1061>|| মূল্য বোধ ||

 1061>|| মূল্য বোধ ||

            <------আদ্যনাথ---->

মূল্য বোধে ও ফ্রিতে কিছু পাওয়া

আজকের ডিজিটাল যুগে

মূল্য বোধ বোধহয় অনেকাংশে 

আর্থিক মূল্যবোধের ওপরে নির্ধারিত। 

ভালো মন্দের মানও আর্থিক মূল্য বোধে

নির্ধারিত।


কারন:-------

ক্ষমতা থাকলে মিথ্যাকথাও  বাণী।

 টাকা থাকলে মূর্খও জ্ঞানী।

শুধু শক্তি থাকলেই বাহুবলি,

আর শুধু টাকা থাকলেই ধনি।


সহজে ও ফ্রিতে পাওয়া জিনিষ গুলিই মহামূল্যবান।

যেমন রোদ,হাওয়া,বৃষ্টি,

মাতৃ স্নেহ ও সুখ শান্তি,

নিঃ খরচায় পাওয়া

শ্বাস বায়ু,জীবনকে বাঁচিয়ে রাখা।


প্রকৃতির দান না পেলে বাঁচেনা জীবন,

তাইতো রোদ আর বৃষ্টি,

না হলে হবেনা নূতনের সৃষ্টি।


আবার যার যত আর্থিক মূল্য,

সে ততই অনর্থের মূল।

হীরক যতই মূল্যবান হোক

অহঙ্কার বোধ ছাড়া কিছুই নাই তার মূল্য।


নিঃ খরচায় পাওয়া মাতৃ স্নেহ 

অমূল্য অপার,

আছে প্রকৃতির দান রোদ, বৃস্টি হাওয়া, 

সর্বত্রই বিনে পিয়সায় যায় পাওয়া।


নিজেকে জানা ও চেনাই শ্রেষ্ঠ জ্ঞান ও

কঠিন অতি,

আর অপরকে উপদেশ দেওয়াই অজ্ঞানতা ও সহজ অতি।

    <----আদ্যনাথ রায় চৌধুরী---->

============================ 


Comments

Popular posts from this blog

1007>/1)|| ওরা বলতে চায় ||+2

1079>|| বৃদ্ধ বয়স-সত্য ঘটনা অবলম্বনে ||(1+2) ||(1+2)

1092>|| তিন ধাপের জীবন ||