1083>|| SV2এর প্রবীণ16 জন রাঙামাটির দেশে || For SV2 Souvenir–-2025
1083>|| SV2এর প্রবীণ16 জন রাঙামাটির দেশে || For SV2 Souvenir–-2025 <---আদ্যনাথ রায় চৌধুরী----> আমরা শ্যামবিহার ফেজ2 এর সিনিয়র সিটিজেন 16জন ঘুরে আসলাম রাঙামাটির দেশ, বোলপুর -শান্তিনিকেতনে তিনদিন দুইরাত্রি::- 19/03/2025 থেকে 21/03/2025 রাঙামাটি ও শান্তিনিকেতনের পবিত্র স্পর্শে এক অনাবিল আনন্দ ও প্রশান্তিতে মনপ্রাণ ভরে গেছে। আমাদের সান্ধ্যআড্ডায় একদিন ডাক্তার সিরাজ সাহেব জানালেন যে উনি আমাদের সকলকে নিয়ে শান্তিনিকেতন বেড়াতে যাবার প্লান করছেন। শান্তিনিকেতন ভ্রমনের ভালো সময় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। সেই কারনে দোলের পরে 19মার্চ থেকে তিনদিনের ভ্রমনের জন্য উনি নিজে একটি 17/18 সিটের বাসের ব্যবস্থা করেছেন এবং শান্তিনিকেতনে একটি রিসোর্ট ও রেস্টুরেন্টে আটটি ডবলবেডের এসি রুম বুক করেছেন। এখন আমরা রাজি হলেই উনি বাস ও হোটেলে বুকিং কনফার্ম করবেন। ডাক্তার সাহেব আরও জানালেন বাসে করে যাতায়াত ও আশেপাশের ঘুরে দেখতে বাসের ভাড়া উনি নিজেই ব্যবস্থ্য করবেন। আমদের শুধু নিজের নিজের হোটেল ভাড়া ও নিজের নিজের খাওয়া- দাওয়ার ব্যবস্থা নিজ...