1069>|| কেন এই জীবন! ||

     1069>|| কেন এই জীবন! ||

           <----আদ্যনাথ ---->

কেন এলাম, কার ইশারায়,

জীবন ভর করে গেলাম হায় হায়।

কিছুই র'বেনা যাবার দিন সাথে,

তবুও হায় হায় করেই যেতে হবে।


কি প্রয়োজন ছিল এই জীবনের,

কেন এসেছি কি কারন তার।

জানি পৃথিবীতে আছে সবার অধিকার,

আজও বুঝিনি কি প্রয়োজন আমার।


এতদিন না হয় ছিলাম সংসার বাড়াতে,

এখনো টিকে আছি কোন অজুহাতে।

শুধু অন্ন ধ্বংস আর সকলের মাথা ব্যাথা,

টিকে আছি এটাই বুঝি ব্যর্থতার কথা।


অবসর জীবনে টিকে থাকাটাই বিড়ম্বনা,

কিছু নুতন কল্পনাও করতে পারিনা।

কেবল অন্ন ধ্বংস ও সকলের যাতনা,

আর টিকে থাকাটাই যেন ভাগ্যের ছলনা।


জ্ঞান হতেই দেখেছি জীবন সহজ নয়,

জীবনসংগ্রামেই কেটেগেছে অধিক সময়।

যা দেখেছি বুজেছি জীবন লালসা ময়,

অর্থ, ক্ষমতার জন্যই লড়াই করতে হয়।


শিক্ষা,দীক্ষা,নানান উপদেশ শিখতে হয়,

তথাপি হায় হায় করেই জীবন বয়েজায়।

জীবন বুঝি প্রতিযোগিতার শিক্ষা মাত্র,

শিশু কাল থেকেই শুরু জীবনের সর্বত্র।


চাহিদা গুলি ক্রমবর্ধমান আকাশ ছোঁয়া,

চাহিদার সাথে লাভ ও লোভ চাঁদছোঁয়া।

তথাপি মেটেনা আশা লোভের ভালবাসা,

হায় হায় করেই যেতে হবে মিটবেনা আশা।


ঘর-বাড়ি, জাগা জমি,অহঙ্কারের কারি কুড়ি,

যাই আছে থাকবে পড়ে যত আছে দরকারি।

তবুও রোজ হায় হায় করেই আক্ষেপ করি,

এসেছি মুঠো করে যেতে হবে হাত খুলে তড়িঘড়ি।


এইতো জীবন তবুও লাভ খুঁজি প্রতিদিন,

সকাল সন্ধ্যা অক্লান্ত পরিশ্রমে কাটে দিন।

কতো  ভাবনা ভূত ভবিষ্যৎ নিত্যদিন,

কমেনা আশার বাড়ন্ত লোভ কোন দিন।


কাঁদতে কাঁদতে আসা সকলকে কাঁদিয়ে যাওয়া,

আসা-যাওয়ার ফাঁকে কিছু করে যাওয়া।

কিছু ভালো করলে সকলে মনে রাখবে,

শুধু নিজের চিন্তা করলে জীবন বৃথা হবে।



কেন এলাম কী-কী করলাম হিসাব দিতেই হবে,

নিজের জীবনের হিসাব নিজেকেই দিতে হবে।

কী-পেলাম কী-হারালাম সে হিসাব জীবনই দেয়।

অপরের জন্য কতটুকু করলাম সে হিসাব মৃত্যুই দেয়।


মৃত্যু ধ্রুবসত্য, জন্মনিলে মরতে হবে নিশ্চিত জানি,

মুনুষ্য জীবনের অর্থ কতটুকু জানি ও মানি।

প্রকৃতির খেলা চলে সময়ের অমোঘ টানে,

নিজেই বুঝলাম-না আমার জন্ম কোন কারণে।


জীবন তো শূন্য নয় আছে নিশ্চিত কারণ,

কীট পতঙ্গ বৃক্ষ তরু সকলের কর্মই নিবন্ধ করণ।

বুঝলাম-না আমার জন্মের কী কারণ,

হায় হায় করেই কাটলো তিনঅংশ জীবন।


তথাপি বেঁচে আছি জানিনা কী কারণ,

চাওয়া পাওয়ার শেষ বুঝি ব্যর্থ জীবন,

হায় হায় করেই কেটেগেল এইপর্য্ন্ত জীবন,

আমি আজও বুঝিনাই কেন এই জীবন।

    <-----আদ্যনাথ রায় চৌধুরী---->

      20/11/2024 ::রাত্রি 12::4 am

===============56L========

       



Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||