1098>|| সেদিন ও আজ ||

 1098>|| সেদিন ও আজ ||

        <---- আদ্যনাথ--->

প্রীতিদিনেরব রোজ নামচা অনেক গল্প,

সেদিন শ্রেষ্ঠত্বের দাবি  রাখতো আমার স্বপ্ন।

ভাবনা গুলি ছিল সকলের স্বার্থে,

আজ বয়সের ভারে সকলি ব্যর্থ।


বিকেলের সেই আড্ডাটা নিশ্চই মনে আছে,

কলেজের শেষে একসাথে এক টেবিলে বসে।

সেই আড্ডার কথা চিরদিন মনে থাকবে,

সব ঘটনাই মনের গভীরে  সজাগ আছে।


কফি হাউসের সেই আড্ডার দিনগুলি

মনে হয় হারিয়ে গেছে সেই দিন গুলি,

বিকেলের আনন্দের সেই দিনগুলি।

আজ আর নেই…আজ আর নেই---।


স্বপ্ন হারালেও মন আছে সতেজ,

চাওয়া না পাওয়ার ভাবনা গুলি শেষ।

আজ আছে একান্ত চিন্তার রেশ,

নুতন কিছু করবার মন-নিবেশ।


ভাবছি এবার চলবো একা,

যতদূর যায় পথের দেখা,

চলবো গ্রাম থেকে গ্রামে,

জঙ্গলের পাকদন্ডী বেয়ে।


এবার খুঁজতে হবে শেষ ঠিকানা,

আলগা করতে হবে  বাঁধন খানা।

অনেকতো হলো এবার নিজেকে খুঁজি,

শেষ সম্বল শরীর টুকুই আছে পুঁজি।


জানি শরীরের নাম মহাশয়

যাহা সহাবে তাহাই সহ,

সময় তো বলবান অতি সত্য,

আজ রোজনামচায় শরীর বাঁধক নিত্য।


তবুও মনবল রাখতে হবে কঠিন,

শেষ ঠিকানা তো সময়ের অধীন।

কে জানে কখন আসবে শেষ ফরমান,

সময়ের মানদণ্ডে ব্যর্থ মান অভিমান।

   <---আদ্যনাথ রায় চৌধুরী--->

==========================

Comments

Popular posts from this blog

1007>/1)|| ওরা বলতে চায় ||+2

1079>|| বৃদ্ধ বয়স-সত্য ঘটনা অবলম্বনে ||(1+2) ||(1+2)

1092>|| তিন ধাপের জীবন ||