1010>|| আমাদের পার্বন ||

 


  1010>|| আমাদের পার্বন ||

         <----আদ্যনাথ----->to fb

আমাদের বারো মাসে তেরো পার্বন,

সকল পার্বন গুলির অনেক যতন।

তার সাথে খাওয়া-দাওয়া মনের মতন,

তাইতো এতো সুন্দর পুজো পার্বন।


আমাদের পুজো পার্বন মনের মতন,

সদাই আতিথেয়তাও আপ্যায়নে যতন।

আমাদের ঘরথেকে  যাই বলতে নেই,

বলতে হয় এবার আসি ভাই।


আমরা কাউকে দেইনা ফিরিয়ে,

আদরে ধরে রাখি আপন করে।

আমাদের উৎসবের শেষ হয়না,

হরেক উৎসবের হরেক বায়না।


এই বঙ্গে শেষ বলে কোন কথা হয় না,

যাদের 12 মাসে 13 পার্বন তাদের আবার শেষ কখন?

শেষ নাই শেষ নাই ওরে পাগল,

শেষের চিন্তা করলেই সব গণ্ডগোল।


যার শেষ নাই আগা নাই

তারতো কোন অন্তও নাই।

শেষ খুঁজতে গিয়ে মাথায় হবে ব্যামো,

বেশি কিছু হলে দিতে হবে কেমো।


তাই চিন্তার কোন কারণ নাই,

পার্বণের নামে কিছু করা চাই।

এতো এতো দেব দেবী, 

কাকে ছেড়ে কাকে ধরি।


কেউ দেবে বিদ্যা, কেউ দেবে টাকা,

একটু ত্রুটি হলেই সব হবে ফাঁকা।

শক্তি দেও ভক্তি দেও বলে চেল্লাই সকলে,

এতো ভেজাল খেয়ে খেয়ে লাট খাই অকালে।


লাট খেয়ে পড়লেই খোঁজে যুক্তি,

না থাকে শক্তি না থাকে ভক্তি,

আছে  নানান তর্কের যুক্তি,

তবুও কম হয়না পার্বণের ভক্তি।


একদিন ছিল বাঙালির নাম ডাক,

বেজেছে কত কীর্তির জয় ঢাক।

আজ সব হারিয়ে মেতে আছি নিজেকে নিয়ে,

ভীমরি খাবো নিজের কীর্তি খুঁজতে গিয়ে।


ভক্তি শ্রদ্ধা সকলি আছে 

কর্মে বিমুখ, ধর্মে তর্ক, পার্বণে নিত্য আছে।

ভ্রমণে পটু, ভক্তিতে কটু,

ভালো বোঝা নিজের টুকু।


শেষ বলে কিছু নেই বাঙালির ডাইরিতে,

মশগুল পুরানো অতীতের গৌড়বেতে।

আছে শুধু ভাবনা ও তর্ক ঝুলিতে,

সাথে আছে আপ্যায়ন ফুর্তিতে।


অতীতের স্মৃতি ভোলা যায় না,

পুজো পার্বনে সকলে এক হবার বায়না।

জীবন হাসি-কান্না-অশ্রুর স্মৃতি বয়,

অশ্রু শুকিয়ে যায়,স্মৃতি চিরকাল রয়।


তাইবলি শেষ বা বিদায় বলোনা,

পুজোপার্বন আপ্যায়ন নয়তো খেলনা।

যোগাযোগ ও আতিথিয়তার কারণে,

বাঙালী মশগুল আনন্দ পুজো পার্বণে।

<-------আদ্যনাথ রায় চৌধুরী------>

       29/10/2023:::01:35: am

=========================


Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||