1059>|| সংসারের বোঝা ||
1059>|| সংসারের বোঝা ||
<------আদ্যনাথ----->
"যে সংসারের বোঝা বয়,
সেই একদিন সংসারের বোঝা হয়।"
সম + সার=সংসার।
সং টাই সার সেইতো সংসার,
ঢং টাই সার সেইতো সংসার।
ঢং আর সং মিলেই সংসার।
সেই ঢং, সং,এর সংসারের,
বোঝা বওয়া আর বোঝা হওয়া,
সবই সময়ের হাত বদল।
জীবন যতক্ষন ততক্ষণই অদল বদল।
শেষটার ছবি হয়ে রওয়া কেবল।
বৎসরে একবার মালা পাল্টাবে হয়তো,
স্বার্থ না থাকলে সেটুকুও জুটবেনা হয়তো।
আসলে চিন্তার কোন কারন নাই,
সংসারকেই বোঝাহয় নাই।
সংসারকে বোঝাই কঠিন,
সেই কঠিনের বোঝা হয়ে আবার তাকে বোঝা ,বুঝতে পারাটাই কঠিন।
সেজে কি ভীষণ বোঝা ,
সেই বোঝার রহস্য বুঝতেই আমি অস্থির।
সংসার=সম + সার।
সংসার= অর্থ জীবের পুনর্জন্ম চক্র।
সংসার=অর্থ "বিশ্ব" সমগ্র বিশ্ব।
সংসার এক রহস্যময়
যেমন জীবনও এক রহস্য ময়।
জীবনের ব্যাখ্যার শেষ নেই,
সংসারেরও ব্যখার শেষ নেই।
জীবন ও সংসার দুই রহস্য ময়,
তাইতো সংসার অসার মাত্র হয়।
বাইবেলে চারটি রহস্যের কথা বলেছে। ব্রহ্মাণ্ড সৃষ্টি, আলোর জন্ম, আকাশ সৃষ্টি
এবং মাটির সৃষ্টি।
এবং বিজ্ঞান লেখক পল ডেভিসের মতে পঞ্চম রহস্য হোল পৃথিবীতে প্রাণের সৃষ্টি।
আর আমি মনেকরি এই সংসারও এক রহস্য ময়।
যে রহস্যকে বোঝা আমার কর্ম নয়।
তাইতো বোঝা বুঝির ধার ধারীনা,
কোনটি কেমন বোঝা,
কেমনে জাবেসে বুঝা,
এভাবেই বাড়ছে জীবনের বোঝা।
এতো বোঝা বুঝি নিয়েও
জীবন অনেক বলে।
আজ বলা আর বোঝার মাঝে
জীবনটাই যেন বোঝা হয়ে রবে
<------আদ্যনাথ রায় চৌধুরী----->
============================
Comments
Post a Comment