Posts

1063>|| সভ্যতার ফ্যাশান ||

 1063>|| সভ্যতার ফ্যাশান ||               <-----আদ্যনাথ-----> আজ চারিদিকে বিপর্যয়ের হাতছানি, প্রকৃতিও বুঝি ভারসাম্য হীন অভিমানী, দিকে দিকে প্রাকৃতিক সম্পদের যথেচ্ছাচার, মানুষ বনসম্পদ ধ্বংস করতে করেনা বিচার। মানুষ প্রকৃতির শ্রেষ্ঠ জীব রূপে ধন্য, অহঙ্কারে মত্ত যেন দানব রূপে গণ্য। দেশের সর্বত্র চলছে জলের অপব্যবহার, আজও বন্ধ হয়নি প্লাস্টিকের ব্যবহার। চারিদিকে নারীনির্যাতন,শিশুযৌনাচার , শিশুবেসাতী, এ-হেনসভ্যতার ফ্যাশানে সমাজ পরিবেশ বিপন্ন অতী। দুয়ারে দাঁড়ায়ে অশুভশক্তির আঁতাত,  হানিতে সমূহ সর্বনাশের কুঠারাঘাত।  অতি শীঘ্র বন্ধ হোক এই ভয়ঙ্কর ত্রাস,  হোক প্রার্থনা শুভ প্রচেষ্টা জাগরণের আশ।  আমাদের দেশ হয়ে উঠুক বিশ্বশুভ সচেতনার দেশ, বিশ্ব প্রকৃতির সর্বজীব কে করতে বিপদ মুক্ত জাতী-ধর্ম-নির্বিশেষ। গাহি এক জাতি এক প্রাণ যোগসূত্রের মন্ত্র।  সম্মিলিত শুভ সচেতনার শুভ যোগসূত্র।  শুভ চেতনা জাগরণই একমাত্র পথ উপযুক্ত।  হে শুভ শক্তি সব অহঙ্কার দূর করে     মোদের করো শুদ্ধ মুক্ত।   <--আদ্যনাথ রায় চৌধুরী--...

1062>|| নীলকন্ঠ ||

 1062>|| নীলকন্ঠ ||          <----আদ্যনাথ---->      নবমিররাত্রি অতিক্রান্ত প্রায়,     ওরে নীলকন্ঠ কোথা গেলি আয়,     আয় তরাকরে আয়, বেলাযে যায়,     যেতে হবে রাত্রি শেষ হলো যে প্রায়।   নীলকন্ঠ দেখাদেয় নবমীর দুই দন্ড প্রায়,  বৎসর অন্তে একবার নীলকন্ঠ সারা দেয়,  সে জানে তাকে যেতে হবে শিবালয়,  তাইতো নবমীর শেষ লগ্নে তার খোঁজ হয়। ওরে নীলকণ্ঠ যাও তরা করে শিবানী পৌঁছবেন কৈলাশে শিবের ঘরে। সেদিন মা এসেছিলেন হিমালয়ের ঘরে মা ছিলেন চারদিন মর্তে মেনকার ঘরে। আজ মা আছেন আমাদের ক্লাবঘরে, বিশাল বিশাল প্যান্ডেলে সুসজ্জিত ঘরে। মায়ের পূজা হোল মহা ধুম ধাম করে, বাচ্চা বুড়ো সকলের আনন্দ কি আর মনে ধরে। কতো প্রসাদ সুসজ্জিত খিচুড়ি ভোগ, সাথে নানা ব্যঞ্জন বহু তরকারি। মা ছিলেন সুখে মা মেনকার আদরে, আজ শিবানী ফিরে যাবেন নিজের ঘরে, পারলামনা আর তারে ধরে রেখতে আদর করে। চারদিন আমাদের আনন্দ ছিল মাকে ঘিরে, নানারূপে সাজিয়ে মাকে মহা উল্লাসে, করেছি মায়ের আদর যত্ন সকলে মিলে। আমারদের আনন্দ চলেছে চারদিন ধরে। আবার মা আসবেন সেই ...

1061>|| মূল্য বোধ ||

 1061>|| মূল্য বোধ ||             <------আদ্যনাথ----> মূল্য বোধে ও ফ্রিতে কিছু পাওয়া আজকের ডিজিটাল যুগে মূল্য বোধ বোধহয় অনেকাংশে  আর্থিক মূল্যবোধের ওপরে নির্ধারিত।  ভালো মন্দের মানও আর্থিক মূল্য বোধে নির্ধারিত। কারন:------- ক্ষমতা থাকলে মিথ্যাকথাও  বাণী।  টাকা থাকলে মূর্খও জ্ঞানী। শুধু শক্তি থাকলেই বাহুবলি, আর শুধু টাকা থাকলেই ধনি। সহজে ও ফ্রিতে পাওয়া জিনিষ গুলিই মহামূল্যবান। যেমন রোদ,হাওয়া,বৃষ্টি, মাতৃ স্নেহ ও সুখ শান্তি, নিঃ খরচায় পাওয়া শ্বাস বায়ু,জীবনকে বাঁচিয়ে রাখা। প্রকৃতির দান না পেলে বাঁচেনা জীবন, তাইতো রোদ আর বৃষ্টি, না হলে হবেনা নূতনের সৃষ্টি। আবার যার যত আর্থিক মূল্য, সে ততই অনর্থের মূল। হীরক যতই মূল্যবান হোক অহঙ্কার বোধ ছাড়া কিছুই নাই তার মূল্য। নিঃ খরচায় পাওয়া মাতৃ স্নেহ  অমূল্য অপার, আছে প্রকৃতির দান রোদ, বৃস্টি হাওয়া,  সর্বত্রই বিনে পিয়সায় যায় পাওয়া। নিজেকে জানা ও চেনাই শ্রেষ্ঠ জ্ঞান ও কঠিন অতি, আর অপরকে উপদেশ দেওয়াই অজ্ঞানতা ও সহজ অতি।     <----আদ্যনাথ রায় চৌধুরী----> ===============...

1060>|| जीवनकी एक सच ||

 1060>|| जीवनकी एक सच ||           <--------आद्यनाथ-----> जीवन पबित्र होते हैं तब,  जब मन पबित्र होते हैं तब। और मन पबित्र होनेसे, आत्मा भी पबित्र होते हैं। आत्मा पबित्र होनेसे  सारे दुनिया आपना हो जाते हैं। सारे दुनिया अपना होनेसे  रोग बलाई भी दूर होते हैं। इसी तरा जीवन ही संजीवन बनजाते हैं, जीवन उद्दार होजाते हैं। जीवात्मा परमात्मासे भेट होंते हैं। समाज तथा देश  की कल्याण होते हैं। अध्यात्म में मनुष्य भगवान बन जाता है, लेकिन हमेशा के लिए जीवित नहीं रहता.  अर्थात मनुष्य जीवन अमर नेही होते हैं।  उनका शरीर नष्ट हो जाते हैं लेकिन उनकी स्मृति अमर हो जाते हैं ।    <-----आधनाथ राय चौधुरी------> আধ্যাত্মিকতায় মানুষ দেবতা হন, কিন্তু চিরজীবী হয় না। শরীর ধ্বংস হইলেও তাহার স্মৃতি অবিনাশী। দুর্লভ রত্ন যখন সুদূর্লভ হয়, তখন নিভৃতে পূজা লইবার জন্য তাহার স্মৃতি আমাদের বুক জুড়িয়া বসে। এমন দুর্লভ মানুষজন্ম পেয়েও না পেলে তাঁরে  জীবন আর জন্মটাই বৃথা যাবে। ========================

1059>|| সংসারের বোঝা ||

 1059>|| সংসারের বোঝা ||           <------আদ্যনাথ-----> "যে সংসারের বোঝা বয়,  সেই একদিন সংসারের বোঝা হয়।"         সম + সার=সংসার। সং টাই সার সেইতো সংসার, ঢং টাই সার সেইতো সংসার। ঢং আর সং মিলেই সংসার। সেই ঢং, সং,এর সংসারের, বোঝা বওয়া আর বোঝা হওয়া, সবই সময়ের হাত বদল। জীবন যতক্ষন ততক্ষণই অদল বদল। শেষটার ছবি হয়ে রওয়া কেবল। বৎসরে একবার মালা পাল্টাবে হয়তো, স্বার্থ না থাকলে সেটুকুও জুটবেনা হয়তো। আসলে চিন্তার কোন কারন নাই, সংসারকেই বোঝাহয় নাই। সংসারকে বোঝাই কঠিন, সেই কঠিনের বোঝা হয়ে আবার তাকে বোঝা ,বুঝতে পারাটাই কঠিন। সেজে কি ভীষণ বোঝা ,  সেই বোঝার রহস্য বুঝতেই আমি অস্থির। সংসার=সম + সার। সংসার= অর্থ জীবের পুনর্জন্ম চক্র। সংসার=অর্থ "বিশ্ব" সমগ্র বিশ্ব। সংসার এক রহস্যময়  যেমন জীবনও এক রহস্য ময়। জীবনের ব্যাখ্যার শেষ নেই, সংসারেরও ব্যখার শেষ নেই। জীবন ও সংসার দুই রহস্য ময়, তাইতো সংসার অসার মাত্র হয়। বাইবেলে  চারটি রহস্যের কথা বলেছে। ব্রহ্মাণ্ড সৃষ্টি, আলোর জন্ম, আকাশ সৃষ্টি  এবং মাটির সৃষ্টি। এবং বিজ্ঞান লে...

1058>রামকৃষ্ণ মিশনের প্রতীকটির অর্থ ।

  1058>রামকৃষ্ণ মিশনের প্রতীকটির অর্থ । প্রতীক বা  emblem এর অর্থ, সেই সংঘের উদ্দেশ্য কে মানুষের কাছে তুলে ধরে। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতীকটি নিজের হাতে এঁকেছিলেন স্বামী বিবেকানন্দ এমেরিকায় এক হোটেল বসে। হোটেলের টিস্যু পেপারে। যার সম্পুর্ন অর্থ এমন::--- ★★>তরঙ্গায়িত জল কর্মের প্রতীক ★★>প্রস্ফুটিত পদ্ম ভক্তির প্রতীক ★★>উদিয়মান সূর্য্য জ্ঞানের প্রতীক ★★>সাপ যোগ ও কুন্ডলিনী শক্তি জাগরণের প্রতীক ★★>রাজহাঁস (পরমহংস) পরমাত্মার প্রতীক পঞ্চভূতে সমাহিত,যোগাসাধনার মহা শক্তি কর্ম, ভক্তি, জ্ঞানের মাধ্যমে পরমাত্মাকে লাভ করা। কর্ম, ভক্তি, জ্ঞানই জীবনের প্রথম ও শেষ কর্তব্য। প্রতীকটি ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে ও বোঝা যাবে প্রতীক টির অন্তর্নিহিত অর্থ। যেটি মনদিয়ে একবার দেখলেই সর্বক্ষনের জন্য মনে গেঁথে রবে। একটু চিন্তা করতে চাইলেই চোখের সামনে উদিত সূর্যের ন্যায় জ্বল জ্বল করে ফুটে উঠবে অপূর্ব এই প্রতীক চিহ্ন যেটি  রামকৃষ্ণ  মঠ ও মিশনের প্রতীক, সর্ব ধর্ম সমন্বয়ের এই অত্যাশ্চর্য প্রতীক। যে প্রতীকের ব্যাখ্যা করার সাহস তিনিই করতে পারেন যিনি বেদ বেদান্ত ও সকল শাস্ত্র ...

1057>|| ভক্তির শক্তি ||

  1057>|| ভক্তির শক্তি  ||         <----আদ্যনাথ-----> ভক্তির শক্তির অমোঘ টান, ভক্তির শক্তিতে পাল্টে যায় মান। ভক্তির শক্তিতে ব্রহ্ম সাকার ও নিরাকার, ভক্তির শক্তিতে মৃন্ময় হয়ে ওঠে চিন্ময়, ভক্তির শক্তিতে অন্ন হয় ওঠে প্রসাদ, ভক্তির আত্মনিবেদনে ক্ষুধার নাম হয় ব্রত, ভক্তির শক্তিতে জল হয় চরনামৃত, ভক্তির রসে সংগীত হয় ভক্তিসংগীত। ভক্তির আকর্ষণের যাত্রাই তীর্থ যাত্রা, ভক্তির প্রভাবে ঘর হয় মন্দির। ভক্তির শক্তিতে শিক্ষা হয় জ্ঞান, ভক্তির শক্তিতে প্রকৃতি  বিজ্ঞান, ভক্তির শক্তিতে সাধক হয় নির্মল মুক্ত সদানন্দ। ভক্তির শক্তিতে  বাড়ে চেতনা, ভক্তির শক্তিতে দূর হয় সকল কামনা, ভক্তির শক্তিতে দূর হয় মনের বাসনা, ভক্তির শক্তিতে বাড়ে আত্মবিশ্বাস, ভক্তির শক্তিতে মনহয় অভয় বাড়ন্ত আশ্বাস, ভক্তির শক্তিতে মন হয় বিশুদ্ধ উদার, ভক্তির শক্তিতে মিটেযায় "আমি,আমার", ভক্তির শক্তিতে করুনাই সৃষ্টির আঁধার, ভক্তির শক্তির টানে দুরত্ব হয় নিকট , ভক্তির শক্তিতে মানুষ হয়ে ওঠে ঈশ্বর, ভক্তির শক্তিতে জীবে প্রেম বাড়ে নিরন্তর, ভক্তির শক্তিই সর্বশক্তি জগৎ সংসারে, ভক্তির শক্তিই আনন্দস্বরূপ ঐশ...