1071>|| শান্তির খোঁজে ||

       1071>|| শান্তির খোঁজে ||

                <----আদ্যনাথ---->

জুড়াইতে মন ব্যাকুল যখন,

খুঁজে ফেরে পাহাড়,জঙ্গল,অস্থির নয়ন।

একটু শান্তির খোঁজে ব্যাকুল নিরন্তর,

সদা-সর্বদা অস্থির অন্তর।

কোথা যাই কোন ঠিকানা,

ব্যস্ত মনের কতনা ভ্রান্ত ধারণা।

বুঝি অস্থির মন পাগল প্রায়,

জগৎ সংসার ভ্রান্ত মনেহয়।

পেলামনা, কোথাও পেলামনা খুঁজে ,

ঘরে,বাইরে,গ্রামে,গঞ্জে,

পাহাড় জঙ্গলে, অন্ধকার গুহার ভিতরে,

কতো সাধুর আড্ডায়, নিভৃতে, একান্তে,

আজও পেলামনা খুঁজে।

খুঁজে চলেছি, আজও খুঁজছি,

খোঁজার কোন জায়গাই নেই বাকি।

সাধু বললেন খোঁজো, মনের গভীরে,

পাইলেও পাইতে পারো তাহারে।

খুঁজেছি, সব গভীরের তল পেয়েছি,

মনের গভীর বুঝি অতলস্পর্শী।

পাইনি কোন তল, কোন মাটি কাদা,

বুঝি ব্যর্থ হলো সকল সাধনা সাদা।


শেষে এক ভাবনায় অস্থির মন প্রাণ,

কোথা-ও-কি নাই একটু শান্তির স্থান,

জানিনা বুঝিনা এ কেমন গোলক ধাঁধা,

খুঁজেতে গিয়েও নিত্য নুতন বাঁধা।

কে সাধু কে ছল, এ যেন গোলক ধাঁধা,

বুঝেও বুঝিনা, দেখেও দেখিনা,

সকলকিছুই যেন নিয়ম না মানার বাঁধা,

খুঁজিতারে মঠ মন্দির গির্জা মসজিদে,

সূরিখানা,তাপিত মনে পতিতালয়ের দ্বারে,

গোরস্থান,শ্মশান,মশানে, মনের বিকার নিবারণে,

কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ-মৎসার্য

এতো মহাযোগীর অরিশদবর্গ।

শেষে বুঝিলাম ও শিখিলাম

কৃতজ্ঞতাবোধই শ্রেষ্ঠ বোধ, সকল গুণেরবাড়া।

এক বোধেই মন শান্ত,চিত্ত শুদ্ধ শান্ত 

চোখ যেন আকাশকে আলিঙ্গন করে,

মন উদার হয়ে তিতিক্ষার মেশে,

মন পৌঁছে যায় মুহূর্তে দিক হতে দিগন্তে,

শান্ত সুনিবিড় মনোরম প্রকৃতির প্রান্তে।


সত্য,ত্রেতা, দ্বাপর,কলি,

যুগ-যুগান্তরের সত্য কিছু বলি::--

কৃতজ্ঞতা/ প্রশংসা মানুষের সৌভাগ্যের জনক/কারণ,

ক্রোধ মানুষের ধৈর্যকে সম্পুর্ন রূপে নষ্টের কারণ,

ঈর্ষা মানুষের বিবেবকে প্রলোভীত করার কারণ,

মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবার কারণ।

এ-হেন সত্যের অন্তরেই খুঁজে পেয়েছি 

জীবনে শান্তির ঠিকানা,

কৃতজ্ঞতাবোধ ও কৃতজ্ঞতাজ্ঞাপনই 

শান্তির শ্রেষ্ঠ সোপান হোল জানা।

     <-----আদ্যনাথ রায় চৌধুরী---->

         22/11/2024;; 05:02am

============================



Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||