1068> || গুরুর চিন্তা ||
1068> || গুরুর চিন্তা ||
<-------আদ্যনাথ----->
ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা,বিবেকানন্দ,
এ ত্রিমুর্তি নয় শুধু কাঁচের ফ্রেমে বন্ধ,
মনে জাগে, হৃদয় ভাবে, দিবা রাত্র থাকে সঙ্গে।
অনেক ভাবায়, মন অনেক চায়,
কখনো হতাশায় ভীষণ ভাবায়,
দুইহাত দিয়ে একটু ছুতে চায়,
মনে হয় ছুলেই বুঝি সব পাওয়া যাবে ,
জানিনা কেনএমন ভাবনা জাগে,
মনে মনে কিছু ভাবনা লুকিয়ে থাকে,
মনের ইচ্ছা পূরণের সাধ জাগে,
দিশেহারা মন একটু ঠাঁই খোঁজে।
ঠাকুর তো আমাদের হৃদয়ের স্পন্দন,
মা তাঁকে আঁচল দিয়ে রেখেছেন ঘিরে,
আর বিবেকানন্দ তো দেখিয়েছে পথ,
যেপথে ঠাকুর আছেন আমাদের সাথে।
সে দিন বুঝিনি, দেখেও শিখিনি,
যৌবনের তাড়নায় শিখতে চাইনি,
জ্ঞান ছিল ভক্তি ছিল চেতনা কে বুঝিনি,
অনের সাধুসঙ্গেও আসলে কিছুই পাইনি।
কে সাধু কে অসাধু ভাবিনি কোনদিন,
গেরুয়া দেখেই ভ্রমেছি,যাচিনি কোনদিন।
বুজেছি সদগুরু ভিন্ন যাচাই অসম্ভব,
সদগুরুই করেদেন অসম্ভবকে সম্ভব।
<------আদ্যনাথ রায় চৌধুরী---->
==========================
Comments
Post a Comment