1067>|| সফলতা ও শান্তি ||

      1067>|| সফলতা ও শান্তি ||

          <-----আদ্যনাথ---->

জীবনে সফলতা একনিষ্ঠ চেষ্টার ফল,

মনের শান্তি সাধন ক্রিয়ায়  উজ্জ্বল,

সফলতা ও শান্তি উভয়ই শ্রেষ্ঠ সম্পদ,

জীবন চলে প্রকৃতির নিয়মে নিরন্তর।


সর্বাবস্থায় সর্বদা নিজে সন্তুষ্ট থাকা,

 নিজে তুষ্ট তো জগৎ তুষ্ট।

"অমহ ব্রহ্মাষ্মী"

মানুষ মাত্রেই ঈশ্বরের অংশ,

কেউ পূর্ন কেউ অংশ,

আমি পূর্ন নয় কেন!

আমাকেও পূর্ন হতে হবে,

পূর্ন হলেই ঈশ্বর হওয়া যাবে।

ঈশ্বর সর্বিদা তুষ্ট, হাস্যময়,

ঈশ্বর হবার শ্রেষ্ঠ উপায় 

সর্বিদা তুষ্ট ও হাস্যময় থাকা।

যে পারে সেই শ্রেষ্ঠ আনন্দময়,

যে না পারে সে ব্যর্থ জন্মের বোঝা বয়।


ভক্তির শক্তিতেই জীবনে সব হয়,

ভক্তির শক্তিতেই মনবাঞ্ছা পূর্ন হয়।

ভক্তির শক্তিতেই অন্ন প্রসাদ হয়,

ভক্তির শক্তিতেই ক্ষুদা হয়ে ওঠে ব্রত,

ভক্তির শক্তিতেই জল হয় গঙ্গা,

ভক্তির শক্তিতেই জল হয় চরণামৃত,

ভক্তির প্রেরনাতেই যাত্রা হয় তীর্থ যাত্রা,

ভক্তির রসেই সংগীত হয় ভক্তি সঙ্গীত,

ভক্তির আকুলতায় ঘর হয়েওঠে মন্দির।

ভক্তির ব্যাকুলতায় মন হয় পবিত্র,

ভক্তির পবিত্রতার সমাজ হয়ে ওঠে সুন্দর,

ভক্তির সুন্দরতায় হৃদয় হয় আনন্দ পূর্ন,

ভক্তির পূর্ণতায় জীবন হয় পবিত্র মুক্ত,

ভক্তির মুক্তানন্দই জীবনে পরমানন্দ,

ভক্তির আনন্দ সমাজকে করে পবিত্র,

ভক্তির পবিত্রতার স্পর্শেই শ্ৰেষ্ঠ আনন্দপূর্ন সুখ,

ভক্তির সুখেই ঈশ্বর প্রাপ্তির শ্রেষ্ঠ পথ,

সুখের সন্ধানেই মানুষ অস্থির।


সবাইতো খুশি হতে চায়,

ক'জন সেই উপায় খুঁজে পায়!

স্বামী বিবেকানন্দ বলেছেন::--

"মস্তিষ্ককে উচ্চ মানের চিন্তা-ভাবনা দিয়ে পূর্ন করো,

দিবারাত্র এগুলোকে তোমার মনে রেখে চলো, এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে"

এটাই মানুষকে  মানুষ হয়ে ওঠার প্রথম সোপান দেখায়,

এভাবেই মন শান্ত ও সুন্দর হয়,

এভাবেই ভালো ভাবে বাঁচার শ্রেষ্ঠ উপায়।

<-------আদ্যনাথ রায় চৌধুরী----->

===========================


Comments

Popular posts from this blog

1087> || আজ হোলি ||-2025

1093>|| মৃত্যু::---||

1088>|| হার--জিত ||