1074>|| জীবন ক্ষনিকের || |
1074>|| জীবন ক্ষনিকের ||
<-------আদ্যনাথ----->
তোমার হাতেই সপেছি জীবন,
এই ভবের সব ভার জীবন মরণ,
ভালো মন্দ সুখ দুঃখের সমাহার,
ক্ষনিকের এই জীবনের সকল জিত ও হার।
তুমি অন্তর্যামী সর্ব দুঃখহারী,
সর্বকার্যে চিন্তন করি তোমারি।
জানি তুমিছাড়া গতি নাই অন্য,
ধরাধামে তোমার মহিমা অনন্য।
তুমি ব্রহ্মাণ্ডে বিরাজমান সর্বত্র
তুমি ঈশ্বর আমি মানুষ মাত্র,
তোমার ইচ্ছায় আমাকে সংসারে
অষ্টে-পৃষ্ঠে বেঁধেছো
তথাপি তুমি সেই সংসারকেই ধরে আছো।
আজ বুঝেছি তুমিই প্রকৃতি তুমিই সংসার,
তুমিই জীবের অন্তরহৃদয় তুমিই সংহার।
তুমি ছাড়া বাঁচেনা জীবন মুহূর্তের তরে,
তুমিই সৃষ্টি তুমিই জগৎ কল্যাণের তরে।
সঁপেছি মন প্রাণ সকলি তোমাকে,
ইহ জীবনে যাকিছু আছে তোমারই হাতে।
জীবন যুদ্ধে হার জিত তোমারই ইচ্ছায়,
বেঁচে থাকাটাও একান্ত তোমার ইচ্ছায়।
তুমি ছাড়া ঠাইনাই জানি জগৎ মাঝে,
তুমি আছো জানি সম্মুখে সকাল সাঁঝে।
বৃথা দৌড়ে মরি লালসাভরে দিগ হতে গিগন্ত,
যত পাই আরো চাই লালসার হয়না অন্ত।
সংসার পঙ্ক মাঝে বৃথা আর্তনাদ,
তুমি না উদ্ধারিলে কেমনে বাঁচিব হে নাথ।
তুমি বিস্তৃত আসমুদ্র-হিমাচল তুমি
সুন্দর-শান্ত,
তুমি আকার-সাকার-নিরাকার হৃদয়ের রাজা তুমি প্রশান্ত।
<----আদ্যনাথ রায় চৌধুরী----->
01/12/2024;;--10:50 pm
========================
Comments
Post a Comment