1008>|| জীবন মৃত্যু ||
1008>|| জীবন মৃত্যু ||
<---আদ্যনাথ--->
সময় যখন বিপরীত হয়,
আপন জনও দূরে চলে যায়,
বিপদ যখন সাক্ষাত আসে,
কোথাও কেউ থাকেনা পাশে।
শরীর আছে তাই আছে সুখ,
বলিষ্ঠ সুন্দর যৌবনে অঢেল সুখ।
শরীর আছে তাই আছে ভালোবাসা,
মনটি সুন্দর নাহলে সকলই দুরাশা।
শরীর আছে তাই কত ভালবাসা,
কত চিন্তা ও কত অপেক্ষা,
কত কথা রাখা, কত তৃপ্ততা,
কত সোহাগ তৃপ্তি আদর মাখা।
শরীর আছে তাই কত সুন্দরের পূজা,
কত সুন্দরকে কাছে পাওয়া,
কত চাওয়া- পাওয়া,কত প্রেম প্রতিজ্ঞা,
কত ঝড়,ঝঞ্ঝা, কত স্নেহ ভালবাসা।
শরীর আছে তাই কাছে থাকা,
কত আনন্দ,কত দুঃখ,কত কথা রাখা,
কত ভয়াবহ ভীষণ দুঃস্বপ্নের রাত,
কত মৃত্যু কত আদর প্রত্যাখ্যান কত উপেক্ষা করা।
শরীর আছে তাই কত আশা,কত ভাবনা,
মনের গোপন ইচ্ছা লোভ বাসনার যাতনা,
কত আসক্তি,কত মোহ ভালবাসা,
কত হতাশা রোম্যান্টিক ইচ্ছা চাহিদা।
শরীর আছে তাই প্রজাপতির কত রং
দুচোখ ভরে দেখা,
কত উড়ান কত আক্ষেপ করা,
জীবন যতক্ষন ততক্ষণ সকল চাওয়া পাওয়া,
মৃত্যুতে সব হারিয়ে যাওয়া,
বুঝি শেষ হয়ে যাওয়া।
<------আদ্যনাথ রায় চৌধুরী---->
16/10/2023;;;02:23:10am
=============================
Comments
Post a Comment