1009>|| পথ শিশু ওরা ||

1009>||  পথ শিশু ওরা  ||

             <---আদ্যনাথ--->

ভাবনা সুন্দর,চিন্তাও সুন্দর,

সুন্দর মনের কল্পনা,

সকালে শিউলি ফুলের দর্শন, 

ঋতু শ্ৰেষ্ঠ শরতের আগমন।


এইতো দশভূজার আগমনের বর্ননা

আসছেন "মা" মহিষাসুর মর্দিনী নয়,

আমাদের ঘরের মেয়ের আগমনের বর্ননা।

আগমনী সুর,বাজে আকাশে বাতাসে

শিশু,বৃদ্ধ, যৌবন মাতে আনন্দ আবেশে।

তবুও ভুলি কেমনে আমাদের পাশেই আছে সর্বহারা যারা।

সবাই বলে পথ শিশু ওরা, 

আর ঐযে শিশুকোলে মায়েরা,

ট্রাফিক সিগনালে হাত পাতে দুইবেলা।


আজ ভিক্ষার স্টাইল পাল্টে গেছে,

ওরা ঘোরেনা গৃহস্থের দুয়ারে দুয়ারে,

ঘোরেনা পাড়ার অলি গলিতে,

থাকে পছন্দের ধর্ম স্থানে ও ট্রাফিক সিগনালে।

কারণ যদিও অন্তর্নিহিত,

অর্থ সংগ্রহের কারণ বসত।

ওরা সকলেই কর্ম করে পেটের দায়ে।

কেউ ভীষণ নিজেই পেটের দায়ে,

কেউ কোন সংস্থার দায়ে,

কেউ স্বভাবে সহজ আয়ের উপায়ে।


পূজা অর্থেই ওদেরও পুজো,

ওদেরও  মা আছেন নিশ্চয়,

ওদেরও  পূজোয় আনন্দ হয়,

তাইতো ওই শিশুগুলিকে কিছু দিতে হয়।

ওরা এই ভিক্ষার কতটুকু পায় জানিনা

আজ কাল  দাদা গিরির জমানা,

ওদের পরিচালক হয়তো কেউ আছে

ওরা দায়বদ্ধ হয়তো কারুর কাছে।


ওরা কিছু পাক বা নাই পাক

ওদের মুখের হাসি টুকু থাকে ঠিক ঠাক,

মুখের হাসিতেই ওরা করে বাজি মাত,

তাইতো ওদের কিছু দিতে বাড়াই হাত।

আজকাল ওই পথশিশুর মধ্যেও আছে 

অনেক গেঁড়াকল।

কে আসল কে যে নকল বোঝাই দায়।

তবুও শিশুগুলি রোদ-বৃষ্টি- জলে

মায়ের কোলে চড়ে ভিক্ষা চায়।

কি অদ্ভুত সেদিন দিলাম কিছু 

জামা গেঞ্জি আর কটি শাড়ি,

কিন্তু কোথায় সে সকল 

দেখলাম ওরা আজও 

সেই ছেড়া কাপড় পরেই ভিক্ষা চায়।


ভাবলাম নেমে জিজ্ঞাসা করি,

কেন এমন হয়?

সিগনাল খুলে গেল 

ওরাও পালিয়ে গেল।

আবার খোঁজ করবো তার সময় কোথায়।

আসলে দানের কি আর খোঁজা যায়!

     <-----আদ্যনাথ রায় চৌধুরী----->

         18/10/2023;;::10:54:18pm

==========================


Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||