1072>|| টেনশন মুক্ত হওয়ার উপায় || 24/11/2024
1072>|| টেনশন মুক্ত হওয়ার উপায় || 24/11/2024
<----আদ্যনাথ---->
আমরা কেমন আছি?
খুব সাধারন প্রশ্ন, কিন্তু এই সামান্য জিজ্ঞাসায় অনেক ভাবায়,
আছি আমরা আছি সত্যি বলতে কি
আমরা ভিখারীর মানসিকতা নিয়ে অট্টালিকায় যেন রাজপ্রাসাদে আছি।
আর এ-হেন স্ববিরোধিতা self-contradiction বা পরস্পরবিরোধী
অবস্থাই সকল সমস্যার মূল।
আমরা অনেক কিছুই অর্জন করেছি, কিছু অর্জন করেছি অনেক পরিশ্রম করে ,কিছু অতি সহজে, কিছু চাকুরী করে, কিছু অযাচিত ভাবে, তা যেভাবেই হোক অর্জন করেছি অনেক কিছু, কিন্তু মনটা,-- মনটা সেই থাকছে ভিখারীর মতন। শুধু চাই আর চাই, দেও আরো দেও, চাওয়া পাওয়ার শেষ নাই , আশাও মেটেনা। রোজ নিত্য নুতন বাড়ন্ত চাহিদা, তবুও চাহিদার শেষ নাই, সন্তুষ্টি ও নাই।
চারিদিকে এতো পন্যপ্রাচুর্য আমাদের শক্তিশালী করে তুলছে।
আমরা সব কিছুই নিজের কাছে রাখতে চাই। নিজেই চাই, কাউকে ভাগ দিতে ও রাজি নই।
আর সবকিছু কুক্ষিগত করে নিজের কাছে রাখতে গিয়ে চারিদিক থেকে চাপ বাড়ছে। মানষিক চাপ,টেনশন, স্বার্থপরতা, ঈর্ষা, ফলে জন্মনিছে হিংসা, ক্রোধ, পরশ্রীকাতরতা,আর এভাবেই বাড়তে বাড়তে একদিন বিস্ফোরণ তো হবেই হবে।
অতঃ এই চাপ কমাতে হবে, ভার কমাতে হবে, অর্থাৎ দিতে শিখতে হবে, বিলাইতে শিখতে হবে ।
শ্রী শ্রী মা সারদা মনি বলতেন
" যার আছে সে মপো, যার নাই সে জপো"
অর্থাৎ জা তোমার আছে তা দাও যার নাই তাকে, আর জার কিছু নাই সে জপ করো,অন্যের জন্য জপ করো, নিজের জন্য নয়।
আর এভাবেই টেনশন মুক্ত হওয়ার শ্রেষ্ঠ উপায়।
<------আদ্যনাথ রায় চৌধুরী----->
==========================
|| দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় ||
<---আদ্যনাথ-->
চিন্তা তো মানুষের সহজাত প্রবৃত্তি।
কিন্তু গভীর চিন্তায় মানুষ অনেক কিছুই ভুলে যায়,
এমনকি নিজের শ্বাস টুকু নিতেও ভুলে যায়।
এমন পরিস্থিতি থেকে বাঁচবার একটিই উপায়,
সেটি হলো চোখ বন্ধ করে গুনে গুনে
চার বার বড় বড় শ্বাস নিয়ে, ধীরে ধীরে ছাড়তে হয়।
গুরু মন্ত্র নেওয়া থাকলে গোপনে
মনে মনে আরামে শান্ত মনে
জপ করাই সর্ব শ্রেষ্ঠ উপায়।
তাইতো বলি খুব বেশি মানসিক চাপ অনুভব হলে,বা দুশ্চিন্তায় পড়লে,
নিজের প্রতি মনোযোগী এবং কিছুটা সময় নিয়ে জোরে জোরে গভীর ভাবে শ্বাস নিয়ে গুরুমন্ত্র জপকরলেই
অশান্ত মন শীঘ্রই শান্ত হবে।
চিন্তা হওয়া উচিত ইতিবাচক,
একান্ত কোন নেতিবাচক চিন্তাভাবনা থেকে নিজেকে বিরত রাখতে নিজেই নিজের বন্ধু হওয়া উচিত।
আর নিজেই নিজের বন্ধু হতে
সাহায্য করে ভ্রমন ও সুন্দরের চিন্তন।
অতঃ দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়,
বিলাইতে শিখতে হবে, যার আছে সেতো দেবেই , বিলাইবেই ,যার কিছু নাই সেও বিলাইবেই , হরিনাম বিলাইবেই, কৃষ্ণনাম বিলাইবেই।
যে যতো বিলাইবে সে ততো টেনশন ও
দুশ্চিন্তা থেকে মুক্তি পাইবে।
<------আদ্যনাথ রায় চৌধুরী----->
=======================
Comments
Post a Comment