1100|| মনের খোঁজে ||

      1100|| মনের খোঁজে ||

        <---- আদ্যনাথ---->

অনেক কিছুই বলার আছে,

মনের কথা মনেই লুকিয়ে থাকে।

কিছু বললেই চারিদিকে হৈ-হৈ হবে,

হক কথা বললে নিজের শরীরেই খোঁচা দেবে। 


অনেক ভেবে,অনেক দেখে,চুপ থাকাই উচিত হয়,

এই ধরায় মাঝে কেউ কী কারুর হয়!

সেটা বুঝেও না বোঝাই উচিত হয়।

আসলে সংসারটাই গোলক ধাঁধা মনেহয়।


যা ছিলো নিজের, সকলই বাজে খরচের ফর্দ,

যত ঠেলা ঠেলেছি,অবিশ্রান্ত ঘাম মুছেছি।

সকলই নিজের দোষে নিজ কর্ম করেছি,

আজ বুঝি ফেলে আসা দিনগুলো ভুলেছি।


জানতে হবে বুঝতে হবে গার্হস্থ্য শেষ পর্ব বুঝি,

যে পর্বে ভোগের জ্বালাই ভোগ হবে বুঝি।

এভাবেই চিরন্তন শান্তির খোঁজ মেলে বুঝি,

শান্তির খোঁজে, অনেক জ্বলতে হবে বুঝি।


শান্তির ঠিকানা লুকিয়ে মনের গভীরে,

তাকে খুঁজতেই এগিয়ে চলা শান্ত মনে।

গুরুমন্ত্র ই একমাত্র পথ, খুঁজতে শেষ ঠিকানা,

গুরু নিয়েছেন ভার, তিনিই ভেরাবেন তরণী খানা।

    <----আদ্যনাথ রায় চৌধুরী---->

========================



Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||