1019>|| কেউ মনে রাখেনি ||
1019>|| কেউ মনে রাখেনি ||
<----আদ্যনাথ---->
কেউ মনে রাখেনি ওরা,
রোজের আড্ডায় ছিল জারা,
সব ভাবনাকে দূরে সরিয়ে রাখা,
সময়ে অসময়ের ভাবনা ছিঁড়ে ফেলা,
সময় বড়ই নিষ্ঠুর মানেনা মানা,
সময়ের অছিলায় অনেক অজানা।
সেদিন ছিলোনা মানা,
ছিলোনা সময়ের তারা।
ছিল শুধুই ছুটে চলা,
অজানাকে জানা,
আর ছিল উদ্যম,
সব কিছু ভেঙে গড়া।
অনেক হারিয়েও
জ্যেষ্ঠ বয়সে পেয়েছিল বন্ধু।
সকলেই নিজের মনের কথা বোলতো,
হাসি মজাতেই দিনগুলি কাটতো,
চলতো সান্ধ্য আড্ডা ষাট ঊর্ধ্বে ওরা,
আড্ডার নিয়ম ছিলোনা বাঁধা ধরা,
তবুও রোজ আড্ডায় বসত ওরা,
আড্ডাতো মনের কথা উজাড় করা,
কেউ হয়তো চায়না অন্যের কথা শুনতে,
সকলেই ব্যস্ত নিজের রঙিন কথা বলতে,
হাসি, আনন্দ জরুরি নানা কথার ফাঁকে,
কারুর মনে হয়তো ব্যাথা লুকিয়ে থাকে।
একসাথে ছিলো বয়ঃ জ্যেষ্ঠরা,
সান্ধ্য আড্ডায় হাসি খুশি থাকতো ওরা,
বোধহয় কারুর মনভারী চিন্তার বোঝাতে,
তাইতো চায়না অন্যের অসুবিধা বুঝতে।
হঠাৎ মাতলো আনন্দে সকলে
ওরা শীতের পিকনিকের ছলে,
কেন জানিনা আমায় গিয়েছে ভুলে,
সামান্য কিছু সময়ের গ্যেরা কলে।
যাক ও ভাবনায় ভেবে কাজ নাই
সময়ের ভাবনায় কারুর ফাঁকি নাই।
তবুও ভাবনা গুলি দৌড়ে বেড়ায়,
মনে হয় সব কিছুই বুঝি হারিয়ে যায়।
বয়সের সাথে আনন্দ গুলিও যায় হারিয়ে,
ইচ্ছায় অনিচ্ছায় কিছু শর্ত যায় ফুরিয়ে,
মনচায় তবুও কেন যেন যায় হারিয়ে,
যা থাকবার নয় তাঁকে বাঁধি কেমনে।
ধরতে চাই ওদের মন বুঝি গেছে ফুরিয়ে।
কত সাধ আর সাধা সাধী
সময় বুঝি বিরূপ অজানা ইশারায়,
মনকে ধরে রাখি নানান অছিলায়।
ভাবনাকে লাগাম দিতে হবে নিশ্চয়,
চাওয়ার সবকিছু কি পায়ওয়া যায়!
যাছিল আদরের সব গেছে হয়তো দূরে,
আড্ডাটা ছিল সুখের ভুলি কি করে!
<-----আদ্যনাথ রায় চৌধুরী----->
============================
Comments
Post a Comment