1078>|| সুখ স্বপ্ন ||

      1078>|| সুখ স্বপ্ন ||

          <-----আদ্যনাথ------>

সুখ আপাত সুন্দর হয় স্বপ্নে,

শান্তির বোঝা অলীক স্বপনে

সুখ ও শান্তি উভয়ই ভাবনার ফিকিরে,

ভাবনাগুলি দৌড়ে বেড়ায় তেপান্তরে।


অশান্ত মন বার বার পথ খোঁজে,

ভোরের কুয়াশা মাখা আবছা আলোতে।

পথিক একলা পথহারায় আনমনে,

পিপাশিত,মরুঅরণ্যে চিন্তার দাবানলে।

 

স্বপ্নে যারে পেয়েছি কুড়ায়ে,

ভাবনাতেই রেখেছি আদরে,

কোনদিন স্বপ্ন যদি সত্য হতো,

রাখতাম তারে হৃদয়ের গভীরে।


ভাবনাগুলি উরেজায় ডানা মেলে,

স্বপ্ন গুলির ভাবনা দিবারাত্র চলে,

অলীক নাহয়ে স্বপ্ন যখন কথা বলে,

তারে একটু ছোঁয়ার ইচ্ছা জাগে।


রক্ত মাংসের শরীরের চাহিদা অনেক,

স্বপ্ন সত্যহলে হয়তো স্বাদ মেটে অনেক,

কী-পেলাম কী-হারালাম হিসাব রাখে কে?

সুখের ভাবনায় লাভ ক্ষতির ভাবনা ভাবে কে?


কত অহঙ্কার ছাই হয়ে গেছে শ্মশানে,

জানা অজানা পবিত্র আগুনে।

প্রজ্বলিত শ্মশানে চিরশান্তি বিরাজে,

পঞ্চভূতে লীন অন্নময় শরীর সহজে।


কত অহঙ্কার সাজসজ্জ্যা শরীরকে ঘিরে,

পাপ-পুণ্য, উঁচু-নিচু ভাবনার গভীরে।

সুখ স্বপ্ন ভেঙ্গে গেলে মন অস্থির লাগে,

কিছু পাবার আশায় মনে আনন্দ জাগে।


প্রেমের আগুন মনে যখন জ্বলে,

ভালো মন্দ, ডর ভয় জ্বলে পুড়ে মরে।

প্রবল চেষ্টা সাহস ভালোবাসাকে পেতে,

তাকে পাওয়া না পাওয়া ভাগ্যের হাতে।


পেলেই স্বপ্ন পূরণ হয় আনন্দিত মনে,

স্বপ্ন হারিয়ে যায় লাভের হিসাব গুনে।

চাওয়া,পাওয়া সুখদুঃখ ভাবায় বেশি,

গ্রহণের চাইতে ত্যাগ ও দানেই আনন্দ বেশি।

  <-------আদ্যনাথ রায় চৌধুরী----->

        17/02/2025::04:17pm.

===========================


Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||