1099>|| জাগজের নৌকা ||
1099>|| জাগজের নৌকা ||
<-----আদ্যনাথ---->
শৈশবে, সাধের কাগজের নৌকা গুলি,
সেই কবেই হারিয়ে গেছে,
হয়তো সময়ের প্রবাহে ভেসে গেছে,
জানিনা কোন অতল তলে,তলিয়ে গেছে।
তবুও মনেপড়ে তারে বারে-বারে,
নৌকা গুলি ভাসিয়ে ছিলাম আদরে।
বৃষ্টির জমা জলে উঠোনে,
হেলে-দুলে চলতো হাওয়ার বেগপানে।
আজও সেই স্বপ্ন আছে মনের গভীরে,
শৈশবের আনন্দ ক্ষণ ভুলি কি করে।
সেদিনের কল্লোলিত শৈশবকে ভুলেযাওয়া,
যেন স্বপ্নসুখের গল্পগুলি হারিয়ে যাওয়া।
বর্ষার দিনে কাগজের নৌকার খেলা চলতো যখন,
বাবা মা ব্যস্ত থাকতেন ঘর গোছাতে তখন।
কে জানে কখন জল ঢুকেযায় ঘরে,
সেদিনের চিন্তা আছে মনের গভীরে।
মাটির দেওয়াল মাটির উঠোন,
জলের স্রোত বয়ে চলে বেগে জখন।
আতঙ্ক দেখেছি বাবা মায়ের মুখে,
আমরা ব্যস্ত থাকতাম নৌকা ভাসাতে জলে।
সেই আনন্দ ক্ষণে ছিলোনা ভয়ের চিন্তা মনে,
বানভাসি তেওঁ ,খুঁজতাম কাগজের নৌকা এখানে সেখানে।
চারিদিকে জল আর জল আমাদের মজার সে দিন,
ঘরছাড়া হয়ে স্থান হতো স্কুলে বর্ষার কদিন।
শৈশব চিন্তাই সুখের চিন্তা,
এড়িয়ে যাওয়া যায়না বাস্তব চিন্তা।
স্বপ্নগুলি যেন বিশাল সমুদ্রের মতন,
জীবন যেন কাগজের নৌকার মতন।
আজ ভাবতে বসি চিন্তার বোঝা খুলে,
দেখতে পাই কাগজের নৌকা চলছে হেলে দুলে।
কাগজের নৌকায় থাকতো যদি পাল,
বয়ে যেত অনেক দূরে, পেরিয়ে ওই খাল।
<-----আদ্যনাথ রায় চৌধুরী---->
=========================
Comments
Post a Comment