1066> || 2024 ভ্রান্ত শারদোৎসব ||
1066> || 2024 ভ্রান্ত শারদোৎসব ||
এ কেমন না চাওয়া এক মর্মান্তিক বিভ্রান্তির আশ্বাস,
এক অন্ধকার ঘনঘটার আশ্বাস,
সময়ের এ কোন অন্ধকূপের বিশ্বাস,
এ কেমন পরিবর্তনের নিষ্ঠুর বিশ্বাস।
স্কুল ও পথের একাকী দুর্গার ধর্ষণ,
মাত্রী গর্ভে দুর্গা ভ্রুণের হত্যার নিদর্শন
জন্মদাত্রী মাতৃ রূপে চিন্ময়ী দুর্গার বৃদ্ধাশ্রম,
নিত্য নুতন থিম,অনুষ্ঠানে, মৃন্ময়ী দুর্গার জমজমাট দিকে দিকে আপ্যায়ন,
এ কেমন শারদোৎসবের আয়োজন ?
<--------আদ্যনাথ রায় চৌধুরী------>
=========================
Comments
Post a Comment