1016>|| 2024 শুভ হোক সকলের তরে ||

1016>|| 2024 শুভ হোক সকলের তরে ||

                <----আদ্যনাথ------>

পেরিয়ে গেলাম  জীবনের আরও একটি বৎসর,

পেরিয়ে গেলাম কিছু সুখ দুঃখের ক্ষণ,

পেরিয়ে গেলাম কিছু পুরাতন দিন,

পেরিয়ে গেলাম কিছু চাওয়া পাওয়া।

মনে পড়ে কিছু হারিয়ে যাওয়া

মনে পড়ে সেই নূতনকে খুঁজে পাওয়া

মনে পড়ে কিছু পেয়েও হারিয়ে যাওয়া

মনে পড়ে অনেক আশায় ছুটে চলা।

ভুলিনি বন্ধুদের হারিয়ে যাওয়া

ভুলিনি করোনার গ্রাসের কথা

ভুলিনি দিনের পর দিন বন্ধি হয়ে থাকা

ভুলিনি দুঃখ ভরা সেই দিনের কথা।

কিছু চিন্তা রয়েগেল মনে,

কিছু নুতন পাওয়ার লোভে,

কিছু হারিয়ে যাবার ক্ষোভে,

কিছু চিন্তার জটিল ফাঁদে।

অনেকেই হারিয়ে গেছে,

অনেকে ভুলে গেছে,

অনেকে মন থেকে মুছে গেছে

অনেকে স্বার্থ খুঁজে চলেছে।

কেউ হয়তো নুতন কিছু পাবার লোভে,

কেউ হয়তো ইচ্ছে করেই ভুলে গেছে,

কেউ হয়তো চাইছেনা মনে রাখতে

কেউ হয়তো অনেক আশায় বসে আছে।

জানি কেউ চলে গেছে দূরে,

জানি অনেকেই আসবেনা ফিরে,

জানি অনেক ভুলতে হয় সময়ে,

জানি কেউ রয়ে যায় মনের গভীরে।

আজ পুরাতনকে তো বিদায় দিতেই হবে,

আজ নূতনকে স্বাদরে ধরে রাখতেই হবে,

আজ ভেদাভেদ সব ভুলতেই হবে,

আজ 2024 নুতন ভাবনা ভাবতেই হবে।

আশা আছে তাই ভাবনা জাগে,

আশা আছে তাই এগিয়ে যেতে হবে

আশা আছে তাই নুতন স্বপ্ন দেখা আছে,

আশা আছে তাই ভালোবাসাও আছে।

চলতে হবে নুতন করে নুতন বৎসরে

চলতে হবে নুতন উদ্যমে সাহসে ভর করে

চলতে হবে নুতন কে আদরে ভালোবেসে।

পুরাতন ছিল তাই নুতন কে ভালো লাগে

পুরাতন ছিল তাই  নুতন ভাবনা জাগে

পুরাতন ছিল তাই স্বপ্ন গুলো বেঁচে আছে

পুরাতন ছিল তাই নুতন পথ চলা আছে।

2024 শুভ হোক সকল মানুষের তরে,

2024 শুভ হোক সকল আশাপূরণের 

তরে,

2024 যেন হয় সুন্দর স্বপ্ন ময়,

2024 যেন হয় সর্ব দূষণ মুক্ত সর্ব শক্তি ময়।

    <----আদ্যনাথ রায় চৌধুরী---->

===01/01/2024 ::12:24:20 am ===

=======================

===============================

Ring out AD year 2023
Ring in and welcome 
AD new year 2024
आज 2023की विदाई के समय
 नया साल 2024 की शुभकामनाएँ
आपको याद करते हैं -----
सुंदर और स्वास्थ्य रहिये 2024 के बर्षभर ।
    <----आद्यनाथ राय चौधरी--->
===01/01/2024::00:01:00AM===
===========================



Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||