1085> || একটু ভাবা উচিত ||
1085> || একটু ভাবা উচিত ||
বন্দুকের গুলির আর মুখের কথা,
একবার বেরিয়ে গেলে,আর ফেরেনা।
তাই একটু ভাবতে হয় কিছু বলতে গেলে,
নচেৎ কপালের দুঃখ কে খন্ডাতে পারে!
মুখে যে যতই বলুক খুব ভালো খুব সুন্দর
আসলে স্বভাব হতেহবে নিশ্চত সুন্দর।
কিছু বলার আগে একবার ভাবা উচিত,
তোমার বলা কথা অস্ত্র হয়ে উঠবে নাতো!
কারুর হৃদয়কে চূর্ণ করে দেবে নাতো!
কারুর নরম মন ভেঙে দেবে নাতো!
কারুর রুগ্নকাঁচা ঘর ভেঙে দেবে নাতো!
কারুর বেঁচে থাকার আশাটুকু ফুরিয়ে যাবে নাতো!
লাঠির মার মারো
হয়তো সয়ে যাবে,
হাতের মার মারো
হয়তো একটু ব্যাথা লাগলেও লাগতে পারে,
কুকথা বললে নিজের গায়েই লাগতে পারে,
তাইতো বলার আগে ভাবতে হবে।
একসাথে চলতে গেলে রাগ তো হোতেই পারে,
তা হলেও কিছু বলার আগে ভাবতে হবে,
রাগে মানুষ জ্ঞান হারায়,
শুভ বুদ্ধির লোপ পায়,
কথায় কথায় কুকথা বলে যায়,
রাগ কমে গেলে মনে দুঃখ হয়।
তাইতো একটু ভাবতে হবে,
মনশান্ত করার উপায় খুঁজতে হবে,
কিছুক্ষন আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে,
ধীরে ধীরে আত্মা ও মন শান্ত হবে,
শান্ত মন আকাশের মতন উদার হবে,
রাগ ভুলে গিয়ে মন প্রাণ শান্ত হবে।
তাই রাগ হলে একটু সময় চুপ থাকতে হবে,
কিছুক্ষন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে হবে,
আর এভাবেই রাগের প্রশমন হবে,
রাগের সময় ধর্য ধরে রাখতে হবে,
তবেই মানুষ বলে গণ্য হবে,
না হলে পশু তে মানুষে ভেদ কি হবে?
<-------আদ্যনাথ রায় চৌধুরী----->
==========================
Comments
Post a Comment