স্বপ্নে, শান্তির বোঝা অলীক স্বপনে সুখ ও শান্তি উভয়ই ভাবনার ফিকিরে, ভাবনাগুলি দৌড়ে বেড়ায় তেপান্তরে। অশান্ত মন বার বার পথ খোঁজে, ভোরের কুয়াশা মাখা আবছা আলোতে। পথিক একলা পথহারায় আনমনে, পিপাশিত,মরুঅরণ্যে চিন্তার দাবানলে।   স্বপ্নে যারে পেয়েছি কুড়ায়ে, ভাবনাতেই রেখেছি আদরে, কোনদিন স্বপ্ন যদি সত্য হতো, রাখতাম তারে হৃদয়ের গভীরে। ভাবনাগুলি উরেজায় ডানা মেলে, স্বপ্ন গুলির ভাবনা দিবারাত্র চলে, অলীক নাহয়ে স্বপ্ন যখন কথা বলে, তারে একটু ছোঁয়ার ইচ্ছা জাগে। রক্ত মাংসের শরীরের চাহিদা অনেক, স্বপ্ন সত্যহলে হয়তো স্বাদ মেটে অনেক, কী-পেলাম কী-হারালাম হিসাব রাখে কে? সুখের ভাবনায় লাভ ক্ষতির ভাবনা ভাবে কে? কত অহঙ্কার ছাই হয়ে গেছে শ্মশানে, জানা অজানা পবিত্র আগুনে। প্রজ্বলিত শ্মশানে চিরশান্তি বিরাজে, পঞ্চভূতে লীন অন্নময় শরীর সহজে। কত অহঙ্কার সাজসজ্জ্যা শরীরকে ঘিরে, পাপ-পুণ্য, উঁচু-নিচু ভাবনার গভীরে। সুখ স্বপ্ন ভেঙ্গে গেলে মন অস্থির লাগে, কিছু পাবার আশায় মনে আনন্দ জাগে। প্রেমের আগুন মন...

1077/1>|| পুরুলিয়ার পলাশ ||( ++1)

 1077/1>|| পুরুলিয়ার পলাশ ||( ++1) 1077/2> || পুরুলিয়ার মুরগুমা ড্যাম ||==( কবিতা ) =============================  1077/1>|| পুরুলিয়ার পলাশ ||      <------আদ্যনাথ-----> আজ স্মৃতির দুয়ার খুলে মনে পড়ে, মন ছুটেযায় পুরুলিয়ার পলাশের  বনে। বার্ধক্যে কত স্মৃতিই গেছে মুছে, কিন্তু পুরুলিয়ার পলাশকে ঠিক মনে আছে। ভ্রমরের গুন গুন ও মৌমাছর গুঞ্জন দিনভর মেতে ওঠে পলাশের বন। আজ স্মৃতির দুয়ার খুলে মনে পড়ে, পুরুলিয়ার সেই পলাশের গভীর বন। বনের পশুরাও পলাশমধুর গন্ধে ছুটে আসে,পলাশের কাছে। পুরুলিয়া মানেই পলাশের দুনিয়া, পুরুলিয়া দেখা মানে পলাশের আগুণের শোভা দেখা। যে দিকে মন চায় দুচোখ ভরে পলাশের রঙ দেখা। পলাশে লাগে আগুন মাঝ ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ফাগের ফাল্গুন। পলাশের শোভা, তার আগুন ঝরানো রূপে, নানান রঙের পলাশ ফোটে পুরুলিয়ার জঙ্গলে জঙ্গলে। পলাশের সুমিষ্টমধু চিরদিন থাকে মনে, পলাশ ফুলের রঙিন আবির যাকে ফাগ বলা হয়,  কারন ফাল্গুন মাসেই রঙিন দোল উৎসব হয়। পলাশ ফুলের রঙে রাঙিয়ে মন ভরে যায়, ফাল্গুনের  দোল বা হোলির রঙ বা ফাগ পলাশের রঙে রঙিন হয়। পলাশ লতা ও বৃক্...

1076>|| কুম্ভমেলা ||(1 to 3)

 1076>|| কুম্ভমেলা ||(1 to 3) 1>|| ত্রিবেণী সঙ্গম::|| 2>|| কুম্ভমেলা ||(কবিতায় ) 6>|| প্রয়াগ কুম্ভ মেলা || ==========================  1>|| ত্রিবেণী সঙ্গম::||        <------আদ্যনাথ-----> ত্রিবেণী সঙ্গম, তিন নদীর সঙ্গম। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম। সত্য,আনন্দ, জ্ঞান, তিন প্রবাহের সঙ্গম। তাইতো প্রয়াগ শব্দ উচ্চারণ মাত্রেই  মুক্ত হওয়া যায়,অহং ত্যাগ হয়, সমস্ত কষ্ট  লাঘব হয়। সেইহেতু কুম্ভ অর্থাৎ শুভ গ্রহ ও নক্ষত্র যোগে,পবিত্র স্নানের তরে ত্রিবেণী সঙ্গম। গঙ্গা, যমুনা ও সরস্বতী তিন নদী প্রবাহ সঙ্গম, তিন নদীর মিলন, তিন প্রবাহের মিলন, সত্য, আনন্দ ও জ্ঞানের মিলন। ইড়া, পিঙ্গলা, এবং সুষুম্নার মিলন, সহস্রারেই ত্রিবেণী সঙ্গম। এ-হেন শ্রেষ্ঠ পবিত্র সঙ্গমে দিলে ডুব, মনের গ্লানি ও সকল পাপ হবে দূর। তাই ডুব দিতে হয় সঙ্গমে, করতে হবে মন্থন, যেমন হয়েছিল সমুদ্র মন্থন,  আমাদের এই অন্নময় শরীরই সমুদ্র,  সেই সমুদ্রকে করতে হয় মন্থন। এই অন্নময় শরীরকে মন্থন করলেই  লাভ হয় সত্য ,আনন্দ,জ্ঞান রূপী অমৃত। তখন ইড়া, পিঙ্গলা প্রবাহ সুষুম্না কে ঘি...