1070>|| সেদিন ও আজ ||

  1070>||  সেদিন ও আজ ||

              <-----আদ্যনাথ---->

এইতো সেদিনও ওরা শাসন মানতো,

যেটুকু বলতাম মনদিয়ে শুনতো,

যখন অল্পতেই বিচলিত হতো,

নানা কারণে সান্তনা দিতে হতো।


কারণে, অ-কারণে পরামর্শ চাইতো,

অবুঝ তাই বোঝাতে হতো।

ধর্য্য সহ সঠিক পথে চলা শেখাতাম,

ওদের উন্নতির দিকে খেয়াল রাখতাম।


মজবুত অট্টালিকা তো একদিন হয় না,

এক-একটি ইট, সিমেন্ট বালির মিশ্রণ দিয়ে সুন্দর করে না গাঁথলে হয় না,

সামান্য ভুল ত্রুটিতেও অট্টালিয়া খাড়া রায়না।


সন্তানকে গড়ে তোলা সহজ নয়,

অনেক বোঝাপড়া ত্রুটি বিচ্যুতি সইতে হয়।

কোথাও একটু ভুলের খেসারত দিতে হয়,

জীবন গড়ে তোলা সহজ কথা নয়।


জানিনা কোন অজুহাতে,

মনের কোন রোষানলে,

আপন জনেরা হয়তো ভুলে গেছে,

সম্পর্ক টুকুও বোধহয় হারিয়ে গেছে।


সম্পর্কের যেটুকু তার জুড়ে আছে,

বোধহয় স্বার্থের কারণ জুড়ে আছে।

জীর্ণ এ তরী চলেছে উজানে,

নদী পার হয়ে সাগরে প্রবল টানে।


সাগরে বাইবো তরী ছিল অনেক আশা,

তিলে তিলে গরেছি হৃদয়ের ভালোবাসা,

অনেক ভাটার টানে স্থবির হয়ে,

খুঁজেছি নুতন পথ উজানের টানে।


গ্রীষ্মের তাপদাহে দগ্ধ হয়েছি একলা পথে

নিশিত অমাবশ্যাতে তারারা ছিল সাথে,

আজ গৃহ বন্ধি অর্ধ-পঙ্গু হতাশার জালে,

চেয়ে-চেয়ে দেখি ওই নীল আকাশ টাকে।


চারিদিক অন্ধকারে ঘেরা এক মায়া জালে,

ভেলা-সম্বল করে ভেসেছিলাম নদীর জলে,

অযত্নে-জীর্ণ ভেলা আর অশক্ত শরীরে,

আজও চলেছি অলীক স্বপ্নের মোহটানে।


জীর্ণহাল, দাড়ি,জুড়ি সকলি  হারিয়েছি,

সেদিনের স্বপ্ন গুলিও আজ ভুলেছি,

অন্ধের মায়া জালে, লবনাক্ত জলে,

কাঁদতে পারিনা নিজের কর্ম ফলে।


আছি, থাকতেই হবে নিয়তির লিখনে,

অনেক স্বাদ ছিল হতভাগ্য জীবনে।

চেষ্টার ত্রুটি রাখিনি সকলের ইচ্ছা পূরণে,

বয়ঃবৃদ্ধ জীবন অবাঞ্ছিত কারুর মনে।


জীবন তো চলমান জীবনের কারণে,

জীবন বেঁচে থাকে জীবনের প্রয়োজনে।

কাছে থেকেও হারিয়ে যাওয়া অহঙ্কার ভরে,

মানুষ তো সেই যে বাঁচে অপরের তরে।


বরই বিচিত্র এই মানুষ জনম,

সকল বুঝেও আমার আমার করে মন,

হায় হায় করেই বৃথা অশ্রু পাত,

সব পেয়েও যেতে হবে খালি হাত।


কখন যাবো, কোথা যাবো 

কে বলতে পারে!

গোছাতেই কাটলো জীবন 

শেষ সম্বল টুকুও থাকবেনা তখম।


বেদনাতুর মন করে হায় হায়,

ভাবনাতেও বেদনা ভরেরয়।

আমার আমার করে যে সংসার গড়েছি,

আজ সকলি বেদনার কারণে ভ্রমেছি।

<-----আদ্যনাথ রায় চৌধুরী----->

        01/11/2024;;:-03:25:00 pm..

=============================





Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||