1022> || শূন্যতা ||

      1022> || শূন্যতা ||

          <----আদ্যনাথ-->

অর্থের শূন্যতা,শূন্যতা নয়,

অর্থের শূন্যতা ক্ষনিকের হয়।

চেষ্টায় সফল হলে গেলে

 শূন্যতা মিটেযায় সময়ে।


আর্থিক শূন্যতা জীবনকে ভাবায়,

মৃত্যু রূপ শূন্যতা জীবনকে কাঁদায়।

আর্থিক শূন্যতা হয়তো মেটে সময়ে,

মৃত্যু রূপ শূন্যতার পূর্নতা হয়না জীবনে।


প্রিয়জনের শূন্যতারে প্রকৃত শূন্যতা কয়,

প্রিয়জনের শূন্যতা হৃদয়ের শূন্যতা হয়।

প্রিয়জনের শূন্যতা গভীর ভাবায়,

যে শূন্যতা চিরতরে কাঁদিয়ে যায়,


একাকীত্ব জীবন ততোধিক ভাবায়,

মিটাতে চাইলেও মানেনা হৃদয়।

জীবন সদাই অর্থ খুঁজতেচায়,

আপন জনের মৃত্যু বার বার কাঁদায়।


জীবন প্রিয়জনকে কাছে পেতে চায়,

দুঃসময়েই আপন জন চেনা যায়।

শূন্যতার বোঝা বওয়া বড়ই দায়,

দূর্বল চিত্তে সেই বোঝা বওয়া অসম্ভব প্রায়


জীবন জানেনা মৃত্যুর রং,রূপ,গন্ধ,

জীবন জানে প্রেম নিশ্চিত অনুভূতি অঙ্গ।

জীবন খোঁজে আর্থিক শূন্যতার কারণ,

জীবন চেষ্টা করে আর্থিক শূন্যতা করতে পূরণ।


মৃত্যুর কারনে শূন্যতা আসবেই সময়ে,

আর্থিক শূন্যতা হয়তো মিটেযায় সময়ে।

জন্ম মৃত্যুর খেলা চলে প্রকৃতির কারনে,

আর্থিক সুখ ও দুঃখ আসে সকল জীবনে।

<----আদ্যনাথ রায় চৌধুরী--->

---31/01/2024:; রাত্রি 11:50 pm

==========================

Comments

Popular posts from this blog

1007>/1)|| ওরা বলতে চায় ||+2

1079>|| বৃদ্ধ বয়স-সত্য ঘটনা অবলম্বনে ||(1+2) ||(1+2)

1092>|| তিন ধাপের জীবন ||