Posts

1075>|| 2025 আমাদের পিকনিক || (প্রথম ও দ্বিতীয় পর্ব)

    1075>|| 2025 আমাদের পিকনিক ||               (প্রথম ও দ্বিতীয় পর্ব) || 2025 আমাদের পিকনিক ||              <-------আদ্যনাথ ------>        (প্রথম পর্ব) শুন শুন শুন শ্যামবিহার ফেজ2 বাসী গন শুন দিয়া মন, আমাদের পিনিকের বিবরণ করিতেছি বর্ণন। এবারের পিকনিকে ছিলাম 35 জন, পিকনিক জমেছিলো  মনের মতন। মাচিভাঙা কলকাতা 135 তে জানো নিশ্চই এক অর্গানিক ফার্ম আছে, টোনা নামে তারে সর্ব জনে জানে, আসলে বাও-ডাইভার্স ফার্ম বলে মানে। আমাদের পিকনিক স্পট ছিল সেই টোনাতে, সকলের মান্যতাতে, ভালোই ছিল সবকিছু  হবে মানতে। ফার্মের সৌন্দর্য ছিল মনের মতন, আপ্যায়ন ও খাওয়াতে ওরা করেছে অধিক যতন। সিনিওর সিটিজেনদের চারুইভাতি, এমন ভাবনাটাই মনোরম অতি। সকলে মিলে মিশে একদিনের আনন্দ, সকলের মনে জাগে এক অনাবিল ছন্দ। আমরা সকলেই সিনিওর সিটিজেন, এভাবেই খুঁজেপাই সারা বৎসরের অক্সিজেন, মাঘের শীতে আমাদের চড়ুইভাতি, নুতন বৎসরের আনন্দ মি...

1074>|| জীবন ক্ষনিকের || |

   1074>|| জীবন ক্ষনিকের ||       <-------আদ্যনাথ-----> তোমার হাতেই সপেছি জীবন, এই ভবের সব ভার জীবন মরণ, ভালো মন্দ সুখ দুঃখের সমাহার, ক্ষনিকের এই জীবনের সকল জিত ও হার। তুমি অন্তর্যামী সর্ব দুঃখহারী, সর্বকার্যে চিন্তন করি তোমারি। জানি তুমিছাড়া গতি নাই অন্য, ধরাধামে তোমার মহিমা অনন্য। তুমি ব্রহ্মাণ্ডে বিরাজমান সর্বত্র তুমি ঈশ্বর আমি মানুষ মাত্র, তোমার ইচ্ছায় আমাকে সংসারে  অষ্টে-পৃষ্ঠে বেঁধেছো তথাপি তুমি সেই সংসারকেই ধরে আছো। আজ বুঝেছি তুমিই প্রকৃতি তুমিই সংসার, তুমিই জীবের অন্তরহৃদয় তুমিই সংহার। তুমি ছাড়া বাঁচেনা জীবন মুহূর্তের তরে, তুমিই সৃষ্টি তুমিই জগৎ কল্যাণের তরে। সঁপেছি মন প্রাণ সকলি তোমাকে, ইহ জীবনে যাকিছু আছে তোমারই হাতে। জীবন যুদ্ধে হার জিত তোমারই ইচ্ছায়, বেঁচে থাকাটাও একান্ত তোমার ইচ্ছায়। তুমি ছাড়া ঠাইনাই জানি জগৎ মাঝে, তুমি আছো জানি সম্মুখে  সকাল সাঁঝে। বৃথা দৌড়ে মরি লালসাভরে দিগ হতে গিগন্ত, যত পাই আরো চাই লালসার হয়না অন্ত। সংসার পঙ্ক মাঝে বৃথা আর্তনাদ, তুমি না উদ্ধারিলে কেমনে বাঁচিব হে নাথ। তুমি বিস্তৃত আসমুদ্র-হিমাচল তুমি  সুন্...

1073>|| সংসার সুখের ||

 1073>|| সংসার সুখের ||               <------আদ্যনাথ-----> বালি গলেপরেজায় হাতের ফাঁকে, জীবন এগিয়ে চলে সময়ের সাথে, জীবনে জয় পরাজয় লেগেই থাকে, তবুও কিছু স্মৃতি বয় জীবনের সাথে। জীবন অনেক কিছুই হারায় সময়ের ফাঁকে, কার সাধ্য তাকে কেউ ধরে রাখে। মনের ভাবনা অলীক স্বপ্নকে জাগিয়ে রাখে, কিছু সুখ হয়তো জীবনকে জাগিয়ে রাখে। জীবন আশা নিরাশার দোলনায় চলতে থাকে, যখন মনের ভাবনা গুলি হারিয়ে যায়, প্রকৃতি বুঝিয়ে দেয় পৃথিবীর সকল কিছুই গতি ময়। পৃথিবীতে কেউ চিরদিন স্থায়ী নয়, তাইতো জীবনের শেষ সিঁড়িতে  নিজেই নিজেকে সুস্থ্ ও হাসি খুশি রাখতে হয়। সংসারে কেউ পর নয় কেউ আপনও নয়, সর্বদা নিজেকে খুশি রাখতে জানতে হয়। তবেই সংসার সুখের হয়, অন্যথায় জীবন শুধুই কণ্টক ময়।   <-------আদ্যনাথ রায় চৌধুরী------>          18/12/2024 ::--3:25 pm

1072>|| টেনশন মুক্ত হওয়ার উপায় || 24/11/2024

1072>|| টেনশন মুক্ত হওয়ার উপায় || 24/11/2024          <----আদ্যনাথ----> আমরা কেমন আছি? খুব সাধারন প্রশ্ন, কিন্তু এই সামান্য জিজ্ঞাসায় অনেক ভাবায়, আছি আমরা আছি সত্যি বলতে কি  আমরা ভিখারীর মানসিকতা নিয়ে অট্টালিকায় যেন রাজপ্রাসাদে আছি। আর এ-হেন স্ববিরোধিতা self-contradiction বা পরস্পরবিরোধী  অবস্থাই  সকল সমস্যার মূল।       আমরা অনেক  কিছুই অর্জন করেছি, কিছু অর্জন করেছি অনেক পরিশ্রম করে ,কিছু অতি সহজে, কিছু চাকুরী করে, কিছু অযাচিত ভাবে, তা যেভাবেই হোক অর্জন করেছি অনেক কিছু, কিন্তু মনটা,-- মনটা সেই থাকছে ভিখারীর মতন।  শুধু চাই আর চাই, দেও আরো দেও, চাওয়া পাওয়ার শেষ নাই , আশাও মেটেনা। রোজ নিত্য নুতন বাড়ন্ত চাহিদা, তবুও চাহিদার শেষ নাই, সন্তুষ্টি ও নাই। চারিদিকে এতো পন্যপ্রাচুর্য আমাদের শক্তিশালী করে তুলছে। আমরা সব কিছুই নিজের কাছে রাখতে চাই। নিজেই চাই, কাউকে ভাগ দিতে ও রাজি নই।  আর সবকিছু কুক্ষিগত করে নিজের কাছে রাখতে গিয়ে চারিদিক থেকে চাপ বাড়ছে। মানষিক চাপ,টেনশন, স্বার্থপরতা, ঈর্ষা, ফলে জন্মনিছে হিংসা, ক্রোধ, পরশ্র...

1071>|| শান্তির খোঁজে ||

       1071>|| শান্তির খোঁজে ||                 <----আদ্যনাথ----> জুড়াইতে মন ব্যাকুল যখন, খুঁজে ফেরে পাহাড়,জঙ্গল,অস্থির নয়ন। একটু শান্তির খোঁজে ব্যাকুল নিরন্তর, সদা-সর্বদা অস্থির অন্তর। কোথা যাই কোন ঠিকানা, ব্যস্ত মনের কতনা ভ্রান্ত ধারণা। বুঝি অস্থির মন পাগল প্রায়, জগৎ সংসার ভ্রান্ত মনেহয়। পেলামনা, কোথাও পেলামনা খুঁজে , ঘরে,বাইরে,গ্রামে,গঞ্জে, পাহাড় জঙ্গলে, অন্ধকার গুহার ভিতরে, কতো সাধুর আড্ডায়, নিভৃতে, একান্তে, আজও পেলামনা খুঁজে। খুঁজে চলেছি, আজও খুঁজছি, খোঁজার কোন জায়গাই নেই বাকি। সাধু বললেন খোঁজো, মনের গভীরে, পাইলেও পাইতে পারো তাহারে। খুঁজেছি, সব গভীরের তল পেয়েছি, মনের গভীর বুঝি অতলস্পর্শী। পাইনি কোন তল, কোন মাটি কাদা, বুঝি ব্যর্থ হলো সকল সাধনা সাদা। শেষে এক ভাবনায় অস্থির মন প্রাণ, কোথা-ও-কি নাই একটু শান্তির স্থান, জানিনা বুঝিনা এ কেমন গোলক ধাঁধা, খুঁজেতে গিয়েও নিত্য নুতন বাঁধা। কে সাধু কে ছল, এ যেন গোলক ধাঁধা, বুঝেও বুঝিনা, দেখেও দেখিনা, সকলকিছুই যেন নিয়ম না মানার বাঁধা, খুঁজিতারে মঠ মন্দির গির্জা মসজিদে, সূরিখানা,...

1070>|| সেদিন ও আজ ||

  1070>||  সেদিন ও আজ ||               <-----আদ্যনাথ----> এইতো সেদিনও ওরা শাসন মানতো, যেটুকু বলতাম মনদিয়ে শুনতো, যখন অল্পতেই বিচলিত হতো, নানা কারণে সান্তনা দিতে হতো। কারণে, অ-কারণে পরামর্শ চাইতো, অবুঝ তাই বোঝাতে হতো। ধর্য্য সহ সঠিক পথে চলা শেখাতাম, ওদের উন্নতির দিকে খেয়াল রাখতাম। মজবুত অট্টালিকা তো একদিন হয় না, এক-একটি ইট, সিমেন্ট বালির মিশ্রণ দিয়ে সুন্দর করে না গাঁথলে হয় না, সামান্য ভুল ত্রুটিতেও অট্টালিয়া খাড়া রায়না। সন্তানকে গড়ে তোলা সহজ নয়, অনেক বোঝাপড়া ত্রুটি বিচ্যুতি সইতে হয়। কোথাও একটু ভুলের খেসারত দিতে হয়, জীবন গড়ে তোলা সহজ কথা নয়। জানিনা কোন অজুহাতে, মনের কোন রোষানলে, আপন জনেরা হয়তো ভুলে গেছে, সম্পর্ক টুকুও বোধহয় হারিয়ে গেছে। সম্পর্কের যেটুকু তার জুড়ে আছে, বোধহয় স্বার্থের কারণ জুড়ে আছে। জীর্ণ এ তরী চলেছে উজানে, নদী পার হয়ে সাগরে প্রবল টানে। সাগরে বাইবো তরী ছিল অনেক আশা, তিলে তিলে গরেছি হৃদয়ের ভালোবাসা, অনেক ভাটার টানে স্থবির হয়ে, খুঁজেছি নুতন পথ উজানের টানে। গ্রীষ্মের তাপদাহে দগ্ধ হয়েছি একলা পথে নিশিত অমাবশ্যাতে তারারা ছিল স...

1069>|| কেন এই জীবন! ||

     1069>|| কেন এই জীবন! ||            <----আদ্যনাথ ----> কেন এলাম, কার ইশারায়, জীবন ভর করে গেলাম হায় হায়। কিছুই র'বেনা যাবার দিন সাথে, তবুও হায় হায় করেই যেতে হবে। কি প্রয়োজন ছিল এই জীবনের, কেন এসেছি কি কারন তার। জানি পৃথিবীতে আছে সবার অধিকার, আজও বুঝিনি কি প্রয়োজন আমার। এতদিন না হয় ছিলাম সংসার বাড়াতে, এখনো টিকে আছি কোন অজুহাতে। শুধু অন্ন ধ্বংস আর সকলের মাথা ব্যাথা, টিকে আছি এটাই বুঝি ব্যর্থতার কথা। অবসর জীবনে টিকে থাকাটাই বিড়ম্বনা, কিছু নুতন কল্পনাও করতে পারিনা। কেবল অন্ন ধ্বংস ও সকলের যাতনা, আর টিকে থাকাটাই যেন ভাগ্যের ছলনা। জ্ঞান হতেই দেখেছি জীবন সহজ নয়, জীবনসংগ্রামেই কেটেগেছে অধিক সময়। যা দেখেছি বুজেছি জীবন লালসা ময়, অর্থ, ক্ষমতার জন্যই লড়াই করতে হয়। শিক্ষা,দীক্ষা,নানান উপদেশ শিখতে হয়, তথাপি হায় হায় করেই জীবন বয়েজায়। জীবন বুঝি প্রতিযোগিতার শিক্ষা মাত্র, শিশু কাল থেকেই শুরু জীবনের সর্বত্র। চাহিদা গুলি ক্রমবর্ধমান আকাশ ছোঁয়া, চাহিদার সাথে লাভ ও লোভ চাঁদছোঁয়া। তথাপি মেটেনা আশা লোভের ভালবাসা, হায় হায় করেই যেতে হবে মিটবেনা আশা। ঘর-বা...