Posts

1094>|| ক্ষণিকের জীবন ||

       1094> || ক্ষণিকের জীবন ||              <----আদ্যনাথ----> নিজেই শিখেছি আত্মনির্ভর হতে। অনেক হয়েছে ঠগেতেএই সারকথাটি জানতে। জীবন শিখিয়েছে নিজেই খুশি থাকতে, কারুর কাছে কিছু আশা না করতে। যেমন আছি তেমনি ভালো থাকতে, কখনো কোনকিছুতে লোভ না করতে। নিজেই নিজের সফলতার চেষ্টা করতে, বিফল হলে বারংবার চেষ্টা করতে। জেনেছি কর্মনিষ্ঠ,একাগ্রতা ও ধৈর্য  এই তিন সফলতার মূল মন্ত্র। জীবনে ভুল বলে কিছুই নাই, ভুলেই নিত্য নুতন শিক্ষা পাই। হোক না বয়ঃবৃদ্ধ জীবন অগ্রগতি হোক নিত্য নুতন, বয়ঃবৃদ্ধ তো সময়ের পর্যায়ে স্বাভাবিক জীবন। আর্তের সেবা ও দুস্থের সহায় যেন শ্রেষ্ঠ কর্ম হয়। অলসতা ও স্বার্থ চিন্তা যেন কখনো প্রশ্রয় নাপায়। কাজ কখনও কোনটিই কঠিন নয়, কর্মে বিশ্বাস ও মনে সাহস রাখতে হয়। সকল কাজে মনযোগ ও আত্মবিশ্বাসই পথ দেখায়। পরিবেশ সুন্দর রাখতে রোজ কিছু করতে হবে নুতন। কখনো হেরেগিয়ে কর্ম হীনতা যেন মনে স্থান না পায়। সময় জীবনকে সর্বদা সচলতা শেখায়, সময়ের মুহূর্ত ও ক্ষণ কর্ম-ব্যস্ততা জানায়। কর্মনিষ্ঠ আত্মবিশ্বাস যত প্রবল হবে, প্রকৃতি ততোই সহায় ও সুন্দর হব...

1093>|| মৃত্যু::---||

   1093>||  মৃত্যু::---||       <--আদ্যনাথ--> মৃত্যুর ভাবনা নিগেটিভ, মৃত্যু নেগেটিভ নয়। মৃত্যু চির সত্য ও নিশ্চিত পজিটিভ। এই পৃথিবীতে মৃত্যু আছে বলেই জীবন সুন্দর ও আনন্দের।  যেমন, অন্ধকার আছে বলেই আলোর এতো মান্যতা। জন্ম ও মৃত্যুর বার্তা নিয়েই জীবের জন্ম এই ধরার মাঝে। জন্ম মাত্র থেকেই মৃত্যুর অভিমুখে যাত্রা শুরু। জন্ম যখন হয় মৃত্যুও অবশ্যম্ভাবী। জন্মের মুহূর্ত থেকে জীবন শুরু হয়  প্রশ্বাস গ্রহণের মাধ্যমে এবং জীবনের শেষ হয় মৃত্যু দিয়ে অর্থাৎ  মৃত্যু হয় নিঃশ্বাস ত্যাগ করে। "যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞাসা করেছিল, পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বস্তু কি? যুধিষ্ঠির উত্তর  দিয়েছিলেন, মানুষ জানে সে একদিন মারা যাবে, তবুও আনন্দ করে, ভালবাসে, বিবাহ করে, ভবিষ্যতের  জন্ম দেয় !!!" আর এভাবেই জীবন এক রহস্য ময়।    <-----আদ্যনাথ রায় চৌধুরী-----> ===========================

1092>|| তিন ধাপের জীবন ||

       1092>|| তিন ধাপের জীবন ||             <----আদ্যনাথ---> প্রবীণ-যৌবন-নবীণ সংসার চক্রকাল, সচল সংসারের তিনটি বজবুত হাল। কাউকে বাদ দিয়ে চলেনা সংসার কাল, সমগ্র সৃষ্টি এভাবেই চলছে চিরকাল। আজ যে নবীণ কাল সে প্রবীণ যৌবন তেজ উভয়কে জুড়ে রাখে, সৃষ্টির অদ্ভুত জীববৈচিত্রের ক্রমবিকাশ চলতেই থাকে। জীবন-সৃষ্টি-লয়,সময়ের শৃঙ্খলে জড়িয়ে থাকে, জাগতিক মহা শক্তিরবলে সকলে শক্তিমান থাকে। এই সৃষ্টি-শক্তি, রহস্যের অমোঘ খেলা, মহাজাগতিক শক্তির শৃঙ্খলার মেলা। সেই মহাশক্তি বলে সকল সৃষ্টি এগিয়ে চলে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ হয় তার নিজের  মেধা বুদ্ধির বলে। প্রবীণ-নবীণ-যৌবন এক শৃঙ্খল সমাজ সংসারে, একে অপরকে করা উচিত মান্যতা ও শ্রদ্ধা আদরে। আজ যে নবীণ কাল সে প্রবীণ নিশ্চিত হবে, যৌবন কালেই জীবনের প্রসার বলিষ্ঠ হবে। প্রবীণ, নবীকে হাত ধরে চলতে শেখায়, নবীণ, প্রবীণের সঙ্গে থেকে সাহস যোগায়, প্রবীণ নবিণকে জ্ঞান অভিজ্ঞতা বিলায়, এভাবেই নবীণ ভবিষ্যতের সুগম পথ খুঁজে পায়। প্রবীণ-নবীণ, কালচক্রের সময়ের খেলা, উভয়ের প্রেম-প্রীতিও শ্রদ্ধারই নিরালা। নবীণ সময়ের কাল চক...

1091>||--আমার ভাবনা--||

 1091>||--আমার ভাবনা--|| চন্দন প্রলেপ দিয়ে বন্দনা শীতল প্রভাব বাড়ায়। ধূপের ধোঁয়াতে সুগন্ধ বাড়ায়। ফুলদিয়ে বন্দনা সদা সুন্দর মধুময় হয়। শান্ত মনে একনিষ্ঠ বন্দনাই শ্রেষ্ঠ হয়। যোগীর থেকে সমাজের উপযোগী হওয়াই শ্ৰেষ্ঠ। নিজের প্ৰভাব বৃদ্ধির থেকে স্বভাব সুন্দর হওয়া শ্ৰেষ্ঠ। নিজের প্রয়োজনে সাধনার থেকে নিষ্ঠা পূর্বক কর্মই শ্রেষ্ঠ। মুখের হাসিতে কেবল সৌন্দর্য বাড়ে, হাসি মুখে করলে কাজ সম্মান বাড়ে। সদভাবনা, সদ চিন্তা,উভয়ই শুভ, এমন গুন থাকা উচিত সকলের মনে। সদা সত্য কথা বলা নিতান্ত উচিত, নিজ আত্মবলে। মিথ্যা চার, মিথ্যা ভাষণ-সকল চরিত্রে কলঙ্ক আনে। তীর্থ ভ্রমন,পূজা অনুষ্ঠান অপেক্ষা- পুণ্য লাভ নিঃস্বার্থ দানে। অন্যায় অবিচার হয় অপাত্রে,কুপাত্রে দানে। সর্বকার্যে সিদ্ধিলাভ আত্মবিশ্বাসের কারন, অপরের কুখাপেক্ষি হওয়া মূর্খতার কারন। জীবন সুন্দর হয় স্বভাবের গুনে, জীবন নরক হয় কু-চরিত্রের কারণে। ||-©➽ --ANRC---10/12/2017::----|| ||=====================||

1090>|| ভূতের চরিত্র ||+(1)+(527)

      1090/1>|| ভূতের চরিত্র || 1090/2>|| ভূতে ধরার গল্প কথা || ======================  1090/1>|| ভূতের চরিত্র ||         <----আদ্যনাথ---->      "ভূত" আজ "ভূত" নিয়ে কিছু বলবো,   যেটুকু বলবো একান্ত নিজের অভিজ্ঞতা থেকেই  বলবো। কোন  অবান্তর বা বাড়ন্ত  কথাও নয়, কারুর শোনা কথাও নয়, নিজে যা দেখেছি বুঝেছি সেই টুকুই লিখলাম। আশা করি পড়বেন একটু সময় থাকলে। ভূতের কথা ভেবে আনদেখা করবেন না অবহেলা ছলে।   || ভূতের চরিত্র ||      <----আদ্যনাথ----> ভূতের চরিত্র বোঝ দায়, মানুষ ভূতকে ভয়পায়, আবার ভূত মানুষকে ভয় পায়, ভূত মানুষের পাশেই থাকতে চায়। ভূত আছে সত্যই বোঝা যায়, একটু সচেতন হলেই ভূতকে দেখা যায়। ভূতে-মানুষে সম্পর্ক চিরকাল, সব জেনেও কিছু নাজানার আকাল। আমার হয়েছিল ভূতের সাক্ষাৎকার,  সেই দিনগুলির অভিজ্ঞতাও চমৎকার। সেই সখ্যতা জীবনের এক অভিজ্ঞতা, তবুও অতি জটিল ভূতের চরিত্র ব্যাখ্যা। মানুষের অনেক আশা আকাঙ্খা নিয়ে চলা, ভূতদের অতৃপ্ত বাসনার বোঝা বয়ে চলা। মানুষ এগিয়ে চলে ভবিষ্যতের আশায়, ভ...

1089>|| গুণে ভরা পান্তা ভাত || +(2)

 1089/1>|| গুণে ভরা পান্তা ভাত || 1088/2>|| পান্তাভাতের মজা || 1089/3 || পান্তা পালোয়ান || ============================ 1089>|| গুণে ভরা পান্তা ভাত ||           <-----আদ্যনাথ-----> পান্তাভাতের গুণগাণ করেণ গুণীজন, নানা জনে নানা ভাবে করেণ পান্তার বর্ণন। যুগে যুগে পান্তার মাহাত্ম হয়েছে বর্ণন, সুর-অসুর জনে করেছেন আদর জতন। খাদ্যের সেরা উৎকৃষ্ট  সহজ সরল, পান্তার প্রভাবে দূর হয় অন্ত্রের গরল। শরীর মন রাখে শীতল গ্রীষ্মের তাপদাহে, দূরেযায় ক্লেশ-ক্লান্তি শীতল পান্তা সেবনে। সব খাবারের সেরা পান্তা ভাত হয়, বাংলা,বিহার,আসাম উড়িষ্যায়। সকালে দুপুরে সকলের মনমাতায়, গ্রীষ্ম কালে পান্তার তুলনা কি আর হয়। সবার প্রিয় পান্তা পিয়াজ লঙ্কা মেখে, পান্তার তুলনা নাই ইলিশ ভাজার সাথে। গ্রীষ্মে বাংলা,বিহার, উড়িষ্যায় তাপ যত বাড়ে, তাপের সাথে পান্তার কদর ততোই বাড়ে। পান্তার যতই করি গুণগাণ, কারুরই তুলনা হবেনা পান্তার সমান। একদিন ছিল অচ্ছুৎ ধনী জনের ঘরে, আজ বুজেছে পান্তার গুণ শহরের ঘরে ঘরে। একদিন ছিল গরিবের পেট ভরার খাবার, আজ গুনে পূর্ন তাই সকলের আদরের আহার। পান্তার পুষ্টিগুণ ...

1088>|| হার--জিত ||

  1088>|| হার--জিত  ||    <---আদ্যনাথ---> জীবনের হেড আর টেল কর্ম পথের সঠিক  খেল। এক মুদ্রার এপিঠ ওপিঠ, ঠিক যেন ভাবনা পথ সঠিক। যেমন অন্ধকার আছে,  তাইতো আলোর মান আছে। পরাজয় আছে বলেই  জীবন যুদ্ধে জয়ী হওয়া বলে। জয় পরাজয়, হারজিত, সকলি একে অপরের পরিপূরক। জিত না থাকলে হারা কিসের হারা ইতো জিতের আলো দেখায়। কে জিতেছিলো,  কে হেরেছিলো, কে-তারে মনে রাখে! সময় সফল জীবনকেই বরণ করে। সময় বলবান জীবনে চলার পথে, সময়ের মাহাত্ম না-বুঝলে জীবন বয়ে যায় রসাতলে। সময় শ্রেষ্ঠ সকল যুগে, সময়ের অবদান যুগে যুগে। শিক্ষা, ধর্ম, কর্ম, মানুষকে মহান করে, অহঙ্কার মানুষের সর্বনাশ করে। সময় ও অহঙ্কারের মাহাত্ম  অবিচল সত্য, এই দুইকে না বুঝলে সকলি বৃথা বত্য। এই সার টুকু বুঝেছি সংসার জীবনে, আর সকলি বয়ে চলেছে কালের বলে। <---আদ্যনাথ রায় চৌধুরী--->     11/03/2025::: 9:50 am ==========================