1007>/1)|| ওরা বলতে চায় ||+2
1007>/1)|| ওরা বলতে চায় ||+2
1007>/1)|| ওরা বলতে চায় ||
1007/2) || অশিক্ষাই দুর্ভাগ্য ||
1007/3) || ওরা হাসে ||
=========================
1007/1) || ওরা বলতে চায় ||
<----আদ্যনাথ--->
দেখেছি ওদের চোখের ভাষা পড়েছি,
ওদের না বলা কথা কিছু বুঝেছি,
ওদের মিষ্ট হাসিতেই প্রাণ আছে বুঝি,
তাইতো বার বার ওদের হৃদয় খুঁজি,
ওদের বুঝতে চাই,তাই হৃদয় দিয়ে দেখি,
ধর্য্য আর সহনশীলতা ওদের কাছে শিখি।
পথে পথে সেই দূরের গ্রাম গঞ্জে,
মনের গভীরে একান্ত কোন আকর্ষণে,
ভালো লাগে কিছু সময় ওদের সঙ্গে।
বারবার চেষ্টা,পৌঁছতে ওদের কাছে,
ওদের নিতান্ত চাহিদাতো কিছু নেই,
তবুও ওরা হাসে।
অভাব আমার আছে,
ওরা কিন্তু প্রাণ খুলে হাসে।
সব কিছু ভুলে ছুটে যাই ওদের মাঝে
নিরালায় কত স্বপ দেখা সকাল সাঁঝে।
তবুও ভালো লাগে হৃদয় কথা বলে,
মনের গভীরে, মন কিছু বলে।
মনেহয় ওরা আছে তাই বুঝি বেঁচে আছি,
ওদের হৃদয় পরশেই বুঝি সুস্থ আছি।
<-----আদ্যনাথ রায় চৌধুরী---->
===========================
1007/2) || অশিক্ষাই দুর্ভাগ্য ||
<----আদ্যনাথ--->
দেখেছি ওরা কিদারুণ কষ্ট ভোগে,
বর্ষায়, প্লাবনে ভেসেজায় শেষ সম্বলটুকু,
আবার ওরা গড়ে তোলে আশ্রয় একটু,
কখনো গাছের নীচে, কখনো উঁচু ঢিবিতে।
মনের গভীরে একান্ত কোন আকর্ষণে,
ভালো লাগে কিছু সময় ওদের সঙ্গে।
প্রকৃতির এতো রোষানল সয়েও ওরা হাসে
ওরা হাসে,অভাব আমার আছে,ওরা কিন্তু প্রাণ খুলে হাসে।
ওরা হাসতে জানে বাচঁতে চায় অসীম সাহসে।
ওরা সকল স্বার্থপরতার উর্দ্ধে,
ওরা বাঁচে প্রতিটি মুহুর্তে,
ওরা জানেনা বোঝেনা ভবিষ্যৎ কী,
জানেনা সমাজে বেঁচে থাকার অর্থ কী।
আমাদের উদ্বৃত্ত টুকুই ওদের প্রয়োজন নিতান্ত,
এ-হেন সামান্য ভাবনা তেই মিটলেও মিটতে পারে ওদের চাহিদা একান্ত।
কিন্তু কে করে কার চিন্তা, প্রত্যেকের নিজের বোঝার ভারেই ক্লান্ত,
কিছু মানুষ হয়তো একটু কিছু ভাবছে
হয়তো পরিশ্রম করছে অক্লান্ত।
তবুও সে সকল যে অতি সামান্য,
অশিক্ষাই জীবনের চরম প্রতিবন্ধকতা
'নিরক্ষরতা দুর্ভাগ্যের প্রসূতি' এ-নয়তো কথার কথা।
ওদের মধ্যে শিক্ষার প্রসার খুবই জরুরি,
নয় তো কিকরে বাঁচবে ওই মানুষ গুলি।
শিক্ষার প্রসারেই ওরা দেখবে আলোর পথ।
জীবনে একটু ভালো ভাবে থাকার পথ।
আজকের সমাজে সঙ্গতি যার যত বেশি
তারই নিত্য দিন বাড়ন্ত চাহিদাও বেশি।
আসলে উদ্যোগ হওয়া উচিত অন্তরের,
অন্তরের সদিচ্ছা-পূর্ণ মনের কথাই
মানুষের অন্তরকে স্পর্শ করে,
আন্তরিকতার স্নেহ বন্ধনে মানুষ
নিজেকে অন্তরঙ্গ করে তোলে।
এ-হেন আন্তরিকতারস্নেহবন্ধনে,
ওরাও আমাদের আপন করে নেবে।
<-----আদ্যনাথ রায় চৌধুরী---->
11/10/2023;;;;:11:37:12pm
=======================
1007/3) || ওরা হাসে ||
<----আদ্যনাথ--->
ভুলতে পারিনা ক্ষনিকের কাছে থাকা,
ওরা যে চুপ থেকেও অনেক কিছু বলে।
নিষ্পাপ সরল চোখ গুলো শুদু দেখে,
শিশু গুলি মাকে জড়িয়েধরে চেয়ে থাকে।
ওরা আছে, খাবার কিছুই নাই ঘরে
তবুও প্রতিবাদ করেনা
অভাব কি তা বোঝে না,
যা নাই তা পাবার চেষ্টাও করেনা।
না থাকাটাই বুঝি ওদের অধিকার,
তাইতো কাঁদেনা চায়না স্বাধিকার।
ওরা আছে, নিজের মতন করে বাঁচে,
ঘরে খাবার বাড়ন্ত তবুও ওরা হাসে।
ওদের হাসিতে যেন মুক্ত ঝড়ে।
সেই হাসির আনন্দদোলায় মন যায় ভরে,
সকলে যখন একসাথে হাসে,
মনেহয় অঝর ধারায় বৃষ্টি ঝরে।
অপূর্ব কি সুন্দর ওই আদিবাসী অঞ্চল,
সুন্দর সাজানো গোছানো মাটির ঘর।
প্রতিটি ঘর অতি সুন্দর প্রকৃতির মাঝে
ওরা প্রকৃতির মাঝে প্রকৃতি হয়েই বাঁচে।
ওদের সরল জীবন চলে সরল ভাবে
ওরা একসাথে-থাকে এক-সাথেই ভাবে।
ওদের কাঠকাটা,শিকারা বন্ধ আজ,
দারিদ্রতা ও অশিক্ষার ভুগছে সমাজ,
সমাজে অশিক্ষা দারিদ্রতার জন্মদাতা,
অশিক্ষাই ওদের সমাজ জীবন ক্ষয়িষ্ণুতা।
আজ আমাদের প্রাচুর্য পূর্ন জীবনে,
গ্রাম গঞ্জে ওদের কথা ভাবি কেমনে।
<-----আদ্যনাথ রায় চৌধুরী---->
13/10/2023;;:08:29:10am
========================
Comments
Post a Comment