1023>|| তুমি বন্ধু কতো দূরে ||

   1023>|| তুমি বন্ধু কতো দূরে ||

                 <----আদ্যনাথ--->

সূর্য ও চাঁদের আলো লুকানো জায়না,

বন্ধু জতদুরেই থাকুক না কেন 

বন্ধুর স্মৃতি ভোলা জায়না,

তোমার মতন বন্ধুকে হৃদয়ে দিয়েছি স্থান,

তোমাকে কটু কথা বলা নিজের অপমান।

যতক্ষন কাছে থাকো তুমি,

সেই সুখকে কি করে ভুলি।

আজ তুমি আছো দূরে,

তোমার পরশ ভুলবো কি করে।

দূরে নয় শুধু সময়ের অন্তরালে,

তবুও ভাবলেই হৃদয়ে ব্যাথা লাগে।

আজ তুমি দূরে ক্ষনিকের অন্তরালে,

দূরে নয় আছো মানস চোখের আড়ালে।

তোমাকে মনে পড়ে রোজ সকালে,

মনে পড়ে দিনান্তে গোধূলি কালে।

বন্ধু তুমি আছো আমাদের হৃদয়ে,

রোজ সকলকে রাখো আদরে ভরিয়ে।

তোমার হৃদয় ভরা করুণা মাখা স্নেহ,

আমি অর্বাচীন ভুলবো কেমনে কেহ।

কেন এ মন আজ তোমাকেই খোঁজে,

অস্থির মন আজ তোমাকেই খোঁজে।

জানিনা আবার কবে দেখা হবে,

প্রাণ খোলা স্নেহে  ভরিয়ে দেবে।

এসো বন্ধু এসো তরা করে এসো,

 মনে কত গল্প জমে আছে দেখো।

আমি নই মন আর কলম নিজেই লিখছে,

এখনও এ চোখ দুটি তোমাকেই খুঁজছে।

  <-------আদ্যনাথ রায় চৌধুরী---->

         03/12/2023;;;রাত্রি 12:40 am

===========================


Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||